Main Menu

editor

 

যে কারণে ডেলিভারিম্যানের সাথে সাক্ষাৎ করলেন দুবাইয়ের যুবরাজ

নিউজ ডেস্ক: দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের আলোচিত হিরো তালাবাতের পাকিস্তানি ডেলিভারি ম্যান আবদুল গফুরের সাথে যুক্তরাজ্য থেকে ফিরে বৃহস্পতিবার (১১ আগস্ট) দেখা করলেন। শেখ হামদান তাঁর টুইটার একাউন্টে আবদুল গফুরের সাথে তোলা ছবি পোস্ট করে বলেছেন, ‘আপনার সাথে দেখা করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আপনি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’ উল্লেখ্য, গত মাসে দুবাইয়ের আল কুজে একটি ব্যস্ত জংশনে আগে কোন ট্রাক থেকে পড়ে যাওয়া দুটি কংক্রিট এর ভারী ব্লককে তিনি ট্রাফিক সিগনালে থামানো তার বাইক থেকে নেমে দৌড়ে গিয়ে সরিয়ে এসেছিলেন। এইRead More


লাগাতার ৩ জুমা আদায় না করলে যে গুনাহ হবে

ধর্ম ডেস্ক: লাগাতার ৩ জুমা আদায় না করলে যে গুনাহ হবে জুমার দিনের মর্যাদা ও সম্মান সপ্তাহের অন্য দিনের চেয়ে বেশি। এই দিনকে আল্লাহ তায়ালা সব দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা বর্ণিত হয়েছে। কোরআনে আল্লাহ তায়ালা বলেন , হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)। আল্লাহর রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলোRead More


সুইস ব্যাংক নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য মিথ্যা : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: ‘সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কো‌নো তথ্য চায়‌নি’- ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের এ বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, রাষ্ট্রদূত মিথ্যা কথা বলেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এনবিআরের অনেক কর্মকর্তা বলেছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বাড়ছে। সুইস ব্যাংকের কাছে বাংলাদেশ সরকার তথ্য চাইলেও তারা দেয়নি। কিন্তু তাদের রাষ্ট্রদূতRead More


শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানের মধ্যে দৃষ্টিনন্দন মসজিদ

নিউজ ডেস্ক: শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানের মধ্যে দৃষ্টিনন্দন মসজিদ সবুজের সমারোহ চমৎকার পরিবেশ তৈরি হয়েছে মসজিদকে ঘিরে। চারদিকে ঝিঁঝি পোকার ডাক আর নাম না জানা পাখিদের কিচিরমিচির- এক অন্য রকম পরিবেশ। সবুজ বনানী, পাহাড় আর চা বাগানের অপরূপ দৃশ্য, বলছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলের কথা, প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। পাহাড় আর চা বাগানের অপরূপ দৃশ্য মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচয় করিয়েছে। পর্যটকদের সবসময় আনাগোনা থাকে এখানে। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানের মধ্যে আলাদা মাত্রা যোগ করেছে পাহাড়ের মাঝে নির্মিত দৃষ্টিনন্দন জান্নাতুল ফেরদৌস মসজিদ। জান্নাতুল ফেরদৌস নামে পরিচিত মসজিদটির নাম ‘মসজিদুলRead More


পেনসিলভেনিয়ায় সন্তানদের সাফল্য: গর্বিত বাংলাদেশি মা-বাবা

বিদেশবার্তা২৪ ডেস্ক: পেনসিলভেনিয়ায় সন্তানদের সাফল্য: গর্বিত বাংলাদেশি মা-বাবা। গত কয়েকদিনে বেশ কিছু ফোন কল পেয়েছি যা শুধু সুসংবাদ।কলগুলো ছিলো বেশীর ভাগই পিতা/মাতাদের পক্ষ থেকে যে, আমার ছেলে অথবা মেয়ে যেমন, UPenn ৩জন, Drexel ২৪ জন, Villanova ২ জন, Jefferson ২ জন, Pittsburgh ১ জন, Penn State ৪২ জন, Temple ৮৮ জন, Princeton ১ জন, Carnegie Mellon ১ জন, University of Delaware ২ জন সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফ্রী পুরোটাই স্কলারশিপ পেয়েছে। আসছে সেপ্টেম্বর থেকে তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তাদের সবার প্রতি রইলো আমাদের পক্ষRead More


গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবে অর্ধশতাধিক নিখোঁজ

বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রিসে অভিবাসীবাহী একটি নৌকাডুবে অর্ধশতাধিক নিখোঁজ হয়েছে। এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। বুধবার এক উপকূলরক্ষী কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে যাওয়ার পরই দুর্ঘটনা ঘটে। এদিকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই পুরুষ। তারা আফগানিস্তান, ইরাক এবং ইরানের নাগরিক। তাদের কাছ থেকে জানা গেছেRead More


ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সরব আমিরাতের রাজকুমারী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণ এবং শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে সরব হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজকুমারী হিন্দ বিনতে ফয়সাল আল-কাসিমি। সাম্প্রতিক এক টুইটে তিনি বিভিন্ন যুদ্ধে মুসলমানদের মৃত্যুকে হলোকাস্টের সাথে তুলনা করেছেন। গত ২৫ বছরে যুদ্ধে ১ কোটি ২৫ লাখ মুসলমান মারা গেছেন দাবি করে, তিনি লিখেছেন, আপনি কখনও শুনবেন না যে একজন মুসলমান বই লিখেছেন, সিনেমা বানিয়েছেন বা আইনি লড়াই করছেন যেখানে বলা হচ্ছে যে, আপনি যদি আমাদের দুর্দশায় সহানুভূতি না দেখান তবে আপনারর মানবিকতা নেই। আমরা ক্ষমা করি এবং এগিয়ে যাই। গাজা উপত্যকায় শিশু হত্যার ন্যায্যতাRead More


বাংলাদেশের বিশেষ কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না: মার্কিন রাষ্ট্রদূত

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংকট মোকাবিলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই উল্লেখ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন বাংলাদেশের বিশেষ কোনো দলকে যুক্তরাষ্ট্র আগেও সমর্থন করেনি, এখনও করে না। বুধবার (১০ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। রাষ্ট্রদূত বলেন, সংকট মোকাবিলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন। সেজন্য নির্বাচন কমিশন, সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীRead More


দেশে রেমিট্যান্স আনা আরও সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশবার্তা২৪ ডেস্ক: রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিদেশি কোনো মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে (ড্রইং অ্যারেঞ্জমেন্ট) বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে না। বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের ব্যাংকগুলো দ্রুত তাদের নেটওয়ার্ক বাড়াতে পারবে। সাধারণত, বিদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স আনতে ওই দেশে ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ খুলতে হয়, কিংবা বিদেশি কোনো এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে হয়। ওই চুক্তিকে ড্রইং অ্যারেঞ্জমেন্ট বলা হয়। এত দিন দেশীয়Read More


আগস্টেও রেমিটেন্সে জোয়ার বইছে

বিদেশবার্তা২৪ ডেস্ক: জুলাই মাসের পর এবার চলতি আগস্ট মাসেও রেকর্ড পরিমান রেমিটেন্স পাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মাসের প্রথম ৭ দিনে ৫৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ৫ হাজার ২২৫ কোটি টাকা। এটি গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। ২০২১ সালে আগস্ট মাসের ৭ দিনে (১ থেকে ৭ আগস্ট) ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসেরRead More