Main Menu

editor

 

বিশ্বনাথে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় নজমুল ইসলামকে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র অভিনন্দন

নিউজ ডেস্ক: বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ নজমুল ইসলাম। তিনি বিশ্বনাথের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ৩ আগস্ট বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় পুরস্কৃত করা হয়। এদিকে উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ নজমুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠনRead More


স্পেনের সংশোধিত অভিবাসন আইনে রয়েছে যেসব সুবিধা

ডেস্ক রিপোর্ট: শ্রম বাজারে অভিবাসীদের অন্তর্ভুক্ত করতে সম্প্রতি আইন সংস্কার করেছে স্পেন৷ এর ফলে একদিকে দেশটিতে থাকা অনিয়মিত অভিবাসীদের বৈধভাবে থাকা এবং কাজে যোগ দেয়ার সুযোগ তৈরি হয়েছে৷ অন্যদিকে বিদেশ থেকে মৌসুমি কাজের ভিসা নিয়ে আসাও আগের চেয়ে সহজ করেছে সরকার৷ গত ২৬ জুলাই সংশোধিত অভিবাসন আইনের অনুমোদন দিয়েছে স্পেনের মন্ত্রিসভা৷ দেশটির সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রণালয় এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল৷ স্পেনের অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়াকে আরো উন্নত করা এর মূল উদ্দেশ্য ছিল বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ আরো বলা হয়েছে, বর্তমান মডেলটি ’ধীর ও অপর্যাপ্ত’, যার কারণে অনিয়মিতRead More


সুইডিস জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থী

ডেস্ক রিপোর্ট: আগামী ১১ সেপ্টেম্বর সুইডেনে জাতীয় নির্বাচন। দেশটিতে চলছে নির্বাচনী আমেজ। একমাত্র বাংলাদেশি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি সুইডিস নাগরিক মহিবুল ইজধানী খান। প্রতি চার বছর পর পর সুইডেনে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এবার ১১ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও আগষ্টের ২৪ তারিখ থেকেই ভোটাররা চাইলে লাইব্রেরি কিংবা কাউন্সিলের ভোটকেন্দ্রগুলোতে গিয়ে আগাম ভোট দিতে পারবেন। নির্বাচনে একমাত্র বাংলাদেশি হিসেবে সুইডেন ভেনেস্টার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিবুল ইজধানী খান। তিনি মনে করেন তার জয়ে বিশেষ ভূমিকা রাখতে পারেন বাংলাদেশি সুইডিস ভোটাররা। মহিবুল ইজধানী খান বলেন, নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করছিRead More


রোহিঙ্গাদের ফেরতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। শনিবার ঢাকা সফরে এসে রোববার এ কে আবদুল মোমেনের সঙ্গে নির্ধারিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই প্রতিশ্রুতি দেন। ওয়াং ই আরও জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রাথমিক প্রস্তুতিমূলক কাজও শুরু করেছে চীন। মিয়ানমারের রাখাইন প্রদেশে বেইজিংয়ের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য বাড়িঘর নির্মাণের কাজ শুরু হয়েছে, ইতোমধ্যে প্রায় ৩ হাজার বাড়ি প্রস্তুতও করা হয়েছে। যেসব রোহিঙ্গা ফেরত যাবেন,Read More


অবৈধ পথে ইতালি যাত্রা: মন্টিনিগ্রো পাহাড়ে ‘প্রাণ গেল’ তাপসের!

নিউজ ডেস্ক: ইউরোপের দেশ গ্রিস থেকে সীমান্ত পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার তাপস চন্দ্র দাশ নামের এক য্বুক কয়েক বছর পূর্বে তুরস্ক হয়ে গ্রিসে যান। সেখান থেকে স্বপ্ন দেখেন ইতালি যাওয়ার। গ্রিসে বসবাসকারী বাংলাদেশি এক দালালের মাধ্যমে চুক্তি করেন গ্রিস থেকে সার্বিয়া যাওয়ার। কথা ছিল পরে সার্বিয়া থেকে অন্য দালালের মাধ্যমে যাবেন ইতালি। এ রুটে দালালরা প্রথমে গ্রিসের বিভিন্ন সীমান্ত দিয়ে আলবেনিয়া প্রবেশ করায়। পরে আলবেনিয়া ২/৩ দিনRead More


ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

বিদেশবার্তা২৪ ডেস্ক: তিন দি‌নের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৯৮৩ টাকা। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮৪ হাজার ৩৩১ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা। শনিবার (৬ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুনRead More


সোমবার থে‌কে বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দে‌বে চীন

ডেস্ক রিপোর্ট: চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার (৮ আগস্ট) থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চ‌লে। বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠকRead More


কানাডায় লরির ধাক্কায় সস্ত্রীক মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাশের মৃত্যু

নিউজ ডেস্ক: কানাডার ভ্যানকুভারে এক সড়ক দুর্ঘটনায় দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক ও নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার (৬ আগস্ট) ভোরে কানাডার ভ্যানকুভারে একটি লরির ধাক্কায় নিহত হন তারা। তিনি নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে স্বপরিবারে দীর্ঘদিন ধরে কানাডায় স্থায়ী বসবাস করছিলেন। তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেজর (অব.) সুরঞ্জন দাশের আত্মীয় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা।Read More


গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে ফজলে রাব্বি (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলে রাব্বি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সোনাহর আলী কছিরের ছেলে। রোববার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহত ফজলে রাব্বি পেশায় একজন দিনমজুর। এরআগে সে সুনামপুর এলাকায় চায়ের ব্যবসা করতো। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা রাতে ঘুরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় সে।ওইদিন গভীররাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা টহলরত পুলিশ তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরেRead More


সিলেট নগরীতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে ‘চরম নৈরাজ্য’

অতিথি প্রতিবেদক : করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে যাত্রীবহনের আসন নির্দিষ্ট করে দেয়ার পরও সেটি মানছেন না সিলেট নগরীর সিএনজি অটোরিকশা চালকরা। একইসাথে তারা ভাড়াও নিচ্ছেন নিজেদের ইচ্ছেমতো। এমন নৈরাজ্যে যাত্রীদের রীতিমতো নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় প্রতিদিন যাত্রী এবং চালকদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটছে। তবে অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী নেয়ার বিষয়টি স্বীকার করে পরিবহন নেতৃবৃন্দ বলছেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। অভিযোগের ভিত্তিতে অনেক চালককে বহিষ্কারও করা হচ্ছে। অন্যদিকে, ট্রাফিক বিভাগ বলছে, পাঁচজন যাত্রী বহন করায় চালকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। সারা দেশের মতো সিলেটেও জিনিসপত্রেরRead More