Main Menu

editor

 

সোমবার থে‌কে বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দে‌বে চীন

ডেস্ক রিপোর্ট: চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার (৮ আগস্ট) থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চ‌লে। বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠকRead More


কানাডায় লরির ধাক্কায় সস্ত্রীক মুক্তিযোদ্ধা সুরঞ্জন দাশের মৃত্যু

নিউজ ডেস্ক: কানাডার ভ্যানকুভারে এক সড়ক দুর্ঘটনায় দৈনিক মাতৃভূমি পত্রিকার সাবেক প্রকাশক ও নবীগঞ্জ কীর্তি নারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ (৮২) ও তার স্ত্রী সুপর্ণা দাশ (৭০) নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার (৬ আগস্ট) ভোরে কানাডার ভ্যানকুভারে একটি লরির ধাক্কায় নিহত হন তারা। তিনি নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে স্বপরিবারে দীর্ঘদিন ধরে কানাডায় স্থায়ী বসবাস করছিলেন। তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেজর (অব.) সুরঞ্জন দাশের আত্মীয় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা।Read More


গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে ফজলে রাব্বি (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলে রাব্বি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সোনাহর আলী কছিরের ছেলে। রোববার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহত ফজলে রাব্বি পেশায় একজন দিনমজুর। এরআগে সে সুনামপুর এলাকায় চায়ের ব্যবসা করতো। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা রাতে ঘুরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় সে।ওইদিন গভীররাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা টহলরত পুলিশ তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরেRead More


সিলেট নগরীতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে ‘চরম নৈরাজ্য’

অতিথি প্রতিবেদক : করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে যাত্রীবহনের আসন নির্দিষ্ট করে দেয়ার পরও সেটি মানছেন না সিলেট নগরীর সিএনজি অটোরিকশা চালকরা। একইসাথে তারা ভাড়াও নিচ্ছেন নিজেদের ইচ্ছেমতো। এমন নৈরাজ্যে যাত্রীদের রীতিমতো নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় প্রতিদিন যাত্রী এবং চালকদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটছে। তবে অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত যাত্রী নেয়ার বিষয়টি স্বীকার করে পরিবহন নেতৃবৃন্দ বলছেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। অভিযোগের ভিত্তিতে অনেক চালককে বহিষ্কারও করা হচ্ছে। অন্যদিকে, ট্রাফিক বিভাগ বলছে, পাঁচজন যাত্রী বহন করায় চালকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। সারা দেশের মতো সিলেটেও জিনিসপত্রেরRead More


স্বামী বা স্ত্রীর মৃত্যু অভিবাসীর নাগরিকত্ব অর্জনে বাধা নয়: ইতালির আদালত

বিদেশবার্তা২৪ ডেস্ক: স্বামী বা স্ত্রী মারা গেলে কোনো অভিবাসীর নাগরিকত্ব অর্জনে তা বাধা সৃষ্টি করতে পারবে না বলে রায় দিয়েছে ইতালির সাংবিধানিক আদালত। ইতালীয় আইনে পূর্বে বলা হয়েছিল, নাগরিকত্বের প্রক্রিয়াকরণের সময় যদি কারো স্বামী বা স্ত্রী মারা যান, তাহলে আবেদনটি অবৈধ বলে গণ্য হবে৷ ইতালীয় সাংবিধানিক আদালতের রায়ে আগের এই সিদ্ধান্তকে বাতিল করে দেয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে,ইতালীয় নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কোনো বিদেশি অভিবাসী, শরণার্থী কিংবা রাষ্ট্রহীন ব্যক্তি নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করলে আবেদন চলাকালে স্বামী বা স্ত্রীর মৃত্যু হলেও তার নাগরিকত্ব অধিকারের স্বীকৃতি বাতিল হতেRead More


ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ কর্তা, বৈঠক হবে ড. মোমেনের সঙ্গে

নিউজ ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার ঢাকায় আসছেন। তাঁদের এই পৃথক সফরে বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে। সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ায় একটি সম্মেলনে থাকবেন বলে তার পরিবর্তে ওয়াং ই কে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামীকাল বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই।Read More


এবার সিলেট রেলওয়ে স্টেশনে সেই রনি

ডেস্ক রিপোর্ট : রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার সিলেট স্টেশনে এসেছেন। শুক্রবার রাতে তিনি এসে যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সিলেট স্টেশনে এসে পৌঁছান। এসময় তিনি যাত্রীদের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করে বলেন, আপনারা কেউ যদি রেল খাতে ভোগান্তির শিকার হন তাহলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযোগ করতে পারেন। কেউ অভিযোগ করে ফলাফল না পেলে আমাকে ইমেইল করতে পারেন। আমি আপনাদের হয়ে কাজ করব। মহিউদ্দিন রনি বলেন, সিলেটের মানুষ অনেক সচেতন। সিলেটে আসার পর আমরা তেমন কিছু পাইনি৷ এসে দেখলাম, কোনো কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলাRead More


ওসমানীনগর ট্রাজেডি : যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের পর মারা গেলেন মেয়ে সামিরাও

নিউজ ডেস্ক: ওসমানীনগরে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত্যু হয় যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাহিকুল ইসলামের। এবার বাবা-ছেলের পর এবার মেয়ে সামিরা ইসলামও মারা গেছেন। শুক্রবার গভীর রাত সোয়া ১টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৫ জুলাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান প্রবাসী পরিবারের পাঁচ সদস্য। তারা হলেন- যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাহিকুল ইসলাম (১৮), রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিয়াRead More


মদিনার গল্প যতই করব ততই হবে অল্প

চৌধুরী হাফিজ আহমদ: মদিনা মদিনা মদিনা , নামেই ঝলক লাগে – উদাসী মন হয়ে যায় শান্ত , অবুঝ হৃদয়ে চলে আসে শান্তনা , একদম যেন রহমতের ঝর্ণা ধারা সেই বারিধারা ঝরে পরছে অবিরত , এই মদিনার নাম ছিল ইয়াস্রেব এটা এমন এক ভুমি যা আগে থেকেই আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন মানবতা কল্যানের জন্য উপযোগী করে , এমন শান্তির পরিবেশ বইছিল যখন ছিল কুফরি বা জাহেলী যুগ , মানুষ কুল যেন খুজতেছিল বা অপেক্ষা রত , ইয়াস্রেবের আদি ও পুরাতন ইতিহাস ঘেঁটে আমি পেলাম কখনোই সেই সব এলাকায় অভাব ছিল নাRead More


বেলজিয়ামে ১৭ বাংলাদেশি মানব পাচারের শিকার

বিদেশবার্তা২৪ ডেস্ক: বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের একটি নির্মাণ প্রকল্পে কাজ করা অন্তত ১৭৪ জন কর্মী জানিয়েছেন যে তারা মানব পাচারের শিকার হয়েছিলেন৷ ভুক্তভোগীদের মধ্যে ১৭ জন বাংলাদেশি রয়েছেন৷ পশ্চিম ইউরোপে এটা সবচেয়ে বড় মানব পাচারের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ বেলজিয়ামের সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে বুধবার জানানো হয়েছে যে ১৭ বাংলাদেশি, ৫২ ফিলিপিনো এবং ১০৫ তুর্কী নাগরিক দাবি করেছেন যে নিয়োগদাতা প্রতিষ্ঠান তাদেরকে লোভনীয় চাকরি দেয়ার কথা বলে বেলজিয়াম এনেছিল৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হওয়ায় আরো অনেক কর্মী মুখ খুলতে পারেন বলে ধারনা করছেন সরকারি কৌঁসুলি৷ বেলজিয়ামে অস্ট্রিয়ার কেমিক্যাল কোম্পানিRead More