Main Menu

editor

 

রোমানিয়া থেকে ৩ বাংলাদেশি অভিবাসী বহিষ্কার, নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আসা তিন বাংলাদেশি অভিবাসীকে বিমানযোগে ঢাকায় ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার। ইউরোপের অন্য দেশে পালানোর চেষ্টার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। পাশপাশি আগামী পাঁচ বছরের জন্য তাদেরকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পশ্চিম রোমানিয়ার আরাদ অঞ্চলের অভিবাসন পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাদের বয়স ২৩ থেকে ৪৪ বছরের মধ্যে বলে জানিয়েছে রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন। দেশটির অভিবাসন বিষয়ক দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এই তিন বাংলাদেশি অভিবাসী বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় এসেছিলেন। সেইRead More


শেখ কামালের জন্মদিনে সম্প্রীতি বাংলাদেশ এর আলোচনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক: শেখ কামালের জন্মদিনে সম্প্রীতি বাংলাদেশ এর আলোচনা অনুষ্ঠান। আজ (৫ আগস্ট) জাতির পিতার পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন। এ উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ এর পক্ষ থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সকালে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে শহীদ শেখ কামালের সংক্ষিপ্ত ও বর্ণাঢ্য জীবনের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচকগণ শেখ কামালের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রিড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন। স্বাধীন বাংলাদেশে আবাহনী ক্রিড়া চক্র গঠন ও স্পন্দনRead More


মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় আগামী ১৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশিকর্মী নিয়োগের আবেদন গ্রহণ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থান (সংশোধন) আইন ২০২২ অনুসরণ করে বিদেশিকর্মীদের নিয়োগ পদ্ধতি পর্যালোচনা করা হবে। এরপর ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন গ্রহণ শুরু হবে। বিদেশিকর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগির ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে। গত মার্চ মাসে মালয়েশিয়ার পার্লামেন্টে কর্মসংস্থানRead More


এক মাসে ২২০০ বাংলাদেশির ইউরোপে আশ্রয় আবেদন

ডেস্ক রিপোর্ট: গত মে মাসে ‘ইইউ প্লাস’ দেশগুলোতে ৭০ হাজারের বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে। যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ৷ এদিকে অভিবাসীদের আশ্রয় ব্যবস্থাপনা ও ফেরত পাঠানোর জন্য পাঁচটি দেশকে ১৭ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় কমিশন৷ ইউরোপীয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইউএএ)-এর তথ্য অনুযায়ী, গত মে মাসে বিভিন্ন দেশের ৭০ হাজার ২০০ জন অভিবাসী, শরণার্থী ‘ইইউ প্লাস’ (ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, আইসল্যান্ড, লিশটেনস্টাইন) দেশগুলোতে আশ্রয়ের আবেদন জানিয়েছেন৷ ২০১৬ সালের পর এক মাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ আবেদন জমা পড়ার রেকর্ড৷ তালিকায় সবার উপরে আছে আফগানিস্তানের নাগরিকেরা৷ দেশটির আট হাজার ৭৩৫Read More


প্রবাসী বাবা-ছেলের মৃত্যু, ১১ দিনেও জ্ঞান ফেরেনি সামিরার

নিউজ ডেস্ক: ১১ দিন ধরে হাসপাতালের বিছানায় অচেতন পড়ে আছেন সামিরা ইসলাম। দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সামিরার কিডনি ও লিভারসহ শরীরের কয়েকটি অঙ্গ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ২৬ জুলাই সামিরাসহ তার পরিবারের ৫ সদস্যকে ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর ওই দিনই মারা যান সামিরার বাবা রফিকুল ইসলাম ও ভাই মাইকুল ইসলাম। তারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে ওসমানী নগরের একটি ভাড়া বাসায় উঠেছিলেন তারা। হাসপাতাল থেকেRead More


মৌলভীবাজারে ৬৭৮ জনকে ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স’, তোলপাড়!

নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ৬৭৮ জনকে ভুয়া ‘পুলিশ ক্লিয়ারেন্স’, তোলপাড়। কারো বাড়ি মৌলভীবাজারে নয়। অথচ এই জেলার সদর ও কমলগঞ্জের দুটি থানার ঠিকানা ব্যবহার করে ৬৭৮ জনকে শ্রমিক হিসেবে বিদেশে যেতে ‘পুলিশ ক্লিয়ারেন্স’ দেওয়া হয়েছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তেও উঠে এসেছে। এরমধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের নানা দেশে চলে গেছেন। সিআইডির তদন্তে দুই থানার তিন পুলিশ সদস্য এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে প্রমানিত হয়েছে। জালিয়াতিতে জড়িতরা হলেন- মৌলভীবাজার সদর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) কোরবান আলী, কনস্টেবল আল মামুন এবং কমলগঞ্জ থানার কনস্টেবল (কম্পিউটার অপারেটর) লিটনRead More


গ্রিসে বাংলাদেশিদের নিয়মিতকরণ শুরু সেপ্টম্বরে

ডেস্ক রিপোর্ট: আগামী সেপ্টেম্বর ২০২২ হতে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করণ গ্রিক সরকার ঘোষিত একটি অনলাইন প্লাটফর্মে শুরু হবে। এই অনলাইন প্লাটফর্মে আবেদনের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিককে দূতাবাসে নাম নিবন্ধন করতে হবে। এবং নিজ নিজ পাসপোর্টের অনুলিপি দূতাবাস হতে সত্যায়িত করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসে নিয়মিত হতে ইচ্ছুক সকলকে ১) দুই বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট ২) নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর, ৩) সক্রিয় ইমেইল আইডি এবং ৪) ৯ ফেব্রুয়ারি ২০২২ এর আগে গ্রিসে অবস্থানের প্রমাণসহ অতিসত্ত্বর দূতাবাসে এসে তাদের নাম নিবন্ধন ও পাসপোর্ট সত্যায়িত করার অনুরোধ জানানো যাচ্ছে।Read More


যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা নিয়ে জটিলতা দ্রুত সমাধান হচ্ছে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেলেও বাংলাদেশের অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা দূতাবাস থেকে ভিসা পেতে গিয়ে জটিলতায় পড়ছেন। ফলে অনেক শিক্ষার্থীরই ভিসা আবেদন আটকা পড়েছে। তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, তারা স্টুডেন্ট ভিসা সমস্যার সমাধানের জন্য কাজ করছে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৯ লাখ ১৪ হাজারের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যায় বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। গত বছর বাংলাদেশ থেকে আট হাজার ৫৯৮ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছে বলে দূতাবাস জানিয়েছে। সাধারণত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ‘ফল’ ও ‘স্প্রিং’ সেমিস্টারেRead More


অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে বসনিয়া, তালিকায় বাংলাদেশিরাও

আন্তর্জাতিক ডেস্ক: বসবাসের অনুমতি না থাকা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে বসনিয়া অ্যান্ড হ্যারৎসেগোভিনা৷ এরই মধ্যে পরীক্ষামূলকভাবে দুইজন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে দেশটি। আরও কয়েক হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। বসনিয়ায় বসবাসরত যেসব অভিবাসী আশ্রয় আবেদন নেই বা যাদের ক্ষেত্রে আবেদন গৃহীত হয়নি তাদের ফেরত পাঠাতে চায় সরকার৷ বলকান রুটের দেশটি এতদিন ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার হলেও সেখানে আশ্রয় আবেদনে আগ্রহীর সংখ্যাও বেড়ে চলেছে। যার মধ্যে শীর্ষে বাংলাদেশিরা৷ সরকারি তথ্য অনুযায়ী, রবিবার একটি বাণিজ্যিক ফ্লাইটে ইসলামাবাদের পথে দুইজন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছেRead More


যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ট্রাজেডি! ধীরে ধীরে খুলছে রহস্যের জট

নিউজ ডেস্ক: জেনারেটরের ধোঁয়ায় প্রবাসী পরিবারের ট্রাজেডি!হাসপাতাল ছেড়েছেন মা ও ছেলে, জ্ঞান ফিরেনি মেয়ের। ধীরে ধীরে সিলেটের ওসমানীনগরে প্রবাসী পরিবারের ট্র্যাজেডির ঘটনর রহস্যের জট খুলতে শুরু করেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। তবে এখনো আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন মেয়ে সামিরা ইসলাম। গতকাল হোসনে আরা ও সাদিকুল ইসলাম ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ স্কুলরোডের তাদের ভাড়া করা বাসায় গিয়ে ওঠেন। তাদের উপস্থিতিতে পুলিশও ট্র্যাজেডিস্থল ওই বাসা পরিদর্শন করেছে। হোসনে আরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকলে বাসারRead More