editor
প্যাটারসন সিটির পার্ক এন্ড রিক্রিয়েশনের নতুন কমিশনার বাংলাদেশি দ্বীপ্ত রায়
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির পার্ক এন্ড রিক্রিয়েশনের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দ্বীপ্ত রায়। তিনি গত সোমবার শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নিয়েছেন। সিটি হলের মেয়রের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দ্বীপ্ত রায়-কে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈয়া। এ সময় সেখানে দ্বীপ্ত রায়ের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শাহীন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সিটির প্ল্যানিং বোর্ডের কমিশনার ইমরান হোসাইন, বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির কার্যনির্বাহী পরিষদের অন্যতমRead More
সিলেটের সড়ক দিয়ে তেল-গ্যাস নেবে ভারত!
নিউজ ডেস্ক: বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের সড়ক ব্যবহার করে আসাম থেকে ত্রিপুরা, মণিপুর রাজ্যে জ্বালানি তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করবে ভারত। মূলত বন্যা ও ভূমিধ্বসের কারণে দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হওয়ায় ভারতকে এ সুবিধা দিচ্ছে বাংলাদেশ। জানা গেছে, এ বিষয়ে আজ দুপুরে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। কী শর্তে এবং কতদিনের জন্য ভারতীয় কোম্পানি বাংলাদেশের সড়ক ব্যবহার করে জ্বালানি পরিবহন করতে পারবে— তা সমঝোতা স্মারকে উল্লেখ করা থাকবে। জানা গেছে, দুই মাসের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে জ্বালানি পরিবহনের সুবিধা দেওয়া হবে ভারতকে। জ্বালানিবাহীRead More
ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠাসহ ভালো কাজে সহযোগিতা অব্যাহত থাকবে: শফিকুর রহমান চৌধুরী
নিউজ ডেস্ক: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা এলাকার গরিব জনসাধারনের জন্য বিনামুল্যে চিকিৎসাসেবা দেবার লক্ষ্যে ওয়ান পাউন্ড জেনারেল হটপিটাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। বিশ্বনাথে এ হসপিটাল নির্মিত হলে এলাকার অসুস্থ গরিব মানুষসহ সকলেই চিকিৎসাসেবা পাবেন। এ মহৎ কাজ যারা করে যাচ্ছেন আমি তাদের অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, হসপিটাল নির্মাণে কাজ করে যাবার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যেও তারা সহযোগিতা করেRead More
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় পার্লামেন্ট
নিউজ ডেস্ক: ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে। ১৯শে জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপদেষ্টা ভ্যালেরিও বালজামো এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ম্যানেল মসালমির সহায়তায় ইপিপি গ্রুপ এবং পার্লামেন্ট সদস্য ও হোস্ট ফুলভিও মার্তুসিলো কর্তৃক “বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং মানবাধিকারের লঙ্ঘন” শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এমন আহ্বান জানানো হয়। দ্য ইউরোপিয়ান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর কথা বলতে ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পাশাপাশি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধি দলটি শ্রম অধিকার নিয়ে আলোচনা করেছিল। ইউরোপ প্রবাসীRead More
পরমাণু অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে মুক্ত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক: ‘আমরা আশা করি পারমানবিক বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এর দশম পর্যালোচনা সম্মেলন থেকে এমন সিদ্ধান্ত বের হয়ে আসবে যা বিশ্বকে পারমানবিক অস্ত্রের হুমকি থেকে মুক্ত করতে চুক্তিটির সার্বজনীনতা এবং বাস্তবায়নকে আরও সহজতর করবে’। স্থানীয় সময় সোমবার (১ আগষ্ট) জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত দশম এনপিটি পর্যালোচনা সম্মেলনে একথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ঐতিহাসিক প্রথম ভাষণে বিশ্বকে পারমানবিক যুদ্ধের কবল থেকে মুক্তির যেRead More
প্রেমের টানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিঠুন
নিউজ ডেস্ক: প্রেমের টানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিঠুন। পরিচয়টা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে। তারপর মন দেয়া নেয়া। আর সেই সম্পর্কের সূত্র ধরে এলিজাবেথ এসলিক নামের এক নারীকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে চলে গেলেন মিঠুন বিশ্বাস নামে ঝিনাইদহের এক ব্যক্তি। এমনকি গত মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পেয়েছেন মিঠুন। জানা গেছে, ২০১৭ সালের ২ জানুয়ারি বাংলাদেশে এসেছিলেন এলিজাবেথ। এরপর বিয়ে করেন তারা। বিয়ের পর কিছুদিন বাংলাদেশে থেকে এলিজাবেথ ফিরে যান যুক্তরাষ্ট্রে। পরে মিঠুনকেও নিয়ে যান। মিঠুন বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রাখালগাছি গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে থাকেন এলিজাবেথের বাবা রয় এসলিক ওRead More
মৌলভীবাজারে পরিবারের নিরাপত্তা চেয়ে কাতারে প্রবাসীর সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক: বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলন করেছেন ফয়জুল ইসলাম আতিক নামের এক প্রবাসী। আতিক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ও কাতার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। রবিবার (৩১ জুলাই) রাতে পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে দোহার নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে প্রবাসী আতিক বলেন, কর্মসূত্রে আমরা তিন ভাই প্রবাসে থাকি। দেশের বাড়িতে আমার পরিবার আর বৃদ্ধা মা রয়েছেন। বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় এলাকার হারুন ও জামাল আমার পরিবারের কাছে ৫ লাখRead More
বন্যার পর নদীভাঙনের কবলে সুনামগঞ্জ
নিউজ ডেস্ক: বন্যার পর নদীভাঙনের কবলে সুনামগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৬ জুন সুনামগঞ্জে দ্বিতীয় দফা ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। বানের পানির গতি এতটা ভয়াবহ ছিল যে প্রায় ৪৫ হাজারের উপরে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে নদ, নদীর পানি কমলেও নতুন বিপদ হয়ে এসেছে নদীভাঙন। বানভাসিদের কাছে এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। সুনামগঞ্জ সদর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের মুনিপুরি গ্রাম। গ্রামটিতে বসবাস ৪ শতাধিক পরিবারের। কিন্তু বন্যা পরবর্তী সময়ে গ্রামটিতে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন, ইতোমধ্যে ৬০টিরও বেশি পরিবারের ঘরবাড়িRead More
মিশিগানের পথমেলা যেন ‘মিনি বাংলাদেশ’
নিউজ ডেস্ক: আমেরিকার মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে পথমেলা। হ্যামট্রামিক সিটির ডাইভার সিটি ফেস্টিভালের আয়োজনে শুরু হওয়া এ মেলায় ইতোমধ্যে ঢল নেমেছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির। পুরো মেলা পরিণত হয়েছে মিনি বাংলাদেশে। হ্যামট্রামিকের বাংলাদেশ এভিনিউয়ে শুরু হওয়া এ মেলায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসছেন। বেশির ভাগই এসেছেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে। এবারের মেলার ৪০টি স্টলের বেশির ভাগেই শোভা পাচ্ছে বিভিন্ন বাংলাদেশি পণ্য। চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন এজেন্সিও স্টল খুলে বসেছে এ মেলায়। মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া,Read More
এশিয়া সফর শুরু করছেন পেলোসি
নিউজ ডেস্ক: তাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। এ নিয়ে সৃষ্ট বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে দৃশ্যত ওই সফরের কর্মসূচি বাদ দিয়েছেন পেলোসি। তবে এশিয়া সফর শুরু করছেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার এশিয়া সফরে বের হচ্ছেন পেলোসি। স্পিকারের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কংগ্রেস প্রতিনিধি দলের সফরে নেতৃত্ব দিচ্ছেন পেলোসি। বিবৃতিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপানের কথা উল্লেখ থাকলেও তাইওয়ানের কথা উল্লেখ নেই। পেলোসির সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পারিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনেরRead More


