Main Menu

editor

 

মৌলভীবাজারে পরিবারের নিরাপত্তা চেয়ে কাতারে প্রবাসীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক: বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলন করেছেন ফয়জুল ইসলাম আতিক নামের এক প্রবাসী। আতিক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ও কাতার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। রবিবার (৩১ জুলাই) রাতে পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে দোহার নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে প্রবাসী আতিক বলেন, কর্মসূত্রে আমরা তিন ভাই প্রবাসে থাকি। দেশের বাড়িতে আমার পরিবার আর বৃদ্ধা মা রয়েছেন। বাবা মারা গেছেন অনেক আগে। পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় এলাকার হারুন ও জামাল আমার পরিবারের কাছে ৫ লাখRead More


বন্যার পর নদীভাঙনের কবলে সুনামগঞ্জ

নিউজ ডেস্ক: বন্যার পর নদীভাঙনের কবলে সুনামগঞ্জ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৬ জুন সুনামগঞ্জে দ্বিতীয় দফা ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। বানের পানির গতি এতটা ভয়াবহ ছিল যে প্রায় ৪৫ হাজারের উপরে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে নদ, নদীর পানি কমলেও নতুন বিপদ হয়ে এসেছে নদীভাঙন। বানভাসিদের কাছে এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। সুনামগঞ্জ সদর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের মুনিপুরি গ্রাম। গ্রামটিতে বসবাস ৪ শতাধিক পরিবারের। কিন্তু বন্যা পরবর্তী সময়ে গ্রামটিতে দেখা দিয়েছে ভয়াবহ নদীভাঙন, ইতোমধ্যে ৬০টিরও বেশি পরিবারের ঘরবাড়িRead More


মিশিগানের পথমেলা যেন ‘মিনি বাংলাদেশ’

নিউজ ডেস্ক: আমেরিকার মাটিতে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হয়েছে পথমেলা। হ্যামট্রামিক সিটির ডাইভার সিটি ফেস্টিভালের আয়োজনে শুরু হওয়া এ মেলায় ইতোমধ্যে ঢল নেমেছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির। পুরো মেলা পরিণত হয়েছে মিনি বাংলাদেশে। হ্যামট্রামিকের বাংলাদেশ এভিনিউয়ে শুরু হওয়া এ মেলায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসছেন। বেশির ভাগই এসেছেন পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে। এবারের মেলার ৪০টি স্টলের বেশির ভাগেই শোভা পাচ্ছে বিভিন্ন বাংলাদেশি পণ্য। চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন এজেন্সিও স্টল খুলে বসেছে এ মেলায়। মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ফুসকা, চানাচুর, আইসক্রিম, বরিশালের আমড়া,Read More


এশিয়া সফর শুরু করছেন পেলোসি

নিউজ ডেস্ক: তাইওয়ানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। এ নিয়ে সৃষ্ট বেইজিং-ওয়াশিংটন উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে দৃশ্যত ওই সফরের কর্মসূচি বাদ দিয়েছেন পেলোসি। তবে এশিয়া সফর শুরু করছেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার এশিয়া সফরে বের হচ্ছেন পেলোসি। স্পিকারের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে কংগ্রেস প্রতিনিধি দলের সফরে নেতৃত্ব দিচ্ছেন পেলোসি। বিবৃতিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপানের কথা উল্লেখ থাকলেও তাইওয়ানের কথা উল্লেখ নেই। পেলোসির সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পারিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনেরRead More


শুরু হলো শোকের মাস

নিউজ ডেস্ক: শুরু হয়েছে শোকাবহ আগস্ট মাস। এ মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনা। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তিনি ছিলেন পরাধীন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির প্রেরণার চিরন্তন উৎস ও অবিসংবাদিত নেতা। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের,Read More


ছয় দিনেও জ্ঞান ফেরেনি যুক্তরাজ্য প্রবাসী সামিরার

নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী পরিবারকে অচেতন অবস্থায় উদ্ধারের ছয়দিনেও জ্ঞান ফিরেনি মেয়ে সামিরা ইসলামের। তার কিডনি ও লিভার কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, ছয়দিনেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অচেতন অবস্থায় মারা যাওয়া বাবা ও ছেলের ময়নাতদন্ত প্রতিবেদন ও ঘটনার রাতে খাওয়া খাবারের রাসায়নিক প্রতিবেদন আসলেই জট খুলবে রহস্যের- এমনটা দাবি করছে পুলিশ। তবে এর জন্য আরও অন্তত ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। অবস্থার উন্নতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরRead More


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপিত

নিউজ ডেস্ক: আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ বøক অডিটোরিয়ামে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে আজ দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশন, বিশ্ববিদ্যালয়টির ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট যৌথভাবে এই অনুষ্ঠানমালার আয়োজন করে। সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় র‌্যালির মধ্যে দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়। র‌্যালিটির উদ্বোধন করতে যেয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ ভাইরাল হেপাটাইটিস বি ও সি নির্মূলে উদ্যোগি হওয়ায় বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালামনাই এসোসিয়েশনের প্রশংসা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিএসএমএমইউর এ বøক অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানেরRead More


যে ৩ কারণে মুসলমানের তাৎপর্যপূর্ণ হিজরি সন

ইসলাম ডেস্ক: হিজরি নতুন বছর শুরু হয়ে গেছে। প্রতিটি মুসলমানের জন্য হিজরি সন বেশ তাৎপর্যপূর্ণ। কারণ হিজরি সনের সঙ্গে হজ, জাকাত ও রোজাসহ বহু বিধান জড়িত। আল্লাহ তাআলা বলেন, ‘লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, এটা মানুষ এবং হজের জন্য সময়-নির্দেশক। ’ (সুরা বাকারা, আয়াত : ১৮৯)। হিজরি সন শুরু হওয়ার ইতিহাস-ঐতিহ্য ও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হলো। এক. নতুন বছরের শুরুতে শুভেচ্ছা জানানো নতুন বছরে শুভেচ্ছা জানানো মুসলিমরীতি। কারণ একে অপরের শুভাকাঙ্ক্ষী হওয়া ইসলামের নির্দেশ। ইসলামে কোনো ধরনের অশুভ চিন্তা ওRead More


পরিবর্তন হলো পবিত্র কাবা শরীফের গিলাফ (ভিডিও)

ইসলাম ডেস্ক: পবিত্র কাবা শরীফে শনিবার নতুন গিলাফ লাগানো হয়েছে। পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতদিন এটি ঈদ উল আযহার আগে হজ্বের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন করা হতো। কিন্তু এবার হজ্বের সময়ে ঐতিহ্য অনুযায়ী অর্থাৎ নয় জিলহজ তারিখে গিলাফ পরিবর্তন করা হয়নি। চলতি মাসের শুরুতে মক্কা ও মদিনার দুই প্রধান মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ পহেলা মুহররমে গিলাফ পরিবর্তনের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলো। আরব নিউজের খবর অনুযায়ী কাবার গিলাফ এবারের ঈদুল আজহারRead More


বিশ্বনাথে বন্যায় সড়ক ও রেলপথের ক্ষয়ক্ষতি প্রায় ১২৫ কোটি

নিউজ ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত সিলেটের বিশ্বনাথে সড়ক বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ২৫০ কিলোমিটার পাকা সড়ক, ৬০টি সেতু ও কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রায় ১৯ কিলোমিটার ছাতক-সিলেট রেলপথ লণ্ডভণ্ড হয়েছে। বানের স্রোতে, পানির উত্তাল ঢেউয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে সড়ক ও সেতু। এছাড়াও গ্রামীণ রাস্তাঘাটও একেবারে বিলীন। গত ১৬ই জুন থেকে ২২শে জুন পর্যন্ত বিশ্বনাথে সর্বকালের ভয়াবহ বন্যায় পুরো উপজেলা প্লাবিত হয়। ডুবে যায় বাড়িঘর রাস্তাঘাট। সিলেট জেলা শহরের সঙ্গে সারা দেশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অভ্যন্তরীণ সব সড়ক পানিতে তলিয়ে যায়। বানের জলে সড়ক কেবল ডুবে যায়নি প্রবলRead More