editor
স্বামীর পুরুষাঙ্গ কাটার কারণ জানালেন স্ত্রী
নিউজ ডেস্ক: স্বামীর পুরুষাঙ্গ কাটার কারণ জানালেন স্ত্রী. পুরান ঢাকার ওয়ারীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) দিনগত রাতে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্ত্রী নার্গিসই স্বামীকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, হাসপাতাল থেকে আহতের স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। নার্গিস পুলিশকে জানিয়েছেন, তার স্বামী নাইট গার্ডের কাজ করেন। ওয়ারীর ধোলাইখাল এলাকায় থাকেন। তাদেরRead More
শাবি ক্যাম্পাসের ৫৩ সিসিটিভি ক্যামেরাই বিকল!
নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমদ হত্যার পর থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেছে। সাধারণ শিক্ষার্থীরাও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন। এ অবস্থায় জানা গেলো ক্যাম্পাসে লাগানো বেশিরভাগ সিসিটিভি ক্যামেরাই বিকল অবস্থায় রয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিকল হওয়া ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) সংস্কারের কাজ শুরু হয়েছে। জানা গেছে, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ৭২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিলো। সেসব সিসি ক্যামেরার ৫৩টিই বিকল হয়ে আছে। সরেজমিন দেখা যায়, বিদ্যুৎকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ছিঁড়ে যাওয়া ফাইবার অপটিক ক্যাবল জোড়া দিচ্ছেন।পাশাপাশি সুইসRead More
গ্রিসে জনশক্তি রপ্তানি: সম্ভাবনা কতটুকু, চ্যালেঞ্জ কী কী?
ডেস্ক রিপোর্ট: বৈধ অভিবাসন প্রক্রিয়া চালু করতে গত ফেব্রুয়ারিতে করা গ্রিস-বাংলাদেশ সমঝোতা চুক্তি এখন বাংলাদেশের মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়৷ এরপরই ইউরোপের দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়৷ তবে এক্ষেত্রে গ্রিসের চাওয়াই প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সচিব৷ গত ফেব্রুয়ারিতে গ্রিসের অভিবাসনমন্ত্রী নোতিস মিতারাচির বাংলাদেশ সফরকালে দুই দেশের মন্ত্রণালয় একটি সমঝোতা চুক্তি করে৷ সেই চুক্তির ভিত্তিতে প্রতিবছর চার হাজার করে পাঁচ বছরে মোট ২০ হাজার বাংলাদেশিকে মৌসুমি কাজের ভিসা দেবে গ্রিস৷ পাশাপাশি অনুমতি ছাড়া দেশটিতে অবস্থানরত ১৫ হাজার বাংলাদেশিকেও দেয়া হবে সাময়িকRead More
গাজীপুরে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এদের মধ্যে ঘটনাস্থলে চালকসহ দুইজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈরের মাকিষবাথান টিএনটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন হলেন- অটোরিকশাচালক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখ বাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈরে থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলেRead More
বিশ্বনাথের প্রবীণ শিক্ষাবিদ আব্দুল ওদুদ বিএসসি স্মরণে নাগরিক শোকসভা
নিউজ ডেস্ক: উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য বিশ্বনাথের প্রবীণ শিক্ষাবিদ রাজনীতিবিদ আব্দুল ওদুদ বিএসসির মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার কলেজ মিলনায়তনে কলেজের প্রিন্সিপাল নেছার আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জর্জ কোর্টের স্পেশাল পিপি ও কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ সিরাজুল হক, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমান,Read More
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নিয়োগ অনুমতি পেয়েছে ১০ রিক্রুটিং এজেন্সি
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এখন পর্যন্ত ১০টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত এ ১০ রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন ২৪ জুলাই ৪ টি রিক্রুটিং এজেন্সিকে নিয়োগ অনুমতি দেয়া হয়। এজেন্সিগুলো হলো, নিউ এজ ইন্টারন্যাশনাল (আরএল ৭০৩), মেসার্স পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল (আরএল ১২৯৮), গ্রীনল্যান্ড ওভারসীজ ( আরএল ০৪০), মেসার্স আমিয়াল ইন্টারন্যাশনাল ( আরএল ১৩২৬)। ২৫ জুলাই মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনাল (আরএল ৩০১), ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড (আরএল ১২৭৪), মেসার্স সাউথ পয়েন্টRead More
খুলছে দূতাবাস, ই-ভিসায় উজবেকিস্তান ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
নিউজ ডেস্ক: ঢাকায় নিজেদের দূতাবাস চালুর বিষয়ে সম্মত হয়েছে উজেবেকিস্তান। এছাড়া ঢাকা-তাসকেন্ত রুটে ফ্লাইট চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও উভয় দেশ সম্মত হয়েছে। রাজধানীর একটি হোটেলে উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা বিষয়ক ৩য় ইন্টার-গভর্নমেন্টাল কমিশন সভায় যোগ দিতে বর্তমানে ঢাকা সফর করছেন উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ২০২১ সালে তাঁর উজবেকিস্তান সফরকালে উজবেকিস্তানের রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কথা স্মরণ করেন এবং ঢাকায় উজবেকিস্তানের একটিRead More
৩ মাসের ভিসা পাবেন ওমরাহযাত্রীরা
নিউজ ডেস্ক: শুরু হয়েছে ওমরাহর মৌসুম। শনিবার সৌদি আরবে যাবেন বিদেশি ওমরাহযাত্রীদের প্রথম দল। ওমরাহ উপলক্ষে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ভিসা দেয়া শুরু করেছে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, এ বছর প্রথমবারের মতো তিন মাসের জন্য ভিসা পাবেন ওমরাহযাত্রীরা। সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, ৯০ দিনের ভিসা দিয়ে সৌদি আরবের সব অঞ্চল ঘুরে দেখতে পারবেন ওমরাহ করতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়া লোকজন। দেশটির হজ ও ওমরাহ কার্যক্রম সংক্রান্ত জাতীয় কমিটির উপপ্রধান হানি আল-আমিরি বলেন, চলতি মৌসুমে ওমরাহযাত্রীদের বরণে প্রস্তুত স্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো। তিনি জানান, ওমরাহযাত্রীদেরRead More
ওমানে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
নিউজ ডেস্ক: ভাগ্য পরিবর্তনের আশায় হাতিয়া থেকে দেড় মাস আগে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে রেখে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান হাতিয়ার যুবক মির্জা আকবর (২৫)। শেষ পযর্ন্ত কফিনবন্দি হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাকে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় তার কফিনবন্দি মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। গত ২৪ জুলাই (রোববার) রাতে ওমানের রাজধানী মাস্কাটের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান মির্জা আকবর। শুক্রবার (২৯ জুলাই) রাত ৯টায় হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের লক্ষ্মীদিয়া ল্যাঙ্গার বাজার আলী সরদারের মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরেরRead More
‘স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী মানুষের কল্যাণে কাজ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত’
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান, লিভার বিভাগের সদ্য-সাবেক চেয়ারম্যান, সম্প্রীতি বাংলাদেশ’এর সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী হলেন একটি ইতিহাস। তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। মাটি ও মানুষের টানেই তিনি বারবার প্রিয় মাতৃভূমিতে ছুঁটে আসতেন। এভাবে করেই তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সিলেট-১ আসনের সাংসদ ছিলেন। এই অঞ্চলের মানুষের পাশে সবসময়ই ছিলেন। অত্র স্কুলটি উনার স্মৃতিবিজড়িত একটি স্থান। তিনি এই স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। তিনি বলেন, উনার নামেRead More


