editor
বেলজিয়ামে আধুনিক দাসত্বের শিকার বাংলাদেশ, ফিলিপাইনের ৫৫ নাগরিক
নিউজ ডেস্ক: বেলজিয়ামের আন্টভের্পেন বা অঁভের্স (ফরাসি) বন্দরের পাশে নির্মাণাধীন একটি স্থাপনায় শ্রমশোষণের শিকার ৫৫ জন ফিলিপিনো এবং বাংলাদেশি অভিবাসী শ্রমিকের সন্ধান মিলেছে। মঙ্গলবার স্থানীয় প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই ঘটনায় আইনি তদন্ত শুরু করেছে বিচার বিভাগ৷ গত ২৬ জুলাই,বেলজিয়ামের আন্টভের্পেন শহরের বন্দর এলাকার নিকটস্থ একটি নির্মাণাধীন এলাকা থেকে নজিরবিহীন শ্রমশোষণের শিকার ৫৫ জন বাংলাদেশি ও ফিলিপিনো অভিবাসীকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অভিবাসীদের উদ্ধারের পর এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব বেলজিয়ামের শ্রম বিষয়ক অডিটরের কাছে ন্যস্ত করা হয়েছে৷ শ্রম বিষয়ক অডিটর সাধারণত বেলজিয়ামের বিচার বিভাগেরই একটি অংশ যা কাজের পরিপ্রেক্ষিতেRead More
১৭ ঘণ্টা উড়ে টরন্টো পৌঁছল বিমানের ফ্লাইট
বিদেশবার্তা২৪ ডেস্ক: ১৭ ঘণ্টা উড়ে টরন্টোর রানওয়ে ছুঁল বাংলাদেশ বিমান, যাত্রীদের স্বাগত জানালেন কানাডায় নিযুক্ত হাইকমিশনার ড. খলিলুর রহমান। দীর্ঘ ৪ বছরের প্রচেষ্টার পর অবশেষে কানাডার টরন্টো পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। বুধবার কানাডার স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিটে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি কানাডার টরন্টোর বিমানবন্দরে অবতরণ করে। বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদেরকে স্বাগত জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। যাত্রা বিরতিসহ ঢাকা থেকে ইস্তাম্বুল যেতে ফ্লাইটটির মোট সময় লেগেছে সাড়ে ১৯ ঘণ্টা। এরমধ্যে ফ্লাইটটি আকাশে ছিল ১৭ ঘণ্টা। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষRead More
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে গুয়েরেরো প্রদেশের এক মহাসড়কে তিনটি যানের সংঘর্ষে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দেশের গুয়েরেরো প্রদেশের আকাপুলকো-জিহুয়াতানেজো মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট কারের চালক পণ্যবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় গাড়িটির সঙ্গে ট্রাকের পেছন দিকে ধাক্কা লাগে। সে সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিপরীত দিকে চলে যান। ওই মুহূর্তে সড়কের বিপরীত পাশে অন্য একটি গাড়ির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। তারা আরও জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৯ জন নিহত ও তিনজনRead More
প্রেম করে বিয়ে, কুমিল্লায় মালদ্বীপের তরুণী
নিউজ ডেস্ক: মালয়েশিয়ান তরুণীর পর এবার কুমিল্লায় এসেছেন হাব্বা আহমেদ নামে মালদ্বীপের এক তরুণী। মালে সিটিতে হাব্বা আহমেদের পরিবার এবং বর রাসেলের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর নিজ দেশ মালদ্বীপ থেকে গত ২৪ জুলাই স্বামী রাসেলের সঙ্গে কুমিল্লার বরুড়ায় এসেছেন হাব্বা আহমেদ। জেলার বরুড়া উপজেলায় মাত্র দু’সপ্তাহের ব্যবধানে বিদেশী দুই তরুণীর এমন ঘটনায় জেলাজুড়ে চলছে বেশ মুখরোচক আলোচনা। জানা যায়, ২০১৪ সালে কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেল কাজের সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান। সেখানে মালে সিটিতে কাজ করার সময় ২০১৯ সালে করোনাRead More
তুর্কি থেকে গ্রিসে প্রবেশে সড়ক দুর্ঘটনায় সিলেটের মেম্বার নিহত
নিউজ ডেস্ক: তুর্কি থেকে গ্রিসে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় কওছর উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গ্রিসের আলেকজান্দ্রোপলি দিয়ে প্রাইভেটকারে অবৈধ অভিবাসী পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে। গত ২১ জুলাই (বৃহস্পতিবার) গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কওছর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আহত আরও দুই বাংলাদেশি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, অবৈধভাবে চার বাংলাদেশিকে নিয়ে যাওয়ার সময় অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনাকবলিত হয় গাড়িটি। দ্রুত গতির প্রাইভেটকারেটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই সড়ক থেকে ছিঁটকে পাশের একটি খালে পড়েRead More
নিউজার্সির প্রসপেক্ট পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশি কমিউনিটি ফেস্টিভ্যাল
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রসপেক্ট পার্ক সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি কমিউনিটি ফেস্টিভ্যাল। সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডেন্ট কমিশনার নিয়াজ নাদিম, জোবায়ের মতিন, শাহজান হান্নান সাজু সিটির ব্রাউন স্ট্রিটের হফস্ট্রা পার্কে এ ফেস্টিভ্যালের আয়োজন করেন। প্রসপেক্ট পার্ক সিটি মেয়র মোহাম্মদ খায়রুল্লা গত শনিবার সকালে আয়োজকদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই দেশি ফেস্টিভ্যালে শিশু-কিশোর-কিশোরী থেকে শুরু করে বয়বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভিন্ন দেশীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ। দৃশ্যত মেলায় অংশগ্রহনকারী প্রবাসীরা ছিলেন মুক্ত বিহঙ্গ। ওই ফেস্টিভ্যালেরRead More
প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না সত্যায়ন কপি
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসীদের দেশে বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দূতাবাসের দলিলাদি বা সত্যায়ন কোনো কপি লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক অন্যান্য বিষয়ের সঙ্গে যাচিত দলিলাদি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কোনো নির্দেশনায় উল্লেখ নেই। এমআরপি পাসপোর্ট ও ই-পাসপোর্ট নির্দিষ্ট তথ্য যাচাই প্রক্রিয়া অবলম্বন করে ইস্যুRead More
ভারতে অবৈধ বাংলাদেশিদের অবিলম্বে শনাক্ত করার নির্দেশ
বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের অবিলম্বে চিহ্নিত করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যগুলিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। নিত্যানন্দ রাইয়ের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, গত পাঁচ বছরে অন্তত ২ হাজার ৩৯৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে । যারা জালিয়াতি করে ভারতীয় নথি ব্যবহার করে আসছিলেন। এর আগে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্য যথাযথ তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছিল। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নিত্যানন্দRead More
অনথিভুক্ত অভিবাসীদের কাজের শর্ত শিথিল করল স্পেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: অনথিভুক্ত অভিবাসীরা যাতে সহজে কাজ করতে পারেন এমন একটি বিল পাস করেছে স্প্যানিশ সরকার।মঙ্গলবার (২৬ জুলাই) স্প্যানিশ মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়। মূলত সেবা খাত, কৃষি এবং কৃষির মতো কম কর্মী লাগে এমন সেক্টরে শূন্যপদ পূরণের জন্য এ বিলটি পাস করা হয়। নতুন আইনটি বাস্তবায়িত হলে, আনুমানিক ৫ লাখ অনথিভুক্ত শ্রমিক নিজের কাজের ধরণ পরিবর্তন করতে পারবেন। যাদের অনেকেই বর্তমানে “আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে’ অথ্যাৎ অদৃশ্যমান কাজে নিযুক্ত আছেন। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বর্তমানে হাজার হাজার অনথিভুক্ত কর্মী এখন সরকারী শ্রমশক্তিতে যোগদান করতে পারবে। সরকার আশাRead More
যেভাবে কর্মী হিসেবে মালয়েশিয়ায় যাবেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: নতুন সমঝোতার আওতায় মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের বাংলাদেশ অংশে খরচ নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। গত ১৯ ডিসেম্বর করা মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মীর বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন। তবে বাংলাদেশে কর্মীর কিছু খরচ নিজেকেই বহন করতে হবে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মালয়েশিয়া সফর শেষে জানিয়েছেন, বাংলাদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হবে। মালয়েশিয়ায় যেভাবে কর্মী যাবে তার একটা রূপরেখাও প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি। সেখানে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে ১৩টি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে। বিএমইটি কর্তৃক প্রকাশিতRead More


