editor
প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না সত্যায়ন কপি
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসীদের দেশে বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দূতাবাসের দলিলাদি বা সত্যায়ন কোনো কপি লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক অন্যান্য বিষয়ের সঙ্গে যাচিত দলিলাদি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কোনো নির্দেশনায় উল্লেখ নেই। এমআরপি পাসপোর্ট ও ই-পাসপোর্ট নির্দিষ্ট তথ্য যাচাই প্রক্রিয়া অবলম্বন করে ইস্যুRead More
ভারতে অবৈধ বাংলাদেশিদের অবিলম্বে শনাক্ত করার নির্দেশ
বিদেশবার্তা২৪ ডেস্ক: ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের অবিলম্বে চিহ্নিত করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যগুলিকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। নিত্যানন্দ রাইয়ের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, গত পাঁচ বছরে অন্তত ২ হাজার ৩৯৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে । যারা জালিয়াতি করে ভারতীয় নথি ব্যবহার করে আসছিলেন। এর আগে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্য যথাযথ তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছিল। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নিত্যানন্দRead More
অনথিভুক্ত অভিবাসীদের কাজের শর্ত শিথিল করল স্পেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: অনথিভুক্ত অভিবাসীরা যাতে সহজে কাজ করতে পারেন এমন একটি বিল পাস করেছে স্প্যানিশ সরকার।মঙ্গলবার (২৬ জুলাই) স্প্যানিশ মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি বিল অনুমোদিত হয়। মূলত সেবা খাত, কৃষি এবং কৃষির মতো কম কর্মী লাগে এমন সেক্টরে শূন্যপদ পূরণের জন্য এ বিলটি পাস করা হয়। নতুন আইনটি বাস্তবায়িত হলে, আনুমানিক ৫ লাখ অনথিভুক্ত শ্রমিক নিজের কাজের ধরণ পরিবর্তন করতে পারবেন। যাদের অনেকেই বর্তমানে “আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে’ অথ্যাৎ অদৃশ্যমান কাজে নিযুক্ত আছেন। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বর্তমানে হাজার হাজার অনথিভুক্ত কর্মী এখন সরকারী শ্রমশক্তিতে যোগদান করতে পারবে। সরকার আশাRead More
যেভাবে কর্মী হিসেবে মালয়েশিয়ায় যাবেন
বিদেশবার্তা২৪ ডেস্ক: নতুন সমঝোতার আওতায় মালয়েশিয়ায় যেতে একজন শ্রমিকের বাংলাদেশ অংশে খরচ নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। গত ১৯ ডিসেম্বর করা মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মীর বেশিরভাগ খরচই নিয়োগকর্তা বহন করবেন। তবে বাংলাদেশে কর্মীর কিছু খরচ নিজেকেই বহন করতে হবে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মালয়েশিয়া সফর শেষে জানিয়েছেন, বাংলাদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হবে। মালয়েশিয়ায় যেভাবে কর্মী যাবে তার একটা রূপরেখাও প্রকাশ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি। সেখানে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে ১৩টি ধাপ অনুসরণ করতে বলা হয়েছে। বিএমইটি কর্তৃক প্রকাশিতRead More
এখনো ‘রহস্যের বৃত্তে’ বন্দি প্রবাসী পিতা-পুত্রের মৃত্যু
নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে প্রবাসী পরিবারের পিতা-পুত্রের মৃত্যু ও অন্য তিন সদস্য অসুস্থ হওয়ার ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনও কোন ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও রহস্যাবৃত্ত। মঙ্গলবার অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে তাজপুর এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধারের পর নিহত যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের শ্যালক দিলোয়ার তার স্ত্রী শোভা বেগম এবং ভাই সেবুল সহ একাধিক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ওসমানীনগর থানা পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি তবে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন পিপিএম জনিয়েছেRead More
কবি ফজলুল হক এর ইন্তেকালে সিলেট লেখক ফোরাম’র শোক
নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যের শক্তিমান কবি ফজলুল হক এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক প্রমূখ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় ৫ প্রবাসী উদ্ধার, দুইজনের মৃত্যু
নিউজ ডেস্ক: সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেছেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই প্রবাসী হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। আর গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটিRead More
সৌদিগামী প্রবাসীদের ভিসা পেতে অতিরিক্ত দিতে হয় ২০ হাজার টাকা
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদিগামী বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন খরচ অন্তত ২০ হাজার টাকা বেড়েছে সাম্প্রতিক মাসগুলোতে। রিক্রুটিং এজেন্সিগুলো ঢাকাস্থ দূতাবাস থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে ‘অনাকাঙ্ক্ষিত খরচে’র কথা বলে অতিরিক্ত অর্থ আদায় করছে তাদের থেকে। বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের অভিযোগ, প্রতিটি ওয়ার্ক ভিসার আবেদনের জন্য ‘অনানুষ্ঠানিকভাবে’ মধ্যসত্বভোগীদের মাধ্যমে দূতাবাসকে ২২০-২৫০ ডলার (২০ হাজার টাকার বেশি) দিতে হয়, অন্যথায় দূতাবাস ভিসা দেয় না। তবে, সৌদি দূতাবাস জানিয়েছে, দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে কোনো ফি বা চার্জ দিতে হয় না। রিক্রুটিং এজেন্সিগুলো আরও দাবি করেছে, এক বছর ধরে এভাবে গোপন অর্থ লেনদেন চলছে। তারা বলছে, ওয়ার্কRead More
মৌলভীবাজারে সিএনজি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
বিদেশবার্তা২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার ৯ টি সিএনজি পাম্পের মধ্যে ৪ টি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পাম্পের জন্য নির্ধারিত গ্যাস বরাদ্দ শেষ হওয়ায় তিনটি ও যান্ত্রিক ত্রুটির জন্য একটি সিএনজি পাম্প বন্ধ রয়েছে। জেলায় মোট ৯টি সিএনজি পাম্পের মধ্যে ৪ টি বন্ধ থাকায় চাপ বাড়ছে অন্যান্য সচল সিএনজি পাম্পগুলোতে। চালু থাকা সিএনজি পাম্পগুলোর সামনে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। মৌলভীবাজার শহরতলির ইসলামপুর হাজী ইকবাল সিএনজি ফিলিং স্টেশনে সরেজমিন সোমবার ( ২৫ জুলাই) দুপুরে গিয়ে দেখা যায়, সিএনজি ফিলিং স্টেশনটির সামন থেকে প্রধান সড়ক এবংRead More
ইতমারনা অ্যাপের মাধ্যমে ওমরাহর বুকিং শুরু
নিউজ ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রনালয় ইতমারনা অ্যাপের মাধ্যমে দেশি ও বিদেশি মুসলিমদের কাছ থেকে ওমরাহ বুকিং শুরু করেছে। আগামী ৩০ জুলাই থেকে হজ পরবর্তী ওমরাহ মৌসুম শুরু হবে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, কোনোভাইরাসে সংক্রমিত হয়েছেন বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বলে প্রমাণিত ব্যক্তির জারি করা পারমিট বাতিল করা হবে। এই নির্দেশটি ওমরাহ পারমিট প্রদানের পাশাপাশি মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশের জন্যও প্রযোজ্য হবে। এছাড়া কাবা প্রাঙ্গণে অবস্থানকালে মাস্ক পরে থাকতে হবে। অনুমোদিত কোনো অতিরিক্ত ব্যাগ বা লাগেজ বহন করা যাবে না। ২০২২ সালে ওমরাহ পালনে ইচ্ছুক সব বিদেশিকে ইতমারনাRead More


