Main Menu

editor

 

মিশিগানে অপপ্রচারের বিরুদ্ধে যুবলীগের সংবাদ সম্মেলন

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে মিশিগান স্টেট যুবলীগের সংবাদ সম্মেলন (২৩ জুলাই) শনিবার দুপুর ১২টায় হ্যামট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটিRead More


বার্মিংহামে মসজিদে ওসমান থেকে বন্যার্তদের জন্য সহায়তা প্রদান

বিদেশবার্তা২৪ ডেস্ক: সম্প্রতি বন্যায় আক্রান্ত বাংলাদেশের মানুষের সাহায্যার্থে বার্মিংহামের মসজিদে ওসমান থেকে দুইহাজার পাউন্ডের চেক গ্রেটার সিলেট কাউন্সিলের হাতে তুলে দেওয়া হয়। শনিবার (২৩ জুন) এ উপলক্ষে মসজিদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ নুর মিয়ার সভাপতিত্বে কবি মফিদুল গনি মাহতাবের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী মুদ্দাসির আনোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুস শহীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসসির সেন্ট্রাল কমিটির সভাপতি বারিষ্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খসরু খান, প্রবীণ মুরব্বিRead More


দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে ২ বাংলাদেশিকে গুলি-কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে দুই বাংলাদেশিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলেন আরিফ হোসেন (২২) ও মো. শুভ (২৪)। আরিফ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ-পশ্চিম বদরপুর গ্রামের মহিন উদ্দিনের ছেলে। শুভ পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে। রোববার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতদের পরিবার। শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে তাদের হত্যা করা হয়। দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিনের বরাত দিয়ে নিহতদের পরিবার জানায়, আরিফ ও শুভ দক্ষিণ আফ্রিকার ব্রাকফানRead More


কবে শুরু হচ্ছে ঢাকা-সিলেট ৬ লেনের কাজ, জানালেন সংশ্লিষ্টরা

নিউজ ডেস্ক: বহুল প্রত্যাশিত ঢাকা-সিলেট মহাসড়কের ২২৬ কিলোমিটার ৬ লেনে উন্নীতকরণে হবিগঞ্জ জেলার ৮২ কিলোমিটার অংশের কাজ আগামী বছরের প্রথম দিকে শুরুর সম্ভাবনা রয়েছে। এই অংশের মধ্যে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা রয়েছে। এমন তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলার ১৩ কিলোমিটার এবং শায়েস্তাগঞ্জ উপজেলার ৩৪ কিলোমিটার অংশের দায়িত্বে নিয়োজিত প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম ও সামছুদ্দোহা খোয়াই।   তারা জানান, বর্তমানে দুটি উপজেলার জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু করা হয়েছে। এই কাজ সমাপ্ত হলে দরপত্র প্রক্রিয়া কয়েক ধাপে সমাপ্ত করে চলতি বছরের শেষ দিকে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হবে।Read More


লোডশেডিংয়ের কারণে সংকটের মুখে চা শিল্প

নিউজ ডেস্ক: অব্যাহত খরা ও দিনে অন্তত ছয় ঘণ্টা বৈদ্যুতিক লোডশেডিংয়ের কারণে সংকটের মুখে পড়েছে চা উৎপাদন। এতে হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৪টি বাগানে ভরাও মৌসুমেও উৎপাদন কমে গিয়েছে কয়েকগুণ। গেল বছর অর্থাৎ ২০২১ সালে এ ২৪টি বাগান থেকে চা উৎপাদন হয়েছিল ১ কোটি সাড়ে ১৭ লাখ কেজি। এ পরিমাণ লক্ষ্যমাত্রা ধরা হয় চলতি বছরও। কিন্তু খরার কারণে শুরুর দিকেই উৎপাদন কমে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন চা উৎপাদনের ভরা মৌসুম। কিন্তু গত ২ সপ্তাহ ধরে প্রচণ্ড খরার কারণে রেড স্পাইডার ও হেলোফিলিসসহ বিভিন্ন রোগেRead More


নীলাদ্রি লেকে পরিত্যাক্ত ক্রেনের নীচ দিয়ে ঝুকি নিয়ে চলছেন পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শহীদ সিরাজ লেক “নীলাদ্রি হ্রদ” বা “নীলাদ্রি লেকের একমাত্র রাস্তার উপর বি সি আই সি এর পরিত্যাক্ত ভারী ক্রেনের নীচ দিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন চলছেন স্হানীয় বাসিন্দা সহ হাজার হাজার পর্যটকরা। ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেক “নীলাদ্রি হ্রদ” বা “নীলাদ্রি লেক”। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে প্রায় প্রতিদিন সেখানে ভীড় করেন দেশ বিদেশের হাজার হাজার পর্যটক। নীলাদ্রি লেকের তীরবর্তীতে চলাচলের একমাত্র রাস্তার উপর দাড়িয়ে রয়েছে ট্যাকেরঘাট চুনা পাথর খনি প্রকল্পের পরিত্যাক্ত দুটি ভারীRead More


দালালের খপ্পরে পড়ে দুবাই গিয়ে আটক তরুণ

বিদেশবার্তা২৪ ডেস্ক: লোভনীয় বেতনের চাকরির কথা বলে একটি দালাল চক্র জামালপুরের মেলান্দহ উপজেলার মোঃ আব্দুর রহিম (শিশির) (২২) নামে এক তরুণকে দুবাই নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একটি ভুক্তভোগী পরিবার। উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর ঘোষেরাপাড়া এলাকার দুবাই প্রবাসী মোঃ ফজলুল হকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে চর ঘোষেরপাড়া গ্রামের মোঃ ফজলুল হক দীর্ঘদিন ধরে দুবাইয়ে থাকেন। এ সুবাদে লোভনীয় বেতনের চাকরির কথা বলে দুবাইয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব করেন একই ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকারRead More


নবীগঞ্জে নিউজার্সি স্টেট আ.লীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

বিদেশবার্তা২৪ ডেস্ক: সুনামগঞ্জ ও সিলেটের পাশপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হবিগঞ্জ জেলা। দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে হাওর অধ্যুষিত হবিগঞ্জ জেলার বন্যা। দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে বন্যাদুর্গত পরিবারগুলো। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের সন্তান যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু এবং উনার যুক্তরাষ্ট্রস্থ ফেসবুক বন্ধু প্রদীপ চক্রবর্তী, নিবেদিতা মজুমদার, গৌতম ঘোষ, মিল্টন দাশ, দ্বীপ্ত রায়, বিশ্বজিৎ সাহা, অলক চ্যাটার্জী, জিজেট শেঠী, শায়েক হোসেন, দেওয়ান বজলু চৌধুরী, শাকিব হায়দার, জিএন হাবিব আহমেদ, আমীর হোসেন হিরা, মনিকা দে, নন্দনী দেব’রRead More


সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিদগ্ধ দুই কর্মচারীর মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই কর্মচারী মারা গেছেন। ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতি ও শুক্রবার তাদের মৃত্যু হয়েছে। গত ১৫ জুলাই রাত ১০টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে সংরক্ষিত গ্যাস সিলিন্ডার কক্ষে দুর্ঘটনায় এ দুজনসহ ৪ জন অগ্নিদগ্ধ হন। গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নুরুল হক ও সিলেট কুমারগাঁও এলাকার সালেহ আহমদ। নিহতরা সফাত উল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানRead More


নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার খাদে, নিহত ৩

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে সাহার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ফরাজী মঞ্জিলের বাসিন্দা ৫২ বছরের গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী ৪৮ বছরের জাহানারা আক্তার ও তার শ্যালিকা ৪৫ বছরের সালমা আক্তার নাজমা। এ তথ্য নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার। স্থানীয়দের বরাতে তিনি জানান, ‘গিয়াস উদ্দিন মাহমুদ প্রাইভেট কারটি নিজেই চালিয়ে ঢাকা থেকে ফেনীতে তার বাড়ি যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে পথেRead More