Main Menu

editor

 

হৃদরোগে সৌদি প্রবাসীর মৃত্যু

হৃদরোগে সৌদি প্রবাসীর মৃত্যু নিউজ ডেস্ক: সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে গাজী আশিবুর রহমান (৪৬) নামে এক প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে পাচঁটায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) গাজী আশিবুর রহমানের গ্রামের বাড়ি ঢাকার মুন্সীনগরে। গাজী আশিবুর রহমানের বড় ভাই গাজী সাইদুর রহমান জানান, ১৪ বছর প্রবাসে থেকে আশিবুর রহমান বিদায় নিয়ে দেশে চলে গেছেন। তিনি একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ছিলেন। দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন। তার কোন সন্তান নেই। এদিকে আশিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও গভীর শোক জানিয়েছেন রিয়াদ আওয়ামী পরিষদ, বাংলাদেশ কমিউনিটি,Read More


যৌবন ফিরিয়ে দেবে ভেষজ ঔষধি মৌরি

যৌবন ফিরিয়ে দেবে ভেষজ ঔষধি মৌরি নিউজ ডেস্ক: মৌরি খেতে অনেকেই খুব ভালোবাসেন। প্রাচীনকাল থেকেই মৌরির ব্যবহার মশলা আর মুখশুদ্ধি রূপে হয়ে আসছে। পান সাজাবার সময়েও পানের ভেতর মৌরি দেওয়া হয়। মৌরি স্বাদে মিষ্টি বা মধুর। এই মধুরতা গুণের জন্যেই সংস্কৃত ভাষায় মৌরিকে মধুরী বলা হয়। মৌরি সুগন্ধদায়ক বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। মৌরির গ্রীক নাম ম্যারাথন এবং বৈজ্ঞানিক নাম ফেনিকুলাম ভালগ্যার। আয়ুর্বেদ মতে মৌরি শরীর শীতল রাখে, রুচিকর, শুক্রবর্ধক, মুখদোষ নিবারক, রক্তপিত্ত, জ্বর, পেটের অসুখে, চোখের অসুখে ও শ্লেষ্ম রোগে উপকারী। গোপনাঙ্গ ব্যথা, কোষ্ঠবদ্ধতা (মল না হওয়া), অগ্নিমান্দ্য (খিদে না হওয়া),Read More


২২ কোটির সেতু কাজে লাগাতে ৬০০ কোটি টাকার সড়ক

২২ কোটির সেতু কাজে লাগাতে ৬০০ কোটি টাকার সড়ক নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর ওপর ২২ কোটি টাকা ব্যয়ে কালনী সেতুর নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালে। তবে সংযোগ সড়কের অভাবে ৭ বছর ধরে অব্যবহৃত পড়ে আছে সেতুটি। এবার এই সেতু চালুর জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে ১৯ কিলোমিটারের সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই নির্মাণকাজ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জানা যায়, চলতি বছর সড়কটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়ক নির্মাণের কাজ হওয়ার কথা থাকলেও পরিবেশ অধিদপ্তরেরRead More


বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি নিউজ ডেস্ক: চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা স্থানীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৩০০ কোটিএর সুদের হার হবে শূণ্য দশমিক ৫ শতাংশ। এছাড়া ৩ বছরের রেয়াত কালসহ ১৫ বছরের মধ্যে এই সহায়তার অর্থ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। রাজধানীর শেরেবাংলা নগরের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সংকট মোবিলায় এডিবির কাছে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছিল বাংলাদেশ।Read More


প্রবাসীদের চাকরি পরিবর্তনের সুযোগ দিল সৌদি আরব

প্রবাসীদের চাকরি পরিবর্তনের সুযোগ দিল সৌদি আরব নিউজ ডেস্ক: সৌদি আরব প্রবাসীরা এখন থেকে চাইলে চাকরি পরিবর্তন করতে পারবেন। প্রবাসী কর্মীরা যাতে করে খুব সহজেই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ পায় এ জন্য মন্ত্রণালয় ‘কিওয়া’ নামের ডিজিটাল প্ল্যাটফর্মটিতে বেশ কিছু সংস্করণ এসেছে। শ্রম বাজার কৌশলের উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের নীতি ও পরিষেবাগুলির বিকাশ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও শ্রম অধিকারের মতো বিষয়গুলি সমন্বয় করা হয়েছে। নতুন গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে কাজ করার জন্য সময় নির্ধারিত সরকারি ফি শ্রমিকদের আগের নিয়োগকর্তাকে বহন করার নির্দেশনা দেওয়াRead More


ব্রুকলিনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির ‘মেজবান’ উৎসব

ব্রুকলিনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির ‘মেজবান’ উৎসব নিউজ ডেস্ক: নিউজার্সির ব্রুকলিনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির উদ্যোগে “মেজবান” অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার প্রায় দুই হাজারের অধিক লোকের সমাগমে মেজবানটি ছিলো সত্যিই দেখার মতো। মেজবানটি শুধুমাত্র নিউজার্সির নয় আশেপাশের বিভিন্ন রাজ্য এবং শহর থেকে অনেকেই অংশগ্রহন করেন। মেজবানে পেনসিলভেনিযার ফিলাডেলফিয়া এবং আপার ডার্বীর, ডেলওয়্যার, নিউজার্সির টেরেন্টটন এবং প্যার্টারসন, নিউ ইর্য়ক, কানেকটিকেট এবং ওয়াসিংটন ডিসির অনেকেই এবং প্রায় সবাই পরিবার নিয়েই অংশগ্রহণ করেন। মেজবানটি শুরু হয় সন্ধ্যা ৭ ঘটিকায় এবং শেষ হয় রাত ১ টারও পরে। মেজবানে মূল আকর্ষণ ছিলো রাতেরRead More


আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠছে সিলেটের কৃষকের বাজার!

আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠছে সিলেটের কৃষকের বাজার! নিউজ ডেস্ক: আমেরিকার মিশিগানে ‘সিলেটের কৃষকের বাজার’ প্রবাসীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গ্রীষ্মকালীন এই বাজারটি সপ্তাহের শনি ও রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মিশিগানের ডেট্রয়েটের জোসেফ ক্যাম্পাউ স্ট্রিটে অবস্থিত ইসলামিক সেন্টার পার্কিং এলাকায় বসে। জানা যায়, প্রবাসের কর্মব্যস্ত জীবনে অনেক প্রবাসী কাজের ফাঁকে বাসা-বাড়ির পিছনে শখের বসে গ্রীষ্মকালীন সময়ে নানাজাতের শাকসবজি চাষ করে থাকেন। অনেকে পরিবারের চাহিদা পূরণ করে নিজের বাগানের ফলানো অতিরিক্ত সবজি বিক্রি করে বাড়তি টাকা ও উপার্জন করছেন। সৌখিন কৃষকদের শাকসবজি বিক্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘সিলেট ফার্মার্সRead More


জ্ঞানভাপি মসজিদে হিন্দুদের প্রার্থনার অনুমতি দিল ভারতীয় আদালত

জ্ঞানভাপি মসজিদে হিন্দুদের প্রার্থনার অনুমতি দিল ভারতীয় আদালত আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের পবিত্র জ্ঞানভাপি মসজিদে নিয়ে বারাণসীর একটি আদালত হিন্দুদের দায়ের করা একটি আবেদন শুনতে সম্মত হয়েছে। হিন্দুরা কয়েক শতাব্দীর প্রাচীন একটি মসজিদে তাদের নিয়মিত প্রার্থনা করতে চেয়ে আবেদন করেছিল। হিন্দুদের আবেদনটি খারিজ করার জন্য মুসলমানদের করা আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। জ্ঞানভাপি মসজিদে দৈনিক প্রার্থনা করার অধিকার চেয়ে পাঁচজন হিন্দু নারীর একটি দল এই বছরের শুরুতে মামলাটি দায়ের করে। তারা বিশ্বাস করে, একসময় মসজিদটি একটি হিন্দু মন্দির ছিল। নারীরা যুক্তি দেন, ওই কাঠামোর ভিতরে “দৃশ্যমান এবং অদৃশ্য দেবতাদের” সামনেRead More


প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন নম্বর চালু করল সিলেট জেলা পুলিশ

প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন নম্বর চালু করল সিলেট জেলা পুলিশ নিউজ ডেস্ক: প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের জন্য সার্বক্ষণিক সেবা দিতে পৃথক দুটি হেল্প ডেস্ক চালু করেছে সিলেট জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। হেল্প ডেস্ক দুটি হচ্ছে- ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ ও ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান- প্রবাসীরা দেশে এসে কোনো সমস্যায় পড়লে বা বিদেশ থেকেই কোনো সমস্যা সমাধানের বিষয়ে পুলিশকে অবগত করতে প্রথমবারের মতো ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ নামেRead More


ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫০

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫০ নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে গ্রীনলাইন ও শ্যামলী পরিবহণের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসাRead More