editor
সুরমা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬
সুরমা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬ নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে সুরমা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করে। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। অভিযানে ভলগেট, ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু জব্দ করাRead More
মালদ্বীপে বাংলাদেশিদের সাথে হাইকমিশনের মতবিনিময় সভা
মালদ্বীপে বাংলাদেশিদের সাথে হাইকমিশনের মতবিনিময় সভা নিউজ ডেস্ক: মালদ্বীপে বাংলাদেশী প্রবাসীদের সাথে হাইকমিশনের প্রতিনিধিদলের মতবিনিময় সভা মাফুসী আইল্যান্ডে স্থানীয় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে্য় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল মাফুসী আইল্যান্ড সফরকালে মাফুসী কাউন্সিলের সাথে সৌজন্য সাক্ষাত ও উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। মাফুসী কাউন্সিল এর প্রেসিডেন্ট হাসান সোলাহ হাইকমিশনার ও প্রতিনিধিদলকে কাউন্সিল অফিসে স্বাগত জানান। অতঃপর মাফুসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা (স্বাস্থ্য সেবা, বিনোদন, খেলাধুলা, বৈধকরন ইত্যাদি) ও মাফুসীর উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সভারRead More
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকর এম তালহা তার সফরসঙ্গী ছিলেন। শুক্রবার তারা কনসুলেটে সফরে এলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাদেরকে স্বাগত জানান। ডা. দীপু মনি কনস্যুলেটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেবার মান সমুন্নত রাখতে কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরRead More
তিন সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক জব্দ
তিন সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক জব্দ নিউজ ডেস্ক: সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তবে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। কারন হিসেবে বিজিবি বলছে, যখন অভিযান চালানো হয় তখন পাচারকারীরা মাদক রেখে ভারত সীমান্তে ঢুকে যায়। এ কারণে তাদের আটক করা সম্ভব হয় না। শনিবার গণমাধ্যমে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটলিয়ান (৫২ বিজিবি) এবং হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানেরRead More
বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করণ বিলিমোরিয়া যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, লর্ড বিলিমোরিয়া যুক্তরাজ্যের কারি শিল্পের উন্নয়নে তার কাজ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী ভ্যাকসিন উন্নয়ন গবেষণায় তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা তুলে ধরেন। লর্ড বিলিমোরিয়া বাংলাদেশ প্রতিষ্ঠার নীতি সমুন্নত রাখা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীরRead More
মালদ্বীপের বাংলাদেশি কারাবন্দিদের খোঁজ নিলেন হাইকমিশনার
মালদ্বীপের বাংলাদেশি কারাবন্দিদের খোঁজ নিলেন হাইকমিশনার নিউজ ডেস্ক: মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দেশটির ২৯ কিলোমিটার দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত মাফুসি কারাগার পরিদর্শন করেন। কারাগারটিতে আটক ৭০ বাংলাদেশির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। মালদ্বীপ হাইকমিশন সূত্রে জানা যায়, মাফুসিতে ৭০ জন এবং মালদ্বীপের রাজধানী মালে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি বিভিন্ন মামলায় আটক আছে। তার মধ্যে হত্যা, শিশু নির্যাতন, মাদক, মারামারি ইত্যাদি মামলায় আটক অনেকে। হাইকিশনারRead More
শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে নিউজার্সি স্টেট আ.লীগের সভা
নিউজ ডেস্ক: জাতিসংঘের চলতি ৭৭ তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্কে আসছেন। এ উলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু-এর সঞ্চালনায় প্যাটারসন শহরের ওয়াইন এভিনিউতে অবস্থিত বর্নালী রেস্ট্রুরেন্টে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত ওই কর্মী সভায় নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, নিউজার্সি স্টেটে আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষেRead More
ফ্রান্সে ‘উবার ইটস’ একাউন্ট বন্ধ, বিপাকে হাজারো অনথিভুক্ত অভিবাসী
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের ফুড ডেলিভারি সেবা ‘উবার ইটস’ ফ্রান্সে ভুয়া নথি ব্যবহার করছেন এমন অভিযোগে প্রায় আড়াই হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগী অনিয়মিত অভিবাসীরা ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছেন, তাদের কাছে অন্য কোন কাজের সুযোগ না থাকায় তারা অত্যধিক পরিশ্রমের এ কাজ করতেন। গত সপ্তাহে, ফুড ডেলিভারি সেবা ‘উবার ইটস’ এর ফ্রান্স শাখা ঘোষণা করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে জাল নথি ব্যবহার করে একাউন্ট তৈরী করা চিহ্নিত কর্মীদের প্রায় আড়াই হাজার অ্যাকাউন্ট প্লাটফর্মটি থেকে বাতিল করা হয়েছে । এ ঘটনায় ফ্রান্সজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। উবার ইটসের বিরুদ্ধে বাড়তে থাকে অনিয়মিতRead More
দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বৈধপথে রেমিটেন্স পাঠান
নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহিলা আওয়ামীলীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বৈধপথে রেমিটেন্স প্রেরণ করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে স্ব স্ব অবস্থান হতে কাজ করে যেতে হবে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাস আল খাইমায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাত ও এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনউদ্দিন ফারুক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখছেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতিRead More
ইতালি এমপি পদপ্রার্থীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময়
নিউজ ডেস্ক: আসছে ২৫ সেপ্টেম্বর ইতালির জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দেশটির প্রবাসীবান্ধব রাজনৈতিক দল পারতিতো দি দেমোক্রাতিকোর (পিডি) সমর্থিত এমপি ও সিনেট পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ইমিগ্র্যান্টস এসোসিয়েশন বিমাসের সভাপতি ড. মুক্তার হোসেন মার্কের তত্ত্বাবধানে ও উপস্থাপনায় সভায় রোম মিউনিসিপ্যালিটির ৫ ও ৬ নম্বর এলাকার এমপি প্রার্থী রোসেল্লা মুরোনি, আন্দ্রেয়া কাসো ও সিনেট পদপ্রার্থী আন্দ্রেয়া কাতারছি উপস্থিত ছিলেন। এমপি প্রার্থীরা বলেন, ‘প্রবাসীদের সুযোগ সুবিধার বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার সাজিয়েছি। বিগত দিনে বিদেশিদের নিয়ে আমরা কাজ করেছি এবং এবারের র্নিবাচনে জয়যুক্ত হলে নাগরিকত্বসহRead More


