Main Menu

editor

 

ভিজিট ভিসা ইকামায় পরিবর্তনের খবর গুজব: সৌদি জাওয়াজাত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ভিজিট ভিসাকে ইকামায় রূপান্তর করার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত)। সংস্থাটি বলছে, সৌদির ভিজিট ভিসাকে কোনো অবস্থায় ইকামায় পরিবর্তন করা যাবে না। জানা যায়, সম্প্রাতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামাতে রূপান্তর করা যাবে। এমন একটি তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়িয়ে পড়ায় দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী প্রতারণার শিকার হচ্ছেন। বিষয়টি সৌদি কর্তৃপক্ষর নজরে এলে জাওয়াজাত জানিয়েছে, মন্ত্রণালয় ভিজিট ভিসাকে রেসিডেন্সি পারমিট বা ইকামায় রূপান্তর করারRead More


সৌদিতে প্রবাসী ছেলের মৃত্যু, মরদেহ দেখতে মায়ের আকুতি

নিউজ ডেস্ক: ‘আমার বাবা সৌদি গেছে। মাসে মাসে আমার কাছে টেহা পাডাইছে। বাবাডার সঙ্গে প্রতিদিন কতা না কইলে আমার রাইতে ঘুম অয় না। আইন্নেরা আমার পোলাডার সঙ্গে একবার কতা কউয়াইয়া দেইন। তার মুখটা আমারে একবার দেহাইন। আমি আর সইবার পাইরতাছিনা।’ প্রায় ২ মাস ধরে এভাবেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন আর সামনে যাকেই পাচ্ছেন তাকেই আহাজারি করে ছেলের মুখটা একবার দেখার জন্য করুণ আকুতি জানাচ্ছেন শেরপুরের নকলা উপজেলার কদবানু বেগম। তার বাড়ি উপজেলার উরফা ইউনিয়নে। ছেলে দুলাল উদ্দিন সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেছেন। জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুলাল উদ্দিনRead More


পর্যটন ভিসায় ভারতে গিয়ে ধর্ম প্রচার, আটক ১৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক: পর্যটক ভিসা নিয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ঘুরতে যাওয়া ১৭ বাংলাদেশিকে ধর্ম প্রচারের অভিযোগে আসামে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) ভাস্করজ্যোতি মহন্ত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসাম পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, শনিবার রাজ্যের বিশ্বনাথ জেলার বাঘমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই ১৭ জনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দলের সদস্যদের মধ্যে একজন মৌলভি (ধর্মীয় বক্তা) ও বাকি ১৬ জন তার শিষ্য। ভিসার শর্ত ভাঙ্গার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের। গ্রেপ্তারদের মধ্যে আটRead More


কুয়েতে প্রবাসী তিন আ. লীগ নেতাকে সংবর্ধনা

কুয়েতে প্রবাসী তিন আ. লীগ নেতাকে সংবর্ধনা নিউজ ডেস্ক: কুয়েত আওয়ামী লীগের তিন নেতাকে বাংলাদেশের উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটি টাওয়ার হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় কুয়েত আওয়ামী লীগের উপদেষ্টা আকবর হোসেন হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা কমিটিতে সহ-সভাপতি, আবুল কাশেম কুমিল্লা জেলার লাঈলকোট পৌর আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক ও আব্দুল আলীRead More


যেভাবে যুক্তরাষ্ট্রে গেলেন হবিগঞ্জের রকিব

যেভাবে যুক্তরাষ্ট্রে গেলেন হবিগঞ্জের রকিব নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান নারী সেওমা বিজেরাকে বিয়ে করে আলোচনায় উঠে এসেছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আব্দুর রকিব। এরপর ভিসা জটিলার কারণে বিয়ের ২৯ দিনের মাথায় স্বামীকে ছাড়াই নিজ দেশে ফিরে যান ওই নারী। এরপর অবশ্য রকিবকে ব্রাজিল নিয়ে যান সেওমা। তবে দুই দফায় ব্রাজিল গিয়ে সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রকিব।   শনিবার ব্রাজিল হয়ে রকিবের যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। এরপর থেকে এ নিয়ে নবীগঞ্জের সর্বত্র নানা আলোচনা চলছে।   ৪৭ বছর বয়সী সেওমা বিজেরা পেশায় একজন শিক্ষিকা।Read More


ফের আন্দোলনে যাওয়ার হুশিয়ারি শাবি শিক্ষার্থীদের!

ফের আন্দোলনে যাওয়ার হুশিয়ারি শাবি শিক্ষার্থীদের! নিউজ ডেস্ক: চলতি বছরের শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দীর্ঘ এক মাস অচল ছিলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণসহ বিভিন্ন দাবিতে ছিলো এই আন্দোলন। সেই আন্দোলনের ৮ মাস পর রবিবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন- তাদের বেশিরভাগ দাবি পূরণ হয়নি। দাবি আদায়ে প্রয়োজনে তারা ফের আন্দোলনে নামবেন বলে হুশিয়ারিও উচ্চারণ করেন। আট মাস আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের প্রত্যক্ষ মদদে পুলিশের বর্বরোচিত হামলারRead More


সুরমা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬

সুরমা নদী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ৬ নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে সুরমা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রামে সুরমা নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করে। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। অভিযানে ভলগেট, ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট বালু জব্দ করাRead More


মালদ্বীপে বাংলাদেশিদের সাথে হাইকমিশনের মতবিনিময় সভা

মালদ্বীপে বাংলাদেশিদের সাথে হাইকমিশনের মতবিনিময় সভা নিউজ ডেস্ক: মালদ্বীপে বাংলাদেশী প্রবাসীদের সাথে হাইকমিশনের প্রতিনিধিদলের মতবিনিময় সভা মাফুসী আইল্যান্ডে স্থানীয় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে্য় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল মাফুসী আইল্যান্ড সফরকালে মাফুসী কাউন্সিলের সাথে সৌজন্য সাক্ষাত ও উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। মাফুসী কাউন্সিল এর প্রেসিডেন্ট হাসান সোলাহ হাইকমিশনার ও প্রতিনিধিদলকে কাউন্সিল অফিসে স্বাগত জানান। অতঃপর মাফুসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধা (স্বাস্থ্য সেবা, বিনোদন, খেলাধুলা, বৈধকরন ইত্যাদি) ও মাফুসীর উন্নয়নে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সভারRead More


নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকর এম তালহা তার সফরসঙ্গী ছিলেন। শুক্রবার তারা কনসুলেটে সফরে এলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাদেরকে স্বাগত জানান। ডা. দীপু মনি কনস্যুলেটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেবার মান সমুন্নত রাখতে কর্মকর্তাদের আহ্বান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরRead More


তিন সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক জব্দ

তিন সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক জব্দ নিউজ ডেস্ক: সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে ৩৪ মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তবে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। কারন হিসেবে বিজিবি বলছে, যখন অভিযান চালানো হয় তখন পাচারকারীরা মাদক রেখে ভারত সীমান্তে ঢুকে যায়। এ কারণে তাদের আটক করা সম্ভব হয় না। শনিবার গণমাধ্যমে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটলিয়ান (৫২ বিজিবি) এবং হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানেরRead More