editor
পেনসিলভেনিয়ায় বাংলাদেশ প্যারেড ও মেলা
পেনসিলভেনিয়ায় বাংলাদেশ প্যারেড ও মেলা বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আপারডাবীতে গত রবিবার বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার উদ্যোগে পালিত হলো বাংলাদেশ প্যারেড ও মেলা ২০২২। ‘বাংলাদেশি প্যারেড এবং মেলা’ ঘিরে উৎসবে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশীরা। ঐতিহ্যর স্বাদের সঙ্গে কেনাকাটা, আড্ডা আর আনন্দে বাংলাদেশিদের মহামিলন হয় এই প্যারেড এবং মেলায়। যদিও এবারের প্যারেডে উপস্থিতিতি ছিল কিছুটা কম। প্যারেড শুরু হয় দুপুর ১ঃ৩০ মিনিটে, আপারডাবীর খামার বাড়ীর পার্কিং লট থেকে এবং শেষ হয় আপারডাবী সিটির প্লে গ্রাউন্ড মাঠে(৬৯ স্টীটে)। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এবং অনেকেই বাদ্যযন্তসহ প্যারেডে অংশগ্রহন করেন। বিশেষ করে বাংলাদেশী আমেরিকানRead More
জাতিসংঘে ট্রাম্পের বিচার চাইলেন ইরানের প্রেসিডেন্ট
জাতিসংঘে ট্রাম্পের বিচার চাইলেন ইরানের প্রেসিডেন্ট বিদেশবার্তা২৪ ডেস্ক: ইরানের রেভ্যুলেশোনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অপরাধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে রায়িসি বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে এ অঞ্চলের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনার যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলো করেছিল তা নস্যাৎ করে দিতে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছিলেন। তার হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক আদালতে সাবেকRead More
সৌদিতে গিয়ে মারা গেলেন আউয়াল, লাশ আনতে পারছে না পরিবার
সৌদিতে গিয়ে মারা গেলেন আউয়াল, লাশ আনতে পারছে না পরিবার বিদেশবার্তা২৪ ডেস্ক: জীবিকার সন্ধানে গত এক বছর আগে সৌদি আরবে যান বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আউয়াল হাওলাদার (৩৫)। গত ১০ সেপ্টেম্বর হৃদরোগে মারা যান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। এদিকে টাকার অভাবে তার লাশ দেশে আনতে পারছেনা পরিবার। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায় , খোরশেদ হাওলাদারের ছেলে আউয়াল হাওলাদার দীর্ঘদিন ধরে বেকার থাকায় গত ২০২১ সালের ২১ আগস্ট বেসরকারি সংস্থা (এনজিও), কৃষি ব্যাংক, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ৫Read More
প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট রি-ইস্যু ও প্রাপ্তি সহজীকরণের দাবি
প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট রি-ইস্যু ও প্রাপ্তি সহজীকরণের দাবি নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট রি-ইস্যু ও নতুন পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের শীর্ষ নেতারা। একই সাথে পাসপোর্টের যাবতীয় কার্যক্রম দূতাবাসকে দেখার দাবি তাদের। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। এসময় অন্যান্যের মধ্যে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাজী সারওয়ার হাবীব সিআইপি (জাপান), সহকারী মহাসচিব আব্দুল আজিজ খান (কাতার) সিআইপি, পরিচালক অর্থ (ওমান) প্রকৌশলী আশ্রাফুর রহমান সিআইপি ও নির্বাহীRead More
জিন্দাবাজারে বিশাল গর্ত, ভোগান্তিতে পথচারীরা
জিন্দাবাজারে বিশাল গর্ত, ভোগান্তিতে পথচারীরা নিউজ ডেস্ক: উন্নয়নযজ্ঞ চলছে নগরজুড়ে। সেই উন্নয়নের সুখের বদলে যেন বিড়ম্বনাই বেশি। এক রাস্তায় উন্নয়ন কাজ শেষ না হতেই অন্য রাস্তায় সংস্কারের সময় চলে আসে। এমনই ধারাবাহিকতায় নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার পয়েন্টের পাশেই রাজা ম্যানশনের সামনেই এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে মাস খানেক হয়ে গেল। সেই গর্ত দিনে দিনে প্রশস্ত আর গভীর হচ্ছে। যার ফলে এই রাস্তায় প্রায়ই জ্যাম লেগে থাকে। গর্তের কারণে কার, মোটরসাইকেল, সিএনজি অটো রিকশা বা মাইক্রোবাস চলাচলে বেগ পোহাতে হয়। একদিকে ফুটপাথের অর্ধেক দোকানীদের দখলে তাই প্রায়সময় পথচারীদের রাস্তা দিয়ে হেটেRead More
নিরাপদ ও স্বাভাবিক ডেলিভারিতে এগিয়ে হবিগঞ্জ
নিরাপদ ও স্বাভাবিক ডেলিভারিতে এগিয়ে হবিগঞ্জ নিউজ ডেস্ক: নিরাপদ ও স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রসবে দেশে ষষ্ঠ স্থান অর্জন করেছে হবিগঞ্জ জেলা। এ ক্ষেত্রে ৬৪ জেলায় প্রথম স্থানে রয়েছে নোয়াখালী। প্রতিবছর দেশের চার হাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ সেবা দানের ক্ষেত্রে সেরা দশের মর্যাদা অর্জন করে হবিগঞ্জের দুই থেকে তিনটি। হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হবিগঞ্জে ৭৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এগুলোর ৩৮টিতে সাতদিন ২৪ ঘণ্টা স্বাভাবিকভাবে ডেলিভারি সেবা দেওয়া হয়। সেবাদানকারী স্বল্পতায় বাকিগুলোতে ২৪ ঘণ্টা সেবাRead More
লন্ডনে প্রবাসী ছোট ভাইয়ের লেখালেখি, বড়ভাইকে গ্রেপ্তার
লন্ডনে প্রবাসী ছোট ভাইয়ের লেখালেখি, বড়ভাইকে গ্রেপ্তার নিউজ ডেস্ক: মহাজোটের শরিক জাসদের (ইনু) নোয়াখালী জেলা সভাপতি নুর আলম চৌধুরী পারভেজকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পারভেজ সাপ্তাহিক সুরমা নিউজের সম্পাদক ও লন্ডন প্রবাসী শামছুল আলম লিটনের বড় ভাই। লিটনের লেখালেখির কারণে নোয়াখালী থেকে বড়ভাই নুর আলম চৌধুরী পারভেজকে (৬২) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। নুর আলমের পরিবারের অভিযোগ, প্রথমে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়া হয় নুর আলম চৌধুরীকে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সাংবাদিক আবদুরRead More
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ নিউজ ডেস্ক: প্রাণনাশের হুমকি পেয়ে বাসমা আলাবী ২০১০ সালে তার পরিবারের সাথে বাগদাদ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আসেন। তিনি একজন সাবেক শরণার্থী এবং একজন শরণার্থী বিষয়ক সক্রিয়কর্মী। তিনি যুক্তরাষ্ট্রের আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের একজন। তিনি বলেন, “অনেকগুলো কারণে আমি নাগরিক হওয়ার জন্য ক্ষণগনণা করছিলাম। প্রথমত, আমি আসলেই একটি পাসপোর্ট চাইছিলাম, যাতে করে আমি আমার পরিবারের সাথে দেখা করতে যেতে পারি। দ্বিতীয়ত, আমি ভোট দিতে চাইছিলাম। আমি চাইতাম আমার কন্ঠ শোনা হোক। আমি নিশ্চিত করতে চাই যে আমি তাদেরকে ভোট দিচ্ছি, যারা সামাজিকRead More
যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা: পররাষ্ট্রমন্ত্রী নিউজ ডেস্ক: বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আনতে কাজ করার জন্য বিবিসিসিআই নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি। এ জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং জনগণের জীবনমানের উন্নতি ঘটানো সম্ভব। কিন্তু এজন্য আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা দরকার। যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদাRead More
সৌদিতে হাজেরার রহস্যজনক মৃত্যু, মরদেহ ফিরিয়ে আনার দাবি
নিউজ ডেস্ক: পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে গত জুন মাসে কাজের ভিসায় সৌদি আরবে যান নরসিংদীর রায়পুরার হাজেরা বেগম। কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলা হলেও পরে গৃহকর্মীর কাজে দেয়া হয় তাবে। সৌদি যাওয়ার এক মাস পরই খবর আসে মারা গেছেন হাজেরা। তার মৃত্যুর খবরে বিপাকে পরিবার। হাজেরার মরদেহ দেশে ফিরিয়ে আনতে রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হয়েও কোনও সুরাহা পাচ্ছে না বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, হাজেরার মরদেহ ফিরিয়ে আনতে রিক্রুটিং এজেন্সির কাছে বাররার ধর্না দিয়েও কোন লাভ হয়নি। তারা টালবাহানা শুরু করেছে, লাশ ফেরত আনার ব্যাপারে কোন কথাই কর্ণপাত করছেRead More


