editor
বানিয়াচংয়ে হাওরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বানিয়াচংয়ে হাওরে বজ্রপাতে ২ জনের মৃত্যু নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে হাওরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মজলিশপুর গ্রামের আব্দুল করিম( ৬০) ও নূর উদ্দীন( ৫০) দুইজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা যায়। মজলিশপুর গ্রামের জনপ্রতিনিধি মনছুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে ড. মোমেন
নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে ড. মোমেন নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতীয় মন্ত্রী টুইটে বলেছেন, ‘৭৭তম জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে সমমনা অংশীদারদের একটি সন্ধ্যার আয়োজন করতে পেরে আনন্দিত।’ তিনি জানান, তারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং ‘আরো কার্যকর’ যৌথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। নৈশভোজে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মিসর, সেন্ট লুসিয়া, মালদ্বীপ, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, মরিশাস, ঘানা, জ্যামাইকা, উগান্ডা এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তারা জোট নিরপেক্ষ আন্দোলনে অভিন্ন স্বার্থের বিষয় নিয়েRead More
বাংলাদেশকে স্বীকৃতি, সেই দলিল হস্তান্তর জার্মানির
বাংলাদেশকে স্বীকৃতি, সেই দলিল হস্তান্তর জার্মানির নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের পর পরই যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে জার্মানি অন্যতম। সে সময় যে দলিলের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল দেশটি, সেই দলিলটি হস্তান্তর করেছে জার্মানি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সময় গত সোমবার জার্মানির একটি অভিজাত হোটেলে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওই দলিলটি হস্তান্তর করা হয়। জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী টোবিয়াস লিন্ডনার জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে এই দলিল হস্তান্তর করেছেন। বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দুইRead More
কোরআনের হাফেজদের যে সম্মান দেবেন আল্লাহ
কোরআনের হাফেজদের যে সম্মান দেবেন আল্লাহ ধর্ম ডেস্ক: কোরআন সর্বশেষ ঐশী গ্রন্থ। আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে মনোনীত করেছেন এবং পৃথিবীর শেষদিন পর্যন্ত রক্ষার অঙ্গীকার করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই তার রক্ষক।’ -(সুরা হিজর, আয়াত : ৯) হাফেজরা সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনের ধারক। একাধিক আয়াত ও হাদিসে কোরআনের ধারক-বাহক হাফেজদের বিশেষ মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। ’ (সহিহ বুখারি, হাদিস :Read More
ফেসবুকে সিসিক নিয়ে কী লিখলেন আরিফ!
ফেসবুকে সিসিক নিয়ে কী লিখলেন আরিফ! নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবারের সিটি নির্বাচন থেকে বাদ পড়ছেন। তাকে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সিলেট-১ অথবা সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠছে। জানা যায়, টানা দুইবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক নগরবাসীর ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে দুই টার্ম পালনের শেষ বাজেট অনুষ্ঠানে তিনি বলেন- ‘এটি সম্ভবত আমার পরিষদের শেষ বাজেট।’ এ বক্তব্যের পর মেয়র আরিফকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তিনি কি আর সিটি নির্বাচনে অংশ নেবেনRead More
‘মার্কিন নারী সেনার ডলার ভর্তি বাক্সের চেরাগের মুল রহস্য ’! প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘মার্কিন নারী সেনার ডলার ভর্তি বাক্স’ নিতে ব্যবসায়ীকে চাপ, থানায় অভিযোগ নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার বেনারসি শাড়ি ব্যবসায়ী শাহ মান্নার ঠিকানায় ২৫ লাখ ডলার ভর্তি বাক্স পাঠিয়েছেন এক ‘মার্কিন নারী সেনা’। সম্প্রতি এক মেইলের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি। একটি কুরিয়ার কোম্পানিতে থাকা ডলারভর্তি বাক্সটি ছাড়িয়ে নিতে খরচ করতে হবে ৫৫ হাজার টাকা বলে তাকে জানানো হয়।দেশি-বিদেশি নারীরা তাকে এ অর্থ নিতে চাপ দিলে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের পল্লবী থানায় অভিযোগ করেছেন শাহ মান্না। প্রতারণার অভিযোগে শাড়ি ব্যবসায়ী মান্না উল্লেখ করেন, দেশি-বিদেশ কয়েকজন নারী তাকে প্রতিনিয়ত ফোনRead More
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নির্মাণাধীন একটি বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শুড়শুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দী এলাকার শওকত আলীর ছেলে। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস জানান, গত ২০ দিন পূর্বে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন মনিরুল। শুড়শুড়ি বাজারে তিনি নিজ বাড়ি নির্মাণ করছিলেন। শুক্রবার সকালে নির্মাণাধীন ওই বাড়িতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েRead More
শাওন প্রধান ও শাওন ভূঁইয়ার পরিবারকে অনুদান দেবে কাতার বিএনপি
শাওন প্রধান ও শাওন ভূঁইয়ার পরিবারকে অনুদান দেবে কাতার বিএনপি নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধান ও মুন্সিগঞ্জে নিহত যুবদল নেতা শাওন ভূঁইয়ার পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান ঘোষণা করছে কাতার বিএনপি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২) বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অনুদান ঘোষণা করেন কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু ছায়েদ বলেন, এই সরকার মামলা-হামলা দিয়েRead More
সুরমা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার
সুরমা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর গোলকপুরের মান্নানঘাট এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে নৌকার ধাক্কা লেগে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার দুপুরে নিখোঁজ তুলা মিয়া ও হেলালের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কামাল মিয়া নামে অপর একজন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, বালুবাহী বাল্কহেডে থাকা চারজনকে আটক করেছে পুলিশ। জামালগঞ্জ থানার ওসিRead More
জকিগঞ্জে জামেয়া ইসলামিয়া নিজগ্রাম মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগ
জকিগঞ্জে জামেয়া ইসলামিয়া নিজগ্রাম মাদ্রাসায় হামলা, ভাঙচুরের অভিযোগ নিউজ ডেস্ক: জকিগঞ্জের বারহাল ইউপি এলাকার জামেয়া ইসলামিয়া নিজগ্রাম মাদ্রাসার পরিচালনা কমিটির বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে বুধবার রাতে জকিগঞ্জ থানায় নিজগ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুল হাছিব হাসিমসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মাদ্রাসা কমিটির সভাপতি জহিরুল ইসলাম। অভিযোগে মাদ্রাসা কমিটির সভাপতি জহিরুল ইসলাম উল্লেখ করেন, মাদ্রাসার পাশের বাড়ির বাসিন্দাRead More


