Main Menu

editor

 

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ নিউজ ডেস্ক: বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১ অক্টোবর পর্যন্ত। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। এবার সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্র সচিবের মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে।Read More


ঘুরে আসুন সবুজ চা বাগানে কাশফুলের গালিচা

ঘুরে আসুন সবুজ চা বাগানে কাশফুলের গালিচা নিউজ ডেস্ক: দুই পাশে সবুজ প্রকৃতির চায়ের বাগান। মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছড়া। এ ছড়ার কোল ঘেঁষে জেগে ওঠা বালুচরে ফুটেছে শরতের বার্তা নিয়ে আসা কাশফুল। ছড়ার পাশে প্রায় এক কিলোমিটার জায়গা এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে। কাশফুল দেখতে ও ফুলের সঙ্গে ছবি তুলতে নানা বয়সের মানুষ এখন ছুটে যাচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের পাশের চা-বাগানের এই কাশফুলের বালুচরে। শ্রীমঙ্গল শহর থেকে আড়াই কিলোমিটার দূরে ভানুগাছ সড়কের পাশে বেলতলী-সংলগ্ন ভুড়ভুড়িয়া ছড়ার পাশে এই কাশফুলের বালুচরের অবস্থান। ভানুগাছে যাওয়ার রাস্তা ধরে সামনেRead More


সরকারীভাবে কুয়েতে যেতে যা করা লাগবে, থাকা খাওয়া বিমান ভাড়া ফ্রি

চাকরি ডেস্ক: বাংলাদেশ থেকে লোক নিচ্ছে কুয়েত। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির অধীনে ২০০ বাংলাদেশি নার্স নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা : ২০০ নার্স নেওয়া হবে। এর মধ্যে ১৫০ জন নারী ও ৫০ জন পুরুষ। আবেদনের যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে। বেতন ও  সুযোগ সুবিধা: মাসিক বেতন ৮০ থেকেRead More


বানিয়াচং রামনাথের বাড়ি দখলের জেরে সেই আ.লীগ নেতাকে অব্যাহতি

বানিয়াচং রামনাথের বাড়ি দখলের জেরে সেই আ.লীগ নেতাকে অব্যাহতি নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলে রাখা আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ মিয়াকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ওয়াহিদ মিয়া ছিলেন বানিয়াচং ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাতে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমীর হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,Read More


তাহিরপুর-বাদাঘাট সড়কের বেহাল দশা 

তাহিরপুর-বাদাঘাট সড়কের বেহাল দশা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তাহিরপুর-বাদাঘাট সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। গত তিন যুগ ধরে সড়কটি মেরামতের নামে সরকারের কয়েক কোটি টাকা ব্যয় করলেও কোন কাজেই আসেনি। তাহিরপুর-বাদাঘাট সড়কের দুরত্ব ৮কিলোমিটার। আর এই সড়কটি জনগুরুত্বপূর্ণ ও উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে সম্প্রতি একনেকে অনুমোদন হয়েছে। তবে কবে কাজ শুরু হবে তা বলতে পারছে না কেউ। স্থানীয় এলাকাবাসী ও এলজিইডি সূত্রে জানা গেছে, তাহিরপুর-বাদাঘাট সড়কের নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৩সালে। ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ৬কিলোমিটার সড়কে পাকাকরণ করা হয়। সদর ইউনিয়নে বৌলাই নদীর ব্রিজ থেকে বাদাঘাট ইউনিয়নে হোস্নার ঘাট পর্যন্তRead More


তামাবিল হয়ে কলকাতা যাচ্ছে ভারতীয় চায়ের চালান

তামাবিল হয়ে কলকাতা যাচ্ছে ভারতীয় চায়ের চালান নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত অ্যাগ্রিমেন্ট অন দ্যা ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া (এসিএমপি) ট্রানজিট চুক্তির আওতায় কয়েক মাস ধরে বাংলাদেশি বন্দর ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে ভারত। বুধবার দুপুরে ভারতের আসাম থেকে নিয়ে আসা ৮ দশমিক ২ মেট্রিক টন চা পাতার একটি চালান কন্টেইনারে করে সিলেটের তামাবিল স্থলবন্দর হয়ে কলকাতার উদ্দেশে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছে। এ সময় সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরজ কুমার জয়সওয়াল, তামাবিল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. সাজ্জাদRead More


চলতি বছরের শেষে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

নিউজ ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করা যাবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন মুহাম্মদ ফারুক খান। ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিমান বন্দরে শ্বেতাঙ্গ বিশেষ করে নিউইয়র্ক থেকে নিরাপত্তার বিষয়ে পরিদর্শনে আসা ব্যক্তিদের তেমন কোনও চেক না করে ছেড়ে দেওয়ায় তারা ঢাকা বিমান বন্দরের নিরাপত্তা বিষয়ে বিরূপ প্রতিবেদন দিয়েছে। অপরদিকে প্রবাসী বাঙালি শ্রমিকরা দেশে এলে বিমান বন্দরে তাদেরRead More


আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে চট্টগ্রাম আ.লীগ সভানেত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দূতাবাস মিলনায়তনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার ,সহ সভাপতি শওকত আকবর ,কোষাধক্ষ্য আবু তাহের , সাবেক ছাত্রলীগ নেতা রিফাত পাশা জঙ্গী ,সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়ে ইরশাদ শারমিন প্রিয়া, মেয়ের স্বামী জাহেদুল হক, ব্যবসায়ী মোহাম্মদ হারুন সহ আরোRead More


আমিরাতে তৈরি হচ্ছে প্রথম মন্দির

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তৈরি হচ্ছে প্রথম হিন্দু মন্দির। আনুষ্ঠানিকভাবে মন্দিরটির উদ্বোধন না হলেও, ইতোমধ্যে আংশিকভাবে চালু হয়েছে। অক্টোবর মাসে জমকালোভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে মন্দিরটির। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতোমধ্যে পরিদর্শন করেছেন মন্দিরটি। এ মন্দিরের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো- এটি তৈরিতে ব্যবহার করা হচ্ছে না কোনো লোহা। বেলে পাথর দিয়ে নির্মিত হচ্ছে মন্দিরটি। মন্দিরটি তৈরিতে লেগেছে প্রায় ২২৫০ টন পাথর। ১৬ দেবতার মূর্তি থাকছে মন্দিরটিতে। আগস্টের শেষদিকে প্রতিষ্ঠা করা হয়েছে শিখদের ধর্মগ্রন্থ ‘গ্রন্থসাহেব।’ আরব আমিরাতে বসবাস করেন প্রায় ৩০ লাখ ভারতীয়। মন্দির প্রতিষ্ঠার এ খবরে তারা খুশি।Read More


সৌদি দূতাবাসে প্রতিবন্ধী প্রবাসীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা

নিউজ ডেস্ক: সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে সেবা নিতে আসা গুরুতর অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী প্রবাসীদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সৌদি আরবে অনেক প্রবাসী গুরুতর অসুস্থ অবস্থায় বা বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়ে চলাচলের অক্ষম হয়ে পড়েন। এ প্রেক্ষিতে এ সকল প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের গেটে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এতে করে গাড়ি থেকে নেমেই হুইল চেয়ারে করে সেবা প্রদানের স্থানে যেতে পারবেন প্রবাসীরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে এ হইল চেয়ারটির ব্যবস্থা করা হয়। সকালে দূতাবাসে সেবা নিতে আসেন চট্টগ্রামের পটিয়ার ৩৫ বছর বয়সীRead More