Main Menu

editor

 

নাইজারের মরুভূমিতে প্রাণে বাঁচলো আটকাপড়া ৫০ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার সীমান্তবর্তী দেশ নাইজারের মরুভূমি থেকে নারী ও শিশুসহ ৫০ জন অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। গত সপ্তাহে মরুভূমিতে আটকাপড়ার এসব অভিবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধার না হলে এসব অভিবাসীকে একটি সম্ভাব্য মর্মান্তিক দুর্ঘটনায় পড়তে হতো। কারণ তাদের পক্ষে আর যাত্রা চালিয়ে যাওয়ার উপায় ছিল না। আইওএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা গত সপ্তাহে পশ্চিম আফ্রিকা থেকে আসা ৫০ অভিবাসীকে উদ্ধার করেছে যারা লিবিয়া সীমান্তের কাছে নাইজারের উত্তরে অবস্থিত মরুভূমিতে অসহায় অবস্থায় আটকা পড়ে ছিল। ৫০ অভিবাসীর মধ্যে দশ শিশু, তিনজন নারী এবং ৩৭Read More


তুরস্কের উপকূলে নৌকাডুবিতে নিহত ৬ অভিবাসী, উদ্ধার ৭৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসী বহনকারী একটি নৌকা দক্ষিণ-পশ্চিম তুরস্কের উপকূলে ডুবে গেছে। এতে শিশুসহ ছয়জন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারী, তিন শিশু ও দুই শিশু। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের কোস্টগার্ড। তবে তুর্কি উপকূলরক্ষীরা নিহত অভিবাসীদের জাতীয়তা প্রকাশ করেনি। একটি বিবৃতিতে উপকূলরক্ষীরা জানিয়েছে, মঙ্গলবার চারটি লাইফ বোট থেকে মোট ৭৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি নৌকা ও একটি হেলিকপ্টার দিয়ে নিখোঁজ পাঁচজনের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, শনিবার লেবানন থেকে নৌকায় করেRead More


সিলেটে অপেক্ষায় সোয়া লাখ শিক্ষার্থী

সিলেটে অপেক্ষায় সোয়া লাখ শিক্ষার্থী নিউজ ডেস্ক: অবশেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে প্রায় সোয়া লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আজ রাত পোহালেই অপেক্ষার প্রহর শেষ হবে এসব শিক্ষার্থীদের। করোনা পরিস্থিতির কারণে এ বছরের এসএসসি পরীক্ষা এমনিতেই পিছিয়ে গিয়েছিল। ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল এ পরীক্ষা। কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার প্রেক্ষিতে তখন স্থগিত হয়ে যায় পরীক্ষা। এরপর নতুন করে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। সিলেট শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবার সিলেট বোর্ডে ১ লাখ ১৬ হাজারRead More


আম্বরখানায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

আম্বরখানায় পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ নিউজ ডেস্ক: নগরীর আম্বরখানা পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্তৃক গাড়ি রেকার করাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা। বুধবার দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে আম্বরখানা-টিলাগড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনরত অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করে জানান, আম্বরখানা পয়েন্টে বুধবার দুপুর থেকে ‘হয়রানিমূলকভাবে’ গাড়ি রেকার করছে ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। এদিকে অবরোধকালে আম্বরখানায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে আম্বরখানা-টিলাগড় সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। তবে বেলা সোয়া ২টার দিকে পুলিশ পরিস্থিতি শান্ত করে অবরোধ তুলেRead More


আবাসিক হোটেলে গণধর্ষণকাণ্ডে সেই তানিয়া গ্রেফতার

আবাসিক হোটেলে গণধর্ষণকাণ্ডে সেই তানিয়া গ্রেফতার নিউজ ডেস্ক: নগরীর একটি আবাসিক হোটেলের দুটি কক্ষে দুই তরুণীকে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় তানজিনা আক্তার তানিয়া (২৫) নামে এক নারী আসামি গ্রেফতার করেছে র‍্যাব। ড়্রেফতারকৃত তানিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সিদ্দি গ্রামের দবির মিয়ার মেয়ে। তিনি নগরীর শাহজালাল উপশহরে বসবাস করেন। মঙ্গলবার রাতে নগরীর শিবগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। এর পর বুধবার সকালে তানিয়াকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়। জালালাবাদ থানার ওসি (তদন্ত) খালেদ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে প্রেরণ করা হবে। এর আগে এই চাঞ্চল্যকরRead More


রানির নামে ওমরাহ পালনে গিয়ে ইয়েমেনি গ্রেফতার

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ পালন করতে গিয়ে পবিত্র নগরী মক্কায় গ্রেফতার হয়েছেন এক ইয়েমেনি নাগরিক। সোমবার (১২ সেপ্টেম্বর) মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিডলইস্ট আই’র খবরে বলা হয়, গ্রেফতার হওয়ার আগে নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন ওই ইয়েমেনি। এতে তাকে একটি ব্যানার হাতে দেখা যায়। তার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সিও (এসপিসিএ) ওই ব্যক্তির টুইটটি রিটুইট করে গ্রেফতারের খবর দেয়। এতে বলা হয়, ওমরাহর নিয়মRead More


ভূমধ্যসাগরে পানিশূন্যতায় প্রাণ গেছে ৬ অভিবাসনপ্রত্যাশীর

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক থেকে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টাকালে পানিশূন্যতায় তিন শিশুসহ ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে। অভিবাসীবাহী নৌকাটি থেকে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এসব তথ্য জানিয়েছে। ইউএনএইচসিআর জানায়, ইতালির উপকূলরক্ষীরা অভিবাসীভর্তি নৌকাটি ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর সিসিলি দ্বীপের পোস্সাল্লো বন্দরে নিয়ে আসে৷ নৌকাটিতে মৃত শিশুদের বয়স যথাক্রমে এক, দুই ও ১২ বছর৷ তারা এবং নিহত বাকি তিন প্রাপ্তবয়স্ক ক্ষুধা এবং তৃষ্ণার কারণে মারা গেছেন৷ এছাড়া নৌকাটি থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ এদিকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএমRead More


সৌদি থেকে দেশে ফিরলেন গৃহকর্মী নুর নাহার, পেলেন বেতনের ১৯ লাখ টাকা

নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ছয় বছর পর দেশে ফিরেছে গৃহকর্মী নুর নাহার। একই সাথে দূতাবাসের প্রচেষ্টায় নুর নাহারের নিয়োগকর্তা সৌদি নাগরিকের কাছ থেকে ছয় বছরের বেতন ভাতা প্রায় ১৯ লাখ টাকা আদায় করা হয়েছে। মেয়ে নুর নাহারকে ফিরে পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া নিবাসী আবুল কালামের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ২০১৬ সালে মানসিক ভারসাম্যহীন বেকার স্বামী এবং একমাত্র কন্যাকে রেখে ভাগ্য ফেরাবার আশায় গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যান তিনি। যাওয়ার পর পরিবারের সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ছয় বছর অতিবাহিত হওয়ায় তাকে ফিরে পাওয়ারRead More


দুবাইয়ে চন্দ্রের পৃষ্ঠে হাঁটবে মানুষ

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। আর এই দুবাইয়ে হতে যাচ্ছে চাঁদের আকৃতির রিসোর্ট। বুর্জ খলিফার মতো শো থাকবে, অতিথিরা শূন্য মাধ্যাকর্ষণ অনুভব করতে পারবে। ‘চন্দ্রের পৃষ্ঠে’ হাঁটতে বা রোভারে চড়ে যেতে সক্ষম হবেন অতিথিরা। মাত্র ১২ জন মানুষ চাঁদে গিয়েছে। কিন্তু কি হবে যদি চন্দ্র অভিজ্ঞতাকে পৃথিবীতে নামিয়ে আনা যায় লক্ষ লক্ষ মানুষের জন্য। চাঁদের আদলে রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে দুবাইয়ে। পর্যটকদের আকৃষ্ট করতেই এটি বানানো হচ্ছে। এতে সেখানে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণের অনুভূতি মিলবে। জানা গেছে, মুন ওয়ার্ল্ড রিসোর্ট ইনকরপোরেশন (এমডব্লিউআর) নামের কানাডার একটি স্থাপত্য প্রতিষ্ঠান রিসোর্টটিRead More


বাংলাদেশ-ভারত বাণিজ্য আরও বাড়বে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে। উভয় দেশের আন্তরিকতার কারণে ব্যবসা-বাণিজ্যের সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে এলে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিসম্প্রতি ভারত সফর করেছেন। দু’দেশের সরকারপ্রধানের আলোচনার প্রেক্ষিতে এ সুযোগ-সুবিধার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এতে উভয় দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। বাণিজ্য ক্ষেত্রে জটিলতা দূর হলে ব্যবসা-বাণিজ্যRead More