editor
খাজার দরবারে মিলল ঝুলন্ত মরদেহ
বকশীগঞ্জে খাজার দরবারে মিলল ঝুলন্ত মরদেহ নিউজ ডেস্ক: জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বশির খাজার মাজার সংলগ্ন মাদ্রাসা থেকে অজ্ঞাত (৩০) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আজমিরগঞ্জ দরবার শরীফের একটি মাদ্রাসার কক্ষ থেকে অজ্ঞাত একজনের মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা পীর নাসির উল্লাহ শাহীনের মৃত্যুর খবর শুনে তিনি আত্মহত্যা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি থানায় আনার প্রস্তুতি চলছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফয়সাল আহাম্মেদRead More
তেলের ট্যাংকিতে লাফ দিয়ে আত্মহত্যা
তেলের ট্যাংকিতে লাফ দিয়ে আত্মহত্যা নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গ্যাসফিল্ডের তেলের ট্যাংকির ভেতর লাফ দিয়ে তফছির মিয়া নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। নিহত তফছির উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের দৈনিক শ্রমিক ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মাধবপুর থানা পুলিশ ট্যাংকির ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রোববার থেকে তফছির মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখেRead More
সিলেটে আজই পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক
সিলেটে আজই পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক নিউজ ডেস্ক: সিলেটে আজই পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক সিলেটে আজই পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠক আগামীকাল (বুধবার- ১৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসনের আহ্বানে আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট সার্কিট হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি সন্ধ্যা ৭টার দিকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। তিনি বলেন- এ বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভাগীয় কমিশনার মহোদয়ের আহ্বানে সময় এগিয়ে নিয়ে এসে আজই বৈঠক অনুষ্ঠিতRead More
মানসিক চাপ কমাতে হজরত ওমর ফারুক রা.-এর উপদেশ
মুযযাম্মিল হক উমায়ের, অতিথি লেখক: কাজের চাপ বা ব্যক্তিগত সমস্যা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করতে পারে। মানসিক চাপ বেড়ে যাওয়ার সঙ্গে বেড়ে যায় বিভিন্ন ধরনের নেতিবাচক অনুভূতি। রাগ, হতাশা, একাকিত্ব, ভয়- এই সব অনুভূতিগুলো আচ্ছন্ন করে ফেলে মনকে। এমন সময়ে মানুষের উচিত আল্লাহ তায়ালার ওপর ভরসা করা। নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে সমাধান খোঁজার চেষ্টা করা। এতে সহজেই মিলবে আত্মার প্রশান্তি ও মুক্তি। হতাশা ও মানসিক চাপ থেকে মুক্ত হয়ে জীবন উপভোগ করতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রা.-এর একটি উপদেশ (টিপস) অনুসরণ করা যেতে পারে। তিনি বলেছেন-Read More
শিরোপা জিতে কত আয় করল শ্রীলঙ্কা
নিউজ ডেস্ক: ২০২১ সালের অক্টোবরে এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা শেষে জানানো হয় এশিয়া কাপের ১৫তম আসর হবে শ্রীলঙ্কায়। তবে চলতি বছরের শুরু থেকে নানা টানাপোড়েনের শিকার হয় দেশটি। একের পর এক সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থান। এক পর্যায়ে গণঅভ্যূত্থানের কারণে পদত্যাগ করে দেশটির প্রধান। কিন্তু চরম অর্থনৈতিক সংকটে পড়ে লঙ্কানরা। অর্থের সমস্যার পাশাপাশি, খাদ্যদ্রব্যের বিপুল মূল্য বৃদ্ধি, তেলের বাজারে অস্থিতিশীলতা, বিদ্যুৎ সমস্যায় স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে দেশটির জনগণের জন্য। এমন অবস্থায় ঘরের মাঠে অর্থনৈতিক সংকটের কারণে এশিয়া কাপ আয়োজন থেকেও সরে আসে দেশটি।Read More
প্রবাসীরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক
নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রতি মার্কিন ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা দেবে ব্যাংক। এর সঙ্গে সরকারের আড়াই টাকা প্রণোদনা যোগ হবে। অথ্যাৎ প্রবাসীদের পাঠানো প্রতি এক ডলার রেমিট্যান্সে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা পাবেন স্বজনরা। এছাড়া বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বিপরীতে সর্বোচ্চ ৯৯ টাকা দেওয়া হবে। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো। আমদানি এলসি নিষ্পত্তি হবে রপ্তানির রেটের চেয়ে সর্বোচ্চ এক টাকাRead More
ইইউ-তে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর প্রবেশ
নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম আট মাসে অনিয়মিত পথে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-র দেশগুলোতে এক লাখ ৮৮ হাজার ২০০ জন অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন৷ সীমান্ত পাড়ি দিয়ে এমন ব্যক্তিদের প্রবেশ ২০১৬ সালের পর থেকে সর্বোচ্চ বলে জানিয়েছে ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্টগার্ড- ফ্রন্টেক্স৷ সংস্থাটি জানায়, ২০১৬ সালের পরের বছরগুলো বিবেচনায় নিয়ে দেখা গেছে, কোনো বছরের প্রথম আট মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সময়ে এতে অভিবাসনপ্রত্যাশী ইইউর দেশগুলোতে প্রবেশ করেননি৷ সংস্থাটির হিসেব মতে, অভিবাসনপ্রত্যাশী প্রবেশের এই সংখ্যা ২০১৬ সালের পর শতকরা ৭৫ ভাগ বেড়েছে৷ বহিঃসীমান্ত পাড়ি দিয়ে এশিয়া ওRead More
ফ্রান্সে ৩৮ ভারতীয় ও পাকিস্তানি অনিয়মিত অভিবাসী আটক
নিউজ ডেস্ক: ফ্রান্সে ৩৮ অভিবাসীকে আটক করেছে ফরাসি পুলিশের একটি দল। আটককৃতরা অনিয়মিত উপায়ে ইটালি থেকে ফ্রান্সে প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ইজের ডিপার্টমেন্টের এ৪৩ নামক মহাসড়কে শুক্রবার একটি গাড়ি থেকে ৩৮ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্সইনফো এবং দফিন লিবেরে। গাড়িটি মূলত ইটালি থেকে ফ্রান্সে প্রবেশ করার পর মহাসড়কের যাত্রা বিরতি করার একটি পয়েন্টে আসলে ফরাসি পুলিশের হাতে আটক হয়। ফরাসি পুলিশের জন্দারম শাখা জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে স্থানীয় এ৪৩ মহাসড়কের ইল- দাবু নামক এলাকায় অপেক্ষমান একটিRead More
এমপি পঙ্কজ দেবনাথকে আ.লীগের সব পদ থেকে অব্যাহতি
নিউজ ডেস্ক: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ সোমবার দুপুরে চিঠিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুসের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতিRead More
নিউইয়র্কে যাচ্ছেন শেখ হাসিনা, অভ্যর্থনার প্রস্তুতি যুক্তরাষ্ট্র আ.লীগের
নিউজ ডেস্ক: চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে নানা কর্মসূচির আয়োজন করেছে সেখানকার আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলো। জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর ভাষণ দেবেন। এটি হবে তার টানা চতুর্দশতম ভাষণ এবং প্রথম মেয়াদের ৫ বারসহ ১৯তম ভাষণ। গণতন্ত্র চালু আছে,Read More


