editor
মালয়েশিয়া প্রবাসী মাহবুবকে বাঁচাতে পরিবারের আকুতি
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় আড়াই মাস ধরে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী মাহবুব আলম (৪৮)। বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপন্ন। এর আগে চিকিৎসকরা বলছিলেন, তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু দুদিন ধরে মাহবুবের শারীরিক অবস্থা খারাপের দিকে। কথা বলতে পারেন না। বাবাকে বাঁচাতে বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছে তার ছোট্ট মেয়ে মাহিমা আক্তার অধরা (৭)। বিদেশে ব্যয়বহুল চিকিৎসা এগিয়ে নেওয়া তার পরিবারের সাধ্যের বাইরে। সব মিলিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করাই এখন বেশি প্রয়োজন। কিন্তু মালয়েশিয়ার হাসপাতালের বিল পরিশোধ করে তাকে দেশে ফিরিয়েRead More
সিলেটে ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সিলেটে ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট নিউজ ডেস্ক: সিলেটে পাঁচ দফা দাবিতে আগামী মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি (ধর্মঘট) আহ্বান করেছেন শ্রমিকরা। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, সিলেটে শ্রমRead More
শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে বাসচালকের মৃত্যু
শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে বাসচালকের মৃত্যু নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনকিভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। সোমবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী আব্দুল্লাহ পরিবহন একটি বাস যার নং- (ঢাকা মেট্রো-ব ১৫-৩১২২)Read More
বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১
বানিয়াচংয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১ নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলধারদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। এ ঘটনায় মোঃ ওয়ালিদ (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. ওয়ালিদ চানপাড়া (বিদ্যাভুষণ পাড়া) মহল্লার আব্দুল ওয়াহেদের পুত্র। সোমবার বিকেলে বানিয়াচংয়ের চানপাড়া এলাকায় ওয়ালিদের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে আহত হন সাংবাদিক রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচার’র স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ওRead More
পোলিও শনাক্ত: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
ডেস্ক রিপোর্ট: প্রায় এক দশক পর পোলিও ভাইরাস শনাক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিউইয়র্ক শহর ও আশপাশের চারটি এলাকার পয়োঃবর্জ্য পানিতে পোলিওভাইরাস পাওয়া গেছে। এই ভাইরাস মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। খবর বিবিসির। এখন পর্যন্ত মাত্র একজনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম পোলিওতে আক্রান্ত হওয়ার ঘটনা। শুক্রবার যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, তার লক্ষ্য হচ্ছে টিকা দেওয়ার হার বাড়ানো। পোলিওর কোনো প্রতিষেধক নেই, কিন্তু টিকার মাধ্যমে একে রোধ করা যায়। এই ভাইরাস সাধারণত শিশুদেরRead More
১০ বছর মেয়াদী ভিসা দিচ্ছে থাইল্যান্ড, সুবিধা কী, যোগ্য কারা?
নিউজ ডেস্ক: বিদেশী পর্যটকদের জন্য ১০ বছর মেয়াদী অভিবাসী ভিসা দিচ্ছে থাইল্যান্ড। গত ১ সেপ্টেম্বর থেকে এ ভিসা আবেদন গ্রহন শুরু করেছে দেশটির ট্যুরিজম কর্তৃপক্ষ। এই ভিসার অন্যতম আরও একটি সুবিধা হচ্ছে ভ্রমণকালে ভিসাধারীরার থাইল্যান্ডের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম শ্রেণির সেবা পাবেন এবং পুন:প্রবেশের অনুমতি দরকার হবে না। টিএটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যোগ্য কারা: ক) বিশ্বের ধনাঢ্য ব্যক্তি যাদের সম্পদের পরিমান এক মিলিয়ন মার্কিন ডলার, দুই বছরের মধ্যে ব্যক্তিগত আয় ৮০ হাজার মার্কিন ডলার বা এর চেয়ে বেশি এবং পাচ লাখ মার্কিন ডলার এর বেশি বিনিয়োগ থাইল্যান্ডেRead More
স্বর্ণের দাম ফের বাড়ল
নিউজ ডেস্ক: ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রোববার থেকে এ দাম কার্যকর হবে। শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
‘পার্লামেন্টে সত্য কথা বললেই স্পিকার বলেন সময় শেষ’
নিউজ ডেস্ক: ‘পার্লামেন্টে সত্য কথা বলতে গেলেই স্পিকার বলেন আপনার সময় শেষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি। শনিবার সন্ধ্যায় (১০ সেপ্টেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমপি হারুন বলেন, সংসদে আমরা হাতে গোনা কয়েকজন এমপি। সেখানে কথা বলি মাত্র দু’জন। এই দু’জনের সত্য কথাগুলো তাদের সহ্য হয় না। একই সমাবেশে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশেরRead More
সৌদিতে অস্ত্রের মুখে ছিনতাই, দুই বাংলাদেশিসহ প্রবাসী গ্যাং গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে বন্দুকের মুখে ব্যাংক গ্রাহকদের ছিনতাইকারী অভিযুক্ত প্রবাসীদের একটি দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের। এর মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইথিওপিয়ান, সিরিয়ান এবং বাংলাদেশি। ইথিওপিয়ানদের মধ্যে পাঁচজন দেশের সীমানা লঙ্ঘন করে দেশে ঢুকে পড়েছিল। ৫ ইথিওপিয়ান বন্দুকের মুখে ব্যাংক গ্রাহকদের জিম্মি করে অর্থ লুট করে এবং তাদের কাছে থাকা সমস্ত অর্থ চুরি করে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে যে, পুলিশ অপরাধীদের আশ্রয় দেওয়া এবং তাদের সিম কার্ড সরবরাহ করার জন্য ইথিওপিয়ানRead More
যুক্তরাষ্ট্র-ব্রিটেন সফরে আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রীও
নিউজ ডেস্ক: চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। তার এই সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়।


