editor
স্বর্ণের দাম ফের বাড়ল
নিউজ ডেস্ক: ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রোববার থেকে এ দাম কার্যকর হবে। শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
‘পার্লামেন্টে সত্য কথা বললেই স্পিকার বলেন সময় শেষ’
নিউজ ডেস্ক: ‘পার্লামেন্টে সত্য কথা বলতে গেলেই স্পিকার বলেন আপনার সময় শেষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি। শনিবার সন্ধ্যায় (১০ সেপ্টেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর উপজেলা বিএনপির এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমপি হারুন বলেন, সংসদে আমরা হাতে গোনা কয়েকজন এমপি। সেখানে কথা বলি মাত্র দু’জন। এই দু’জনের সত্য কথাগুলো তাদের সহ্য হয় না। একই সমাবেশে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশেরRead More
সৌদিতে অস্ত্রের মুখে ছিনতাই, দুই বাংলাদেশিসহ প্রবাসী গ্যাং গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে বন্দুকের মুখে ব্যাংক গ্রাহকদের ছিনতাইকারী অভিযুক্ত প্রবাসীদের একটি দলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দেশের। এর মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইথিওপিয়ান, সিরিয়ান এবং বাংলাদেশি। ইথিওপিয়ানদের মধ্যে পাঁচজন দেশের সীমানা লঙ্ঘন করে দেশে ঢুকে পড়েছিল। ৫ ইথিওপিয়ান বন্দুকের মুখে ব্যাংক গ্রাহকদের জিম্মি করে অর্থ লুট করে এবং তাদের কাছে থাকা সমস্ত অর্থ চুরি করে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে যে, পুলিশ অপরাধীদের আশ্রয় দেওয়া এবং তাদের সিম কার্ড সরবরাহ করার জন্য ইথিওপিয়ানRead More
যুক্তরাষ্ট্র-ব্রিটেন সফরে আসছেন প্রধানমন্ত্রী, সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রীও
নিউজ ডেস্ক: চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও যুক্তরাজ্যের লন্ডনে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ওই সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চপর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। তার এই সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন যাননি। এ নিয়ে নানা ধরনের আলোচনা হয়।
উদ্বোধনের আগেই কুশিয়ারা সেতুর অ্যাপ্রোচে ধস
উদ্বোধনের আগেই কুশিয়ারা সেতুর অ্যাপ্রোচে ধস নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নব র্নিমিত রাণীগঞ্জ সেতুটির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। তবে এরই মধ্যে সেতুটির অ্যাপ্রোচ সড়কে ধস দেখা দিয়েছে। কিছুদিনের মধ্যেই উদ্বোধন করার কথা শোনা গেলে অ্যাপ্রোচে ধসের কারণে আবারও পিছিয়ে যেতে পারে উদ্বোধন। এ কারণে আবারও জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। সেতুটির কাজ ইতোমধ্যে শেষ হলেও এখন লাইটিং ও সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে। সিলেট বিভাগের সবচেয়ে বড় এই সেতুটি যখন উদ্বোধনের দিনক্ষণ ঘনিয়ে আসছে ঠিক তখনই সেতুটির উত্তর পাড়ের বিভিন্ন স্হানে অ্যাপ্রোচ সড়কটি ধসে যায়। এছাড়াও সড়কেরRead More
সিলেটে আরও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা
সিলেটে আরও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিউজ ডেস্ক: সিলেটে আরও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। জেলার বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপে এই সম্ভাবনা দেখা দেয়ায় উদ্যোগ নেয়া হয়েছে পুনঃখননের। শনিবার দুপুরে কূপ পুনঃখনন কাজ শুরু হয়। এসজিএফএল’র মালিকানাধীন কূপটি পুনঃখননের কাজ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। খনন কাজ শেষ হলে কূপটি থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, সিলেট গ্যাস ফিল্ডস এর আওতায় বর্তমানে পাঁচটি গ্যাসক্ষেত্র রয়েছে। এগুলো হচ্ছে হরিপুর গ্যাসক্ষেত্র, রশিদপুর গ্যাসক্ষেত্র, ছাতক (টেংরাটিলা)Read More
সিলেট জেলা পরিষদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির খান
সিলেট জেলা পরিষদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাসির খান নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ, নেই বাংলাদেশ
নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র বিভাগ ২০২২ সালের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে স্থান পেতে ন্যূনতম যেসব যোগ্যতা প্রয়োজন, বাংলাদেশ সরকার তা পূরণ করতে পারেনি। তবে এসব যোগ্যতা অর্জনের চেষ্টায় বাংলাদেশ অনেকদূর এগিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় বিভিন্ন দেশের সরকারের আর্থিক স্বচ্ছতা মূল্যায়ন করে থাকে, যারা মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন বিদেশি সহায়তা নেয়। এবারের আর্থিক পর্যালোচনা প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র বিভাগ বিশ্বের ১৪১টিRead More
রাজার দায়িত্বে তৃতীয় চার্লস, প্রথম ভাষণে যা বললেন
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্যের নতুন রাজার দায়িত্ব বর্তায় রানির জ্যেষ্ঠ সন্তান প্রিন্স চার্লসের ওপর। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে এক আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন রাজার অভিষেক হবে। এরই মধ্যে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন চার্লস। তিনি তার ভাষণে যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন। শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। তিনি তার সদ্য প্রয়াত মা রানী এলিজাবেথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তিনি (এলিজাবেথ) ছিলেন অনুপ্রেরণাRead More
বিদেশিদের আকৃষ্ট করতে নাগরিকত্ব আইন সহজ করছে জার্মানি
ইউরোপ ব্যুরো: শ্রমবাজারে শ্রমিক-কর্মীর অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানির অর্থনীতি। পড়ন্ত জন্মহারের কারণে দেশীয় জনসংখ্যাও বাড়ছে না। বিদেশ থেকে অভিবাসী আনা ছাড়া কোনো উপায় নেই দেশটির। দক্ষ জনশক্তির তীব্র সংকটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা দক্ষ অভিবাসীদের আকৃষ্ট করতে চায় জার্মানি। এ লক্ষ্যে বুধবার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করতে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে জার্মান কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা উচ্চ শিক্ষিত ও দক্ষ অভিবাসীদের জার্মানিতে স্থায়ী করতে অভিবাসন প্রক্রিয়া সহজতর করতে চায় জার্মান সরকার। এ লক্ষ্যে বুধবার ৮ সেপ্টেম্বর বেশ কয়েকটি পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। যা আগামীRead More


