Main Menu

editor

 

বাংলাদেশিসহ ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় আইনের লঙ্ঘনসহ নানা অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত চলমান নিরাপত্তা অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল এসব প্রবাসী কর্মীকে। এসব অভিবাসীরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিসরের নাগরিক। কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈধ বাসস্থান থাকা সত্ত্বেও যাদের আয়ের উৎস নেই তারা অধিকাংশই প্রান্তিক কর্মী। এক মালিকের ভিসায় এসে অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনের লঙ্ঘন। এছাড়া মাদক বেচাকেনা, ট্রাফিক আইন লঙ্ঘন, ভিক্ষাবৃত্তি ওRead More


অনিয়মিত বাংলাদেশিরা বৈধ না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে মালদ্বীপ

নিউজ ডেস্ক: মালদ্বীপে চলমান বিশেষ প্রোগ্রামের অধীনে নির্দিষ্ট মেয়াদকালের মধ্যে অবৈধ প্রবাসীরা বৈধ না হলে নিয়োগকর্তাসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ইসমাইল ফাইয়াজ। একই সাথে সরকারের দেওয়া সুযোগ নিয়ে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালেতে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান। এসময় হাইকমিশনার অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণে সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য মালদ্বীপ সরকারকে কাছে অনুরোধRead More


৬ বছর পর ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র নির্বাচন

৬ বছর পর ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র নির্বাচন নিউজ ডেস্ক: গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় ৬ বছর পর বৃহত্তর এই সংগঠনের নেতৃত্বের বদল হচ্ছে। গ্রিসে প্রায় ৩০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি। ১৯৯৮ সালে প্রথম গঠন করা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস নামের বৃহত্তর এই সংগঠন। পর্যায়ক্রমে নির্বাচনের মাধ্যমে একাধিক প্রবাসী বিভিন্ন পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। সবশেষে ২০১৬ সালে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ নির্বাচন। এ কমিটিতে সভাপতি পদে বিজয়ী হন সিলেটের হাজী আব্দুল কুদ্দুছ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হনRead More


সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা নিউজ ডেস্ক: জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে আয়োজিত মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শবিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলটি বের হয়। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কামারখালি এলাকায় বাধা দেয় পুলিশ। এরপর সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি কলিমRead More


সিলেট জেলা পরিষদে কে হচ্ছেন আ.লীগের প্রার্থী?

সিলেট জেলা পরিষদে কে হচ্ছেন আ.লীগের প্রার্থী? নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের নিয়ে চলছে তত আলোচনা। বিশেষ করে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের প্রার্থীতা নিয়ে চলছে কানাঘুষা। ইতিমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৫ নেতা দলীয় মনোনয়পত্র জমা দিলেও দলের পক্ষ থেকে ৪ জনের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন দলের বিভিন্ন পর্যায়ের পাঁচ নেতা। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটRead More


রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। রাজা এবং রাজপত্নী আজ রাতে ব্যালমোরালে থাকবেন ও আগামীকাল লন্ডনে ফিরে আসবেন। তার মৃত্যুর পর তার বড় ছেলে, প্রাক্তন প্রিন্স অব ওয়েলস, চার্লস এখন নতুন রাজা হবেন এবং ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসাবে দেশের শোক-পালনে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদRead More


মিশিগানে সুনামগঞ্জবাসীর বনভোজন

নিউজ ডেস্ক: দিনব্যাপী নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজন। রবিবার ওয়ারেন সিটির হলমিছ পার্কে আয়োজিত বনভোজনে পরিবার পরিজন নিয়ে অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় মিনি বাংলাদেশে। বনভোজনে মিশিগানে বসবাসরত সুনামগঞ্জবাসীর পাশপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সুনামগঞ্জের কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী পৃথা দেব নাচে গানে মাতিয়ে রাখেন। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুতালিব। সঞ্চালনা করেন সেক্রেটারি মৃদুল কান্তি সরকার। বক্তব্যে রাখেন মিশিগান মহানগরRead More


দক্ষিণ আ্ফ্রিকায় আরও ২ বাংলাদেশি অপহৃত, আতঙ্কে প্রবাসীরা

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি হত্যা আর অপহরণ চলছেই। একেক দিন একেক শহরে অপহৃত হচ্ছেন বাংলাদেশিরা। মুক্তিপন দিয়েও অপহৃত কাউকে কাউকে উদ্ধার করা যাচ্ছে না, শেষ পর্যন্ত মৃত্যুই হচ্ছে তাদের। এবার দক্ষিণ আফ্রিকার কুইন্স শহরের ইন্ডিওয়ে ও কিংভেলি শহর থেকে একদিনেই দুই বাংলাদেশি অপহরণের শিকার হয়েছেন। গত ৮ সেপ্টেম্বর ইন্ডিওয়ে এলাকা থেকে আল-আমীন এবং কিংভেলি শহর থেকে নাসির উদ্দীন নামে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে। বাংলাদেশে নাসিরের বাড়ি নরসিংদীতে, আর আল-আমিনের দেশের বাড়ি মুন্সিগঞ্জে। মূলত মুক্তিপনের দাবিতে দক্ষিণ আফ্রিকায় একের পর এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী অপহরণের শিকার হচ্ছেন।Read More


নিউইয়র্কে জাবি অ্যালামনাইয়ের পুনর্মিলনী

নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে নিউইয়র্কে মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রবাসীরাও। সবাই বিশ্ববিদ্যালয়ের শৈশবকালীন সময়ে ফিরে গিয়েছিলেন। একে অপরের খোজ খবর নেন। এতে করে লং আইল্যান্ডের বেলমন্ট লেক যেন এক টুকরো জাহাঙ্গীরনগরে পরিণত হয়। নিউইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট এবং পেনসিলভানিয়া থেকে সব জাবিয়ান যোগ দেন এই আয়োজনে। এবারের আয়োজনের আহ্বায়ক মোহাম্মদ রহমান পলিন, সংগঠনের সভাপতি শমিত মন্ডল, সাধারণ সম্পাদক দুররে মাকনুন নবনী ও সাংগঠনিক সম্পাদক হারুণ ইবনে রশিদ পাপ্পু উপস্থিতRead More


উপজেলা পর্যায়ে চাকরি সুযোগ, বেতন ৩৩ হাজার

চাকরি ডেস্ক: অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম উপজেলা পর্যায়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : উপজেলা সুপারভাইজার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। উপজেলা কোঅর্ডিনেটর হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডকুমেন্টেশন, অ্যানালিটিক্যালস অ্যাবিলিটি, রিপোর্ট রাইটিং, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর নরসিংদীতে কাজের আগ্রহ থাকতে হবে। বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৩০৭৫ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনRead More