editor
১১ বাংলাদেশিকে আটক করল ভারতীয় পুলিশ
নিউজ ডেস্ক: ১১ বাংলাদেশিকে আটক করল ভারতীয় পুলিশ অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের দায় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ত্রিপুরা পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এল ডারলং সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, খবরের ভিত্তিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে আগরতলা শহরের রামনগর ৫নং এলাকা থেকে আর্মি ইন্টেলিজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়- কাজের সন্ধানেRead More
ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই ফ্লাইট চালু করবে বিমান
নিউজ ডেস্ক: ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই ফ্লাইট চালু করবে বিমান ইতালি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে খুব শিগগিরই ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর উদ্ধৃতি দিয়ে এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। জানা যায়, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। ইতালি প্রবাসী বাঙালিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দু’দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করার বিষয়ে বিমান পরিবহন মন্ত্রীকে অনুরোধ জানান পানি সম্পদRead More
অন-অ্যারাইভাল ভিসা ফের চালু করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: অন-অ্যারাইভাল ভিসা ফের চালু করল সৌদি আরব বিদেশীদের প্রবেশ আগের চেয়ে বাড়াতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও শেনজেন অঞ্চলের বৈধ ভিসাধারীদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা আবারো চালু করেছে সৌদি আরব। এ তিনটি অঞ্চলের যে কোনো দেশের ভিসা রয়েছে এবং সৌদি, ফ্লাইনাস বা ফ্লাইডেল এ তিন উড়োজাহাজ সংস্থার যেকোনো একটির উড়োজাহাজে ভ্রমণ করলে কোনো ধরনের আগাম আবেদন ছাড়াই ১২ মাসের অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে। খবর গালফি নিউজের। অন অ্যারাইভাল ভিসা পাওয়ার শর্ত হিসেবে সে সব ভ্রমণকারীর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা শেনজেন ভিসা রয়েছে তাদের অবশ্যই ভিসা ইস্যুকারী দেশ বা অঞ্চলে অন্তত একবার ব্যবহারRead More
কুশিয়ারার পানিবণ্টনে উপকৃত হবে সিলেটের ১০ হাজার ৬০০ হেক্টর জমি
নিউজ ডেস্ক: কুশিয়ারার পানিবণ্টনে উপকৃত হবেন সিলেটের ৪ উপজেলার কৃষক ভারতের সঙ্গে সিলেটের কুশিয়ারা নদীর পানিবণ্টনে জেলার অন্তত ৪ উপজেলার কৃষকরা উপকৃত হবেন। চাষাবাদের আওতায় আসবে ১০ হাজার ৬০০ হেক্টর জমি। যেসব জমি পানির অভাবে এখন মরা পতিত জমি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জমি সেচের অভাবে দীর্ঘদিন ধরে অনাবাদি অবস্থায় পড়ে আছে। ভারতের বরাক নদী সিলেটের জকিগঞ্জের অমলসীদ দিয়ে প্রবেশ করে সুরমা ও কুশিয়ারায় বিভক্ত হয়েছে। কুশিয়ারার উৎসমুখ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শরীফগঞ্জ বাজার।Read More
যেকোনো সময় ভেঙে পড়তে পারে শহীদ মিনারটি
নিউজ ডেস্ক: যেকোনো সময় ভেঙে পড়তে পারে শহীদ মিনারটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেহাল অবস্থা। মাটি ধসে গিয়ে অনেকটা পুকুরের দিকে হেলে পড়েছে মিনারটি। যেকোনো সময় শহীদ মিনারের মূল স্তম্ভ ভেঙে পুকুরে পড়তে পারে। তাই দ্রুত সংস্কার কিংবা নতুন শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, শহীদদের স্মরণে উপজেলা সদর ইউনিয়নে ডাকবাংলো সড়কের জেলা পরিষদের পুকুরপাড়ে শহীদ মিনার নির্মাণ করা হয়। ২০১৩ সালের সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ১৩ লাখ টাকা ব্যয়ে পুরাতন শহীদ মিনার ভেঙে নতুনRead More
প্রবাসী স্বামীর ৯ লাখ টাকা নিয়ে প্রেমিকের সাথে উধাও স্ত্রী
নিউজ ডেস্ক: প্রবাসী স্বামীর ৯ লাখ টাকা নিয়ে প্রেমিকের সাথে উধাও স্ত্রী নওগাঁয় প্রবাসী স্বামীর প্রায় ৯ লাখ টাকা স্বর্ণালকার,পাসপোর্ট, ভিসা কার্ড ও এনআইডি কার্ডসহ মূল্যবান কাগজপত্র নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী। এ ঘটনায় স্বামী রানা অনেক খোঁজখুজি করেও কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। সদর মডেল থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামের খোয়াজের পুত্র রানার সাথে একই উপজেলার হাপানিয়া ইউনিয়নের চন্ডিক্ষেত্র গ্রামের শাজাহান আলীর কন্যা তানজিলা বেগমের ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী রানাRead More
৪ মাসেও ফিরে পাননি সৌদি প্রবাসী সন্তানের লাশ
নিউজ ডেস্ক: ৪ মাসেও ফিরে পাননি সৌদি প্রবাসী সন্তানের লাশ সৌদি আরবের একটি ছাগলের খামারে নিহত হন বাংলাদেশি যুবক আবদুর রহমান। তার মরদেহের অপেক্ষায় প্রহর গুণছে বাবা-মাসহ পরিবারের সদস্যরা। এভাবেই কেটে গেছে চার মাস সময়। এখনো সন্তানের লাশ ফিরে পেতে আহাজারি করে যাচ্ছেন বাবা-মা। নিহত আবদুর রহমান লক্ষ্মীপুরের জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের বাসিন্দা মো. হানিফের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদ শহরের নিকটতম আল হারমোলিয়াহ এলাকায় একটি ছাগলের খামারে কাজ করতেন আবদুর রহমান। মালিকপক্ষের লোকেরা রহমানকে নির্যাতন করে হত্যা করে। গত ১ মে ওই দেশের পুলিশRead More
ফোবানা সম্মেলনের শেষ দিনে শিকাগো যেন ‘মিনি বাংলাদেশ’
নিউজ ডেস্ক: ফোবানা সম্মেলনের শেষ দিনে শিকাগো যেন ‘মিনি বাংলাদেশ’ নানা আয়োজনে রবিবার (৪ সেপ্টেম্বর) শেষ হলো উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। ফোবানার ৩৬তম আসরে রকমারি অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভাল শেরাটন হোটেলটি ছিলো যেন মিনি বাংলাদেশ। সম্মেলনের তৃতীয় বা শেষ দিনের ভালো শিল্পীরাই গান গেয়েছেন। নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টসের মিলনায়তনের বাইরেই বেশি মানুষের আড্ডাবাজিতে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। যেন করিডোরের হাটবাজারে কেনাকাটা নিয়েই ব্যস্ত ছিলেন সকলেই। সকাল ১১টা থেকে শুরু হয় ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এরRead More
এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
নিউজ ডেস্ক: এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে। যা আগে ছিল ১ হাজার ২১৯ টাকা। বুধবার (৭ সেপ্টেম্বর) বিইআরসির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকেRead More
আমিরাতে ফেরা হলোনা প্রবাসী মাসুদুলের
নিউজ ডেস্ক: আমিরাতে ফেরা হলোনা প্রবাসী মাসুদুলের চট্টগ্রাম রাউজানের আমিরাত প্রবাসী মাসুদুল ইসলাম (২৮) দেশে ফেরেন কিডনি অপারেশন করতে। কিন্তু তার আর প্রবাসে আর ফেরা হল না। গতকাল ৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মাসুদুল ইসলাম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়াডের পূর্ব কচুখাইন খয়রাতুল মিয়া সওদাগরের বাড়ীর নুরুল আলমের পুত্র। জানা যায়, বিগত ৩ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যান মাসুদুল। সেখানে বাবার গ্যারেজে কাজ করতেন। মাস খানেক আগে তার কিডনির সমস্যাRead More


