Main Menu

editor

 

আমিরাতে কাজের ভিসা যেভাবে পেতে পারেন

আমিরাতে কাজের অনুসন্ধান ভিসা: যোগ্যতা কি, যেভাবে পেতে পারেন নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের অ্যাডভান্সড ভিসা সিস্টেমের অংশ হিসেবে চাকরি অনুসন্ধান ভিসার ঘোষণা করা হয়েছিল। আমিরাতের (ইউএই) চাকরি অনুসন্ধান ভিসা বুধবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। এই ভিসা ইউএইতে চাকরিপ্রার্থীদের আকৃষ্ট করতে এবং এর জন্য প্রক্রিয়া সহজ করতে চায়। জব এক্সপ্লোরেশন ভিসার আগে চাকরিপ্রার্থীরা নিয়মিত ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে আসতেন। জব এক্সপ্লোরেশন ভিসা পেতে একটি স্পনসর বা একটি হোস্ট প্রয়োজন হয় না। ইউএই জব এক্সপ্লোরেশন ভিসার জন্য কে যোগ্য? আগে সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা করেছিল যে যারা প্রথম,Read More


আব্বা, তুমি আমারে বাচাঁও, সৌদি থেকে বাংলাদেশি তরুণীর আর্তনাদ

নিউজ ডেস্ক: ‘আব্বা, তুমি আমারে বাচাঁও। বাপের কাছে কী কইতাম, পারলে আজকে আমারে নিয়ে যাও। আমার জীবন শেষ কইরালাইতাছে। আর কিছু দিন গেলে আমার লাশ পাইবায়।’ গত ২ অক্টোবর ইমোতে এভাবেই করুণ নির্যাতনের কথা পিতার কাছে আর্তনাদ করেন সৌদি আরবে গৃহকর্মীর কাজে যাওয়া এক বাংলাদেশি তরুণী। আব্দুল কুদ্দস নামের ওই পিতা মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, সংসারের অভাব ঘোচাতে গত ২৭ সেপ্টেম্বর আমার মেয়েটি সৌদি আরবে যায়। চুনারুঘাটের কাসেম নামের একজনের মাধ্যমে ঢাকার আরামবাগ শান ওভারসিস রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গেছে। সেখানে গিয়ে জীবন সংকটে পড়েছে। তরুণীর বাবা কুদ্দুছRead More


হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিউজ ডেস্ক: শান্তিগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম। শুক্রবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের সাংহাই হাওরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে খেলাধুলার জন্য বের হয় দুই শিশু। পরে দুপুরে একই গ্রামের অপর এক শিশু সাংহাই হাওরে দুজনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতিRead More


সিলেট বহিষ্কার হচ্ছেন বিএনপির ১৫ নেতা

সিলেট বহিষ্কার হচ্ছেন বিএনপির ১৫ নেতা নিউজ ডেস্ক: বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে কোনো নেতা নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। বহিষ্কারসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। এরই মধ্যে অনুষ্ঠিতব্য সিলেটের একটি উপজেলা ও পৌরসভা এবং ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির ১৫ নেতা অংশ নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। ইতিমধ্যে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে অংশ নিচ্ছেন বিএনপির দায়িত্বশীল চারRead More


পাঠানটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পাঠানটুলায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিউজ ডেস্ক: সিলেট নগরের পাঠানটুলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। আর খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ছয়টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


ডিভি লটারিতে ৫৫ হাজার অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র

ডিভি লটারিতে ৫৫ হাজার অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র নিউজ ডেস্ক: ২০২৪ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ভিসা দিতে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (৫ অক্টোবর) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে। অবশ্য বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের বাসিন্দারা ডিভি লটারিতে আবেদনের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণত ‘গ্রিন কার্ড’ নামে পরিচিত ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামটিতে আবেদন শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে এবং আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের (https://dvprogram.state.gov) মাধ্যমেRead More


প্রবাসী বাহুবল ঐক্য পরিষদের উদ্যাগে অভিষেক ও সংবর্ধনা

প্রবাসী বাহুবল ঐক্য পরিষদের উদ্যাগে অভিষেক ও সংবর্ধনা নিউজ ডেস্ক: গত শুক্রবার ৩০ সেপ্টেম্বর আমিরাতের খরফাক্কানে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসী বাহুবল ঐক্য পরিষদ ইউএই খরফাক্কান এর উদ্যাগে অভিষেক ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ হারুনের সভাপতিত্বে, আবুল কালাম ও সাব্বির এর যৌথ সঞ্চালনায়।এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিয়োজিত আমিরাতের রাষ্ট্রদূত আবদুলা আলি আল হমদির বিশেষ প্রতিনিধি। অনুষ্ঠানে প্রাধান বক্তা ছিলেন ৪নং বহুবল সদর ইউনিয়নে চেয়ারম্যান আজম হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ আজিজ উজ্জ্বল,হাজী তাজুল ইসলাম, মোহাম্মদ আলী আমজাদ, চিকিৎসক আব্দু ডাঃরব শোভন,Read More


শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়। কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০Read More


মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৮

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ নিহত ১৮ নিউজ ডেস্ক: মেক্সিকোর একটি শহরের সিটি হলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় শহরের মেয়রসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহত ওই মেয়র দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের জনপ্রতিনিধি। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সান মিগুয়েল টোটোলাপান শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত এবং প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাদো পিনেদা বুধবারের হামলায় প্রাণহানির জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত বলে টুইট করেছেন। পুলিশ বলছে, বন্দুকধারীরা স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র ছাড়াও আরওRead More


‘আমি প্রবাসীর স্ত্রী, এটাই আমার অপরাধ’

‘আমি প্রবাসীর স্ত্রী, এটাই আমার অপরাধ’ নিউজ ডেস্ক: প্রবাসীর স্ত্রী শিরিনা বেগম। একমাত্র সন্তানকে নিয়ে বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। প্রতিপক্ষরা তাকে দুইবার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। একমাত্র শিশু সন্তানকে দুই মামলার আসামি করা হয়েছে। তিনি বলেন, আমি প্রবাসী স্বামীর স্ত্রী, এটাই আমার অপরাধ। আপনারাই বলেন, এদেশে প্রবাসীর স্ত্রী হওয়া কি আমার অপরাধ? আমার একমাত্র সন্তানকে আপনারা বাঁচান। আমি সুস্থভাবে আমার সন্তানকে নিয়ে বেঁচে থাকতে চাই। জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারি গ্রামের মিষ্টার খাঁর সঙ্গে ২০০৩ সালে গাবের গ্রামের শিরিনা বেগমের বিয়ে হয়। বিয়ের ৪ বছরRead More