editor
শিগগির ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা
শিগগির ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা নিউজ ডেস্ক: দেশের মাটিতে ইতোমধ্যে প্রথম এয়ারক্রাফট এসে পৌঁছেছে বাংলাদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার। ফ্লাইট পরিচালনার জন্য গত বছরেই বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমোদন পেয়েছিল বিমান সংস্থাটি। শিগগিরই ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৯ অক্টোবর) এয়ার অ্যাস্ট্রা জানায়, এটিআর ৭২-৬০০ (S2-STB) মডেলের এয়ারক্রাফটটি সম্প্রতি দেশে এসেছে। এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, এয়ার অ্যাস্ট্রা চারটি এটিআর ৭২-৬০০ মডেলের প্লেন লিজ নিয়েছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা। আরRead More
সৌদিতে বাংলাদেশিসহ প্রায় ১৬ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে বাংলাদেশিসহ প্রায় ১৬ হাজার প্রবাসী গ্রেপ্তার নিউজ ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে গত এক সপ্তাহের মধ্যে সৌদির বিভিন্ন অঞ্চলের আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী ১৫ হাজার ৮৯৬ জন বিভিন্ন দেশের প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতে, গত ২৯শে সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মাঠ অভিযানের সময় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৯ হাজার ১৯২ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩Read More
তিন সমস্যায় নাকাল সিলেট
তিন সমস্যায় নাকাল সিলেট ডেস্ক রিপোর্ট: কয়েক মিনিটের ভারী বর্ষণে জলাবদ্ধতা, গুরুত্বপূর্ণ রাস্তায় অসহনীয় যানজট, উন্নয়নের নামে বছরজুড়ে সড়কে খুঁড়োখুড়ি। এই তিন সমস্যায় সিলেট নগরবাসীকে নাকাল হতে হলেও দুর্ভোগ লাঘবে নেই নগরকর্তাদের মাথাব্যথা। উন্নয়নের নামে হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও সমস্যা দূর হওয়ার পরিবর্তে উল্টো বাড়ছে আরও ভোগান্তি। এজন্য সিটি করপোরেশনের অপরিকল্পিত উন্নয়নকেই দায়ি করছেন বিশিষ্টজনেরা। আর ভোগান্তি লাঘবে একেক সময় একেক ধরণের আশ্বাস দিয়ে যাচ্ছেন সিটি করপোরেশন সংশ্লিষ্টরা। আকাশে মেঘ দেখলেই এখন শিহরে ওঠেন সিলেট নগরবাসী। এই বুঝি নামলো ঝুম বৃষ্টি। আর কয়েক মিনিটের ভারী বর্ষনRead More
শ্রীমঙ্গলের পর্যটকদের ভিড়, খালি নেই হোটেল-রিসোর্ট
শ্রীমঙ্গলের পর্যটকদের ভিড়, খালি নেই হোটেল-রিসোর্ট নিউজ ডেস্ক: টানা ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনের টানা ছুটিতে ইতিমধ্যে শ্রীমঙ্গলের বেশির ভাগ হোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই। রোববারেরও প্রায় ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ছুটিতে সব সময় পর্যটকদের ভিড় লেগে থাকে শ্রীমঙ্গলে। সবুজের সৌন্দর্য উপভোগ করতে পুরো মৌলভীবাজার ঘুরতে পর্যটকেরা শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্টে রাত যাপন করে থাকেন। এখানে পর্যটকদের জন্য আছে সারি সারি চা–বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, চা জাদুঘর, বাংলাদেশ বন্য প্রাণীRead More
জাকাতের টাকায় হাসপাতাল নির্মাণ করা যাবে?
জাকাতের টাকায় হাসপাতাল নির্মাণ করা যাবে? ধর্ম ডেস্ক: জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। সম্পদের পরিশুদ্ধি ও অসহায়দের মাঝে স্বচ্ছলতা ফেরানো, দারিদ্র বিমোচন জাকাতের অন্যতম উদ্দেশ্য। গরিব-দুঃখীর স্বার্থের প্রতি খেয়াল রেখেই জাকাতের খাতগুলো নির্ধারণ করা হয়েছে। খোদাভীরু মুসলমানরা সবসময় জাকাতের মাধ্যমে গরিবের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অনেকে জানতে চান- জাকাতের টাকায় অসহায় গরীবদের জন্য হাসপাতাল নির্মাণ করতে চাইলে কি বৈধ হবে? এই প্রশ্নের প্রেক্ষিতে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, সমাজের অসহায়-গরীব, দুঃখীদের মধ্যে যদি কেউ এমন অসুস্থ হয় যে সে অর্থোপার্জনে অক্ষম, এবং তার কাছে এ পরিমাণ সম্পদও নেই যে, তিনি নিজেরRead More
সৌদি থেকে দেশে ফিরেছেন নির্যাতনের শিকার ইয়াসমিন, হাসপাতালে ভর্তি
সৌদি থেকে দেশে ফিরেছেন নির্যাতনের শিকার ইয়াসমিন, হাসপাতালে ভর্তি নিউজ ডেস্ক: গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার ইয়াসমিন আক্তার শনিবার (৮ অক্টোবর) সকালে দেশে ফিরেছেন। ভোর ৪ টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় এলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাকে। ইয়াসমিনের বাবা কুদ্দুস মিয়া বিষয়াটি নিশ্চিত করেছেন। এদিকে ইয়াসমিনকে সৌদি আরবে পাঠানো দালাল কাশেম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুনারুঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কাশেম আলীকে চুনারুঘাট থানায় আটক রাখা হয়েছে। মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে। ইয়াসমিনের পরিবার সূত্রে জানাRead More
মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিটির অভিষেক অনুষ্ঠান
মালদ্বীপে প্রবাসী সাংবাদিক ইউনিটির অভিষেক অনুষ্ঠান নিউজ ডেস্ক: সত্য কথা বলবো-সত্য পথে চলবো, প্রবাসীদের সুখ-দুঃখের কথা বলবো। এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তান্দুরি ফ্লেম্স রেস্টুরেন্টের পার্টি হলে এই শপথ গ্রহণ হয়। অভিষেক সভায় ঢাকা পোস্ট ও প্রবাস জার্নাল এর মালদ্বীপ প্রতিনিধি মো: এমরান হোসেন তালুকদারকে সভাপতি হিসেবে, দৈনিক নয়া দিগন্ত মালদ্বীপ প্রতিনিধি মো: ওমর ফারুক অনিক’কে সাধারণ সম্পাদক এবং জাগো নিউজ এর মালদ্বীপ প্রতিনিধি মাহমুদুল হাসান কালাম’কে সিনিয়র-সহসভাপতি হিসেবে প্রস্তাব করা হয়।Read More
কানাডায় যত ঘণ্টা খুশি কাজ করতে পারবে বিদেশি শিক্ষার্থীরা
কানাডায় যত ঘণ্টা খুশি কাজ করতে পারবে বিদেশি শিক্ষার্থীরা নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থীরা পড়াশুনা চলাকালে যত ঘণ্টা খুশি কাজ করতে পারবে। আগে ক্যাম্পাসের বাইরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারতেন বিদেশি শিক্ষার্থীরা। কানাডার ইমিগ্রেশনমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিভিন্ন খাতে কর্মী সংকট কাটানোর পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের কানাডার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেবে। কানাডায় বর্তমানে ১০ লাখ চাকরির সুযোগ রয়েছে। একটি প্রতিবেদনে চলতি বছরের মে মাসে লেবার ফোর্সের সমীক্ষায় কানাডায় বর্তমানে নিম্ন বেকারত্বের হারের সঙ্গে উচ্চহারে কর্মসংস্থান খালি থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে কানাডার বিভিন্ন খাতে ক্রমবর্ধমান শ্রম ঘাটতির বিষয়টিRead More
২১ বছর ধরে নেই সেতুর সংযোগ সড়ক
২১ বছর ধরে নেই সেতুর সংযোগ সড়ক নিউজ ডেস্ক: ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে কালনী নদীর ওপর ২১ বছর ধরে দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন একটি সেতু। জনসাধারণের যোগাযোগ সহজ করতে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে এর সুফল ভোগের পরিবর্তে দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত আট গ্রামের বাসিন্দাকে। উপজেলার ইসলামপুর, সুরিকোনা, দক্ষিণ কালনীরচর, চর তাজপুর, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গালিমপুর, মাধবপুর, মতুরাপুর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটঘর গ্রামবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম কালনীরচর-শেরপুর সড়কটি। ইসলামপুর এলাকায় কালনী নদী এই সড়কটিকে ছেদ করেছে। সড়কটি ব্যবহার করেই মহাসড়কে উঠতে হয় গ্রামগুলোর বাসিন্দাকে।Read More
সিলেটে ২৩ প্রার্থীকে নিয়ে ‘অস্বস্তিতে’ আওয়ামী লীগ-বিএনপি
সিলেটে ২৩ প্রার্থীকে নিয়ে ‘অস্বস্তিতে’ আওয়ামী লীগ-বিএনপি নিউজ ডেস্ক: বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, এমনকি ভোট বর্জনেরও ঘোষণা দিয়েছে দলটি। এ দাবিতে দেশব্যাপি নানা কর্মসূচি পালিত হচ্ছে।কিন্তু দলের এ সিদ্ধান্ত আমলে নেয়নি বিএনপির নির্বাচনমুখি নেতারা।ভোটবর্জন তো দূরের কথা, মেয়র-চেয়ারম্যান পদে বসতে ভোটে প্রার্থী হয়েছেন তাঁরা।এমন অবস্থা দেখা গেছে বিশ্বনাথ পৌর, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা এবং গোয়াইনঘাটের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে। স্থানীয় সরকারের এ নির্বাচনে নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধের ভোটে লড়ছেন বিএনপির ১৭ বিদ্রোহী।মনোনয়নপত্র জমাদানের আগে দলের বিদ্রোহী দমাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগও।দলীয় সিদ্ধান্তকে অনেকটা চ্যালেঞ্জ করে দলRead More


