editor
রংপুরে বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু
রংপুরে বজ্রপাতে ৫ ইটভাটা শ্রমিকের মৃত্যু নিউজ ডেস্ক: গাইবান্ধার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শোলাগাড়ি এলাকার এ বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ. জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচেRead More
নগরীর ১৮ নং ওয়ার্ড কমিটি স্থগিত
ডেস্ক রিপোর্ট : নগরীর বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় নগরের ১৮ নং ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার রাতে। সম্মেলনে নিজের পছন্দের ব্যক্তিকে সাধারণ সম্পাদক করতে গিয়ে তোপের মুখে পরে সম্মেলনস্থল থেকে দৌঁড়ে পালিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘোষিত কমিটি স্থগিত করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। জানা যায়- সোমবার রাত ৮ টায় সিলেট মহানগরের ১৮ নং ওয়ার্ডের সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরRead More
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের স্বপ্ন
ক্রীড়া ডেস্ক : একদিকে স্বাগতিক হওয়ার রোমাঞ্চ। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামার আত্মবিশ্বাস। নারী এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ ভালো কিছু করবে- প্রত্যাশা ছিল এমন। কিন্তু সময় আর পরিস্থিতির বদলে বাংলাদেশ দেখল নির্মম বাস্তবতা। মাঠের পারফরম্যান্সেও প্রমাণ করতে পারলো না নিজেদের। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে নিশ্চিত হয়েছে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায়। নারী এশিয়া কাপে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে ছয় ম্যাচের সবগুলো খেলে থাইল্যান্ডের পয়েন্ট ৬। আমিরাতের বিপক্ষে টাইগ্রেসরা জিতলে নেট রান রেটেরRead More
মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু
মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বদরুল আলম বদিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বদরুল কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শাহ আরিফ টিলায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে মইটাটিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির কাছের শাহ আরেফিন টিলায় আসলে বজ্রাঘাতে আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান,Read More
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রবিবার (০৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা এগারো টাই মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস কর্তৃক এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মো. সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মো. মিজানুর রহমান ভুঞাঁ। ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)Read More
ভারতে কনডম বেশি ব্যবহার করেন মুসলিমরা: ওয়াইসি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি এক মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন আরএসএ প্রধান মোহন ভাগবত। সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার জবাব দিলেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে ওয়াইসি বলেছেন, ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরং তা কমছে এবং মুসলিমরাই সবচেয়ে বেশি কনডম ব্যবহার করছে। হায়দরাবাদে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও টুইট করেছেন ওয়াইসি। ভিডিওতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ওয়াইসিকে বলতে শোনা যায়, আরএসএস প্রধানের এই বক্তব্যের জবাবেই ওয়াইসি শনিবারRead More
শিগগির ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা
শিগগির ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা নিউজ ডেস্ক: দেশের মাটিতে ইতোমধ্যে প্রথম এয়ারক্রাফট এসে পৌঁছেছে বাংলাদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার। ফ্লাইট পরিচালনার জন্য গত বছরেই বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে অনুমোদন পেয়েছিল বিমান সংস্থাটি। শিগগিরই ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৯ অক্টোবর) এয়ার অ্যাস্ট্রা জানায়, এটিআর ৭২-৬০০ (S2-STB) মডেলের এয়ারক্রাফটটি সম্প্রতি দেশে এসেছে। এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, এয়ার অ্যাস্ট্রা চারটি এটিআর ৭২-৬০০ মডেলের প্লেন লিজ নিয়েছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা। আরRead More
সৌদিতে বাংলাদেশিসহ প্রায় ১৬ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে বাংলাদেশিসহ প্রায় ১৬ হাজার প্রবাসী গ্রেপ্তার নিউজ ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে গত এক সপ্তাহের মধ্যে সৌদির বিভিন্ন অঞ্চলের আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী ১৫ হাজার ৮৯৬ জন বিভিন্ন দেশের প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতে, গত ২৯শে সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মাঠ অভিযানের সময় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৯ হাজার ১৯২ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩Read More
তিন সমস্যায় নাকাল সিলেট
তিন সমস্যায় নাকাল সিলেট ডেস্ক রিপোর্ট: কয়েক মিনিটের ভারী বর্ষণে জলাবদ্ধতা, গুরুত্বপূর্ণ রাস্তায় অসহনীয় যানজট, উন্নয়নের নামে বছরজুড়ে সড়কে খুঁড়োখুড়ি। এই তিন সমস্যায় সিলেট নগরবাসীকে নাকাল হতে হলেও দুর্ভোগ লাঘবে নেই নগরকর্তাদের মাথাব্যথা। উন্নয়নের নামে হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও সমস্যা দূর হওয়ার পরিবর্তে উল্টো বাড়ছে আরও ভোগান্তি। এজন্য সিটি করপোরেশনের অপরিকল্পিত উন্নয়নকেই দায়ি করছেন বিশিষ্টজনেরা। আর ভোগান্তি লাঘবে একেক সময় একেক ধরণের আশ্বাস দিয়ে যাচ্ছেন সিটি করপোরেশন সংশ্লিষ্টরা। আকাশে মেঘ দেখলেই এখন শিহরে ওঠেন সিলেট নগরবাসী। এই বুঝি নামলো ঝুম বৃষ্টি। আর কয়েক মিনিটের ভারী বর্ষনRead More
শ্রীমঙ্গলের পর্যটকদের ভিড়, খালি নেই হোটেল-রিসোর্ট
শ্রীমঙ্গলের পর্যটকদের ভিড়, খালি নেই হোটেল-রিসোর্ট নিউজ ডেস্ক: টানা ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনের টানা ছুটিতে ইতিমধ্যে শ্রীমঙ্গলের বেশির ভাগ হোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই। রোববারেরও প্রায় ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ছুটিতে সব সময় পর্যটকদের ভিড় লেগে থাকে শ্রীমঙ্গলে। সবুজের সৌন্দর্য উপভোগ করতে পুরো মৌলভীবাজার ঘুরতে পর্যটকেরা শ্রীমঙ্গলের হোটেল-রিসোর্টে রাত যাপন করে থাকেন। এখানে পর্যটকদের জন্য আছে সারি সারি চা–বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, চা জাদুঘর, বাংলাদেশ বন্য প্রাণীRead More


