editor
গ্রিক উপকূলে নৌকাডুবিতে ১৫ অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু
গ্রিক উপকূলে নৌকাডুবিতে ১৫ অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু নিউজ ডেস্ক: গ্রীক উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৫ অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে মধ্য এজিয়ান সাগরের গ্রীক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল। তবে এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনওRead More
সৌদিতে গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ
সৌদিতে গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ নিউজ ডেস্ক: সৌদির রিয়াদে গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। উদ্ধার করতে ওই গৃহকর্মী তার পিতার কাছে মোবাইল ফোনে আকুতি জানিয়ে বলেন, বাবা আমি আর নির্যাতন সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো, দেশে আনার ব্যবস্থা করো। সৌদির রিয়াদ থেকে যোগাযোগমাধ্যম ইমোতে ফোন করে কথাগুলো বলছিলেন গৃহকর্মীর কাজ নিয়ে সৌদিতে যাওয়া ইয়াসমিন বেগম (১৯)। জানা যায়, মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে ইয়াসমিন বেগমকে গত ২৭ সেপ্টেম্বর গৃহকর্মীর কাজ দিয়ে সৌদিতে পাঠায় ঢাকার আরামবাগ এলাকায় অবস্থিত শান ওভারসিস নামের একটি রিক্রুটিং এজেন্সি। এRead More
রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগ
রাস্তা নয়, যেন মরণ ফাঁদ! চরম দুর্ভোগ নিউজ ডেস্ক: মহব্বতপুরবাজার টু রাবারড্রামের রাস্তাটি এখন জনসাধারণের জন্য রাস্তা নয়! যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে পথচারী ও সাধারণ যানবাহন। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা! পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ও লক্ষীপুর দুই ইউনিয়ন থেকে সদরে যাওয়ার একমাত্র রাস্তা হলো মহব্বতপুরবাজার টু রাবারড্রামের রাস্তা। এ রাস্তা সংস্করণ না হওয়ার কারণে পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর দাবিরRead More
ছাতকে দুবাই ফেরত প্রবাসী খুন
ছাতকে দুবাই ফেরত প্রবাসী খুন নিউজ ডেস্ক: ছাতকে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন দুবাই ফেরত এক যুবক। তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। খুনের পর খালেদ নুর (৩৫) নামের ওই যুবকের রক্তাক্ত লাশ রাস্তার পাশে ঝোপে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। তিনি মাস খানেক আগে দুবাই থেকে ছুটিতে আসেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে সড়ক ও মসজিদ সংলগ্ন ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সন্ধ্যার দিকে তাকে হত্যা করা হতে পারে। এ হত্যারRead More
সিসিক ভাণ্ডার থেকে ৫৩৫টি মিটার গায়েব
সিসিক ভাণ্ডার থেকে ৫৩৫টি মিটার গায়েব নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভাণ্ডার থেকে প্রায় ২৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয় পাম্প অপারেটর হাসান মাহমুদ মাসুম, সুজেল আহমদ ও লিটন আহমদকে। এছাড়া ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আট অস্থায়ী শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। যদিও ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন সিসিকের কর্তারা। এমনকি দায়িত্বশীল কর্মকর্তারা এ ব্যাপারে স্পষ্ট কিছু বলতে নারাজ। জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ভাণ্ডারে প্রায় ১২৮৬ টি ফ্লু মিটার মজুদ ছিল। যা সারদা ভবন সংলগ্ন অস্থায়ী ভাণ্ডারে অন্যান্য মালামালের সাথে রাখা হয়। এরপরRead More
শান্তিমিশনের গাড়িতে বিস্ফোরণ, ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
শান্তিমিশনের গাড়িতে বিস্ফোরণ, ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত নিউজ ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় টহল কমান্ডার মেজর আশরাফুল হক গুরুতর আহত হন। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজভ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের শিকার হয়। এতে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হনRead More
মালয়েশিয়ায় পাচারকালে ট্রলারডুবি: ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় পাচারকালে ট্রলারডুবি: ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার নিউজ ডেস্ক: মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের উপকূলে ট্রলার ডুবির ঘটনায় ৩ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৩৯ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড। মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বাহারছড়া সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়ার সাড়ে তিন কিলোমিটার গভীর সাগরে ট্রলার ডুবে যায়। উদ্ধার হওয়াদের উদ্ধৃতি দিয়ে মো. দেলোয়ার হোসেন বলেন, সাগর পথে ট্রলারটি মালয়েশিয়া যাচ্ছিল। তবেRead More
মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: ৫ লাখ মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি
মালয়েশিয়ায় বাংলাদেশি অপহরণ: ৫ লাখ মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অপহৃত প্রবাসী বাংলাদেশি সোহেল মিয়া (৩৯) খোঁজ ৯ দিনেও মেলেনি। ৫ লাখ টাকা পণ দিয়েও সোহেলের কোনো খোঁজ না পাওয়ায় তাকে উদ্ধারে বাংলাদেশ ও মালয়েশিয়ার থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। অপহৃত সোহেল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দক্ষিণ ধলাপাড়া গ্রামের মরহুম আহমেদ মিয়ার ছেলে। ১৫ বছর ধরে তিনি মালয়েশিয়ায় একটি কারখানায় কাজ করে আসছিলেন। সোহেলের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টার দিকে কুয়ালালামপুরের তামিলযায়া এলাকায় নিজ বাসার কাছ থেকে তাকে অপহরণকারীরা তুলে নিয়ে যায়।Read More
নিজের শরীরে আগুন ধরিয়ে ইতালি প্রবাসীর আত্মহত্যা
নিজের শরীরে আগুন ধরিয়ে ইতালি প্রবাসীর আত্মহত্যা নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিজের শরীরে আগুন ধরিয়ে হানিফ নামে এক ইতালি প্রবাসী আত্মহত্যা করেছেন। রবিবার (২ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত কলোনিতে নিজের শরীরে তেল ঢেলে দিয়ে আগুনে ধরিয়ে দেন তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার (৪ অক্টোবর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যায়। নিহত হানিফ (৪৫) মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ৩নং ওয়ার্ডের কাজির পাগলা এলাকার জয়নাল শেখের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই ও নিহতের শ্বশুর বাড়িরRead More
পাহাড় ধসে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছে হাজারো পর্যটক
পাহাড় ধসে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ, আটকা পড়েছে হাজারো পর্যটক নিউজ ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (০৫ অক্টোবর) সকালে পাহাড় ধসের এ ঘটনায় হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন পর্যটকরা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়ায় আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকাRead More


