editor
দুবাইয়ে বিকেএমইএর পরিচালকে সংবর্ধনা
দুবাইয়ে বিকেএমইএর পরিচালকে সংবর্ধনা নিউজ ডেস্ক: বাংলাদেশের পোশাকশিল্প সংযুক্ত আরব আমিরাতে অনেক জনপ্রিয়। কিন্তু বাংলাদেশ থেকে এই পোশাকশিল্প আনতে গিয়ে বাংলাদেশের নৌ বন্দরে নানা সমস্যার পাশাপাশি এই দেশটিতে মাল ভর্তি কনটেইনার পৌঁছাতে এক থেকে দেড় মাস সম লেগে যা। এতে করে আমিরাতে এই পোশাকশিল্পের বাজার ধরে রাখতে প্রবাসী ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। এই ব্যাপারে সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন বক্তারা। বক্তারা বলেন, প্রবাসীরা রেমিটেন্সযোদ্ধা। তাদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। অথচ তারা দেশে গেলে বিমান বন্দরে অনেক হয়রানির স্বীকার হতে হয়। গত ২ অক্টোবর রাতে আবির ইন্টারন্যাশনালRead More
আমিরাতের শারজায় তিনদিন ব্যাপী প্রবাসী উৎসব
আমিরাতের শারজায় তিনদিন ব্যাপী প্রবাসী উৎসব নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে আগামী ১৪, ১৫ ও ১৬ অক্টোবর হবে প্রবাসী উৎসব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজন থাকবে এ উৎসবে। প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে তিন দিনব্যাপী এ ‘রেমিট্যান্স ফেস্টিভ্যাল’র আয়োজন করছে আইডিয়া গ্যালারি। মেলা উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আয়োজকরা জানিয়েছেন, তিন দিনের এই মেলায় সরকারের মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যানসহ বাংলাদেশ ব্যাংকের অন্তত ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তা যোগ দেওয়ার কথা রয়েছে। তিনদিনের এ মেলায় প্রবাসীদেরRead More
ফিনল্যান্ডে জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত
ফিনল্যান্ডে জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নিউজ ডেস্ক: আগামী ২০২৩ সালে মার্চ-এপ্রিল মাসে ফিনল্যান্ডে জাতীয় নির্বাচন। এ নির্বাচনে সংসদীয় আসনে এমপি পদের জন্য লড়বেন ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সামসুল আলম। বর্তমানে ক্ষমতাসীন সরকারি শরিক দল বাম জোট ভ্যাসিমিস্টো পার্টি থেকে উসিমা অঞ্চলের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। এর আগে ২০১৭ এবং ২০২১ সালে একই দল থেকে ফিনল্যান্ডের কেরাভা শহরে কাউন্সিলর পদে জয়ী হন। সমাজসেবার পাশাপাশি চার সন্তানের জনক সামসুল আলম বর্তমানে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের আইনে বিষয়ে অধ্যয়নরত। তার মনোনয়নে ফিনল্যান্ডের বাঙালি কমিউনিটি ও স্থানীয় জনগণ অভিনন্দন জানিয়ে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অভিবাসন নিয়ে কাজRead More
স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ
স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ নিউজ ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদে আরও একটি মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশি কমিউনিটি। মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নাম্বারে এ মসজিদটির দায়িত্ব পান বাংলাদেশিরা। মসজিদটি এর আগে পরিচালনার দায়িত্বে ছিলেন মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক। শুক্রবার পবিত্র জুমার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হয়। এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদবাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি। মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটিরRead More
বাজার করতে গিয়ে লটারি কিনে ২ লাখ ডলার জিতলেন মিশিগানের বাসিন্দা
বাজার করতে গিয়ে লটারি কিনে ২ লাখ ডলার জিতলেন মিশিগানের বাসিন্দা নিউজ ডেস্ক: বাজার আনার জন্য স্ত্রীর মেসেজ পেয়ে মুদি দোকানে যান মিশিগানের এক বাসিন্দা। আর এতেই কপাল খুলে গিয়েছে তার। অফিস থেকে বাড়ি ফেরার পথেই তিনি একটি দোকানের সামনে থামেন। দোকান থেকে জিনিসপত্র কেনার পাশাপাশি তিনি একটি লটারিও কিনে ফেলেন। আর এতেই জীবন বদলে গেছে প্রেস্টন ম্যাকি নামের ওই ব্যক্তির। ওই লটারিতেই তিনি জিতেছেন এক লাখ ৯০ হাজার ডলার! এনডিটিভি জানিয়েছে, ম্যাকি একটি ফ্যান্টাসি ফাইভ টিকিট কিনেন ওই দোকান থেকে। ওই টিকিটে ছিল সবগুলো উইনিং নাম্বার (০৫-১২-১৬-১৭-২৯)। ম্যাকি বলেন,Read More
জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল’ পুরস্কার পেলেন ড. ইউনূস
জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল’ পুরস্কার পেলেন ড. ইউনূস আন্তর্জাতিক ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল’ পুরস্কার পেয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর জার্মানির বেনশাইমে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি এই পুরস্কারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে প্রফেসর ইউনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করলো। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনশাইম, জার্মানিতে ফাউন্ডেশনটির অর্ধশত প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল- ‘পরিবার গুরুত্বপূর্ণ।’ কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ এই উপলক্ষ্যে বলেন, “ইউনূস তার অসংখ্য নারী গ্রাহকদেরRead More
ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সকল জাতীয়তার ওমরাহ পালনকারীদের জন্য ওমরাহ ভিসার মেয়াদ এক থেকে তিন মাস বাড়ানো হয়েছে। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন। ওমরাহ পাল করতে যাওয়া সব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। তাসখন্দে দুই দিনের সরকারি সফরের সময় এই ঘোষণা দেন হজ ও ওমরাহ মন্ত্রী। যেখানে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ ড. আল-রাবিয়ার সফর শেষে সৌদি মন্ত্রীকে স্বাগত জানান। মন্ত্রী দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের অভিনন্দন রাষ্ট্রপতি মিরজিওয়েভ এবং উজবেক সরকার ও জনগণকেRead More
মালয়েশিয়ায় ‘দাতু শ্রী’ খেতাব পেলেন প্রবাসী বাংলাদেশি
মালয়েশিয়ায় ‘দাতু শ্রী’ খেতাব পেলেন প্রবাসী বাংলাদেশি নিউজ ডেস্ক: মালয়েশিয়ার মালাক্কায় বসবাস করা প্রভাবশালী রাজপরিবারের পক্ষ থেকে সম্মানসূচক ‘দাতু শ্রী’ খেতাব পেয়েছেন কুমিল্লার সন্তান জালাল উদ্দিন সেলিম। শনিবার তাকে এ খেতাব দেওয়া হয়। এর আগে চলতি বছরের মে মাসে সেলিমকে দাতু শ্রী উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার মালাক্কার প্রভাবশালী রাজপরিবার। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভেলানগর গ্রামের মোহাম্মাদ আব্দুল আওয়ালের ছেলে জালাল উদ্দিন সেলিম ১৯৯৫ সালে পড়াশুনার জন্য মালয়েশিয়া যান। সেখানে তিনি ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়ায় (ইউএসএম) পড়াশুনা করেন। পড়াশুনা শেষে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মনোনিবেশ করেন ব্যবসায়, এরপর আরRead More
সিলেটে নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদ
সিলেটে নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদ নিউজ ডেস্ক: নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার এ কৃতিসন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টায় এলাকাবাসীর উদ্যোগে পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়সল মাহমুদ বলেন- ‘আজ আমাকে আপনারা যে ভালোবাসায় দিয়ে সিক্ত করলেন তা আমাকে দেশ ও জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। আপনাদেরRead More
ইতালি যাওয়ার পথে জগন্নাথপুরের যুবকের মৃত্যু, থানায় হত্যা মামলা
ইতালি যাওয়ার পথে জগন্নাথপুরের যুবকের মৃত্যু, থানায় হত্যা মামলা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের একওয়ান ইসলাম (২২) নামের যুবককে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) একওয়ান ইসলামের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- মামলার ৪ আসামীর মধ্যে দু’জন প্রবাসে। বাকি দু’জন পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। একওয়ানের বাবা তরিকুল ইসলাম বলেন- জায়গাজমি বিক্রি করে ১৯ লাখ টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারলামRead More


