Main Menu

editor

 

ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত ১৭

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় বড় একটি তেলের ডিপোতে আগুনে দুই শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। এপি, টাইমস অব ইন্ডিয়া, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর জানাচ্ছে, উত্তর জাকার্তার তানাহ মেরাহ পাড়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকার কাছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেরটামিনা পরিচালিত একটি ডিপোয় শুক্রবার হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ছড়িয়ে পড়া আগুন রাত সাড়েRead More


ল্যাম্পেডুসা দ্বীপ থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করল ইতালি

নিউজ ডেস্ক: ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ থেকে ২১১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। শুক্রবার তাদের একটি জাহাজ তাদের উদ্ধার করে। কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, অভিবাসীদের ল্যাম্পেডুসার দক্ষিণে প্রায় ২৮ কিমি (১৭ মাইল) দূরে একটি মাছ ধরার নৌকায় আটক করা হয়। এসব অভিবাসীরা পানিতে ডুবন্ত অবস্থায় সাহায্য চাইলে তাদের উদ্ধার করা হয়। প্রতিকূল আবহাওয়া এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ে বিপজ্জনক অবস্থা থেকে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ড এক বিবৃতিতে বলেছে, অভিবাসীদের একজনকে মানব পাচারকারী সন্দেহে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ইতালির দক্ষিণ ক্যালাব্রিয়া অঞ্চলে রবিবারের নৌকাডু্বির ঘটনায়Read More


কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে ২০২৩ সালে

ধর্ম ডেস্ক: রহমত, মাগফেরাত, নাজাতের মাস রমজান শুরু হতে আর অল্প দিনের অপেক্ষা। চলছে রমজানের প্রস্তুতিমূলক মাস শাবান। এ বছর ২৪ মার্চ বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হওয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এর একদিন আগে মার্চের ২৩ তারিখ রোজা শুরু হওয়ার কথা জানিয়েছে আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজানের প্রথম দিনে বাংলাদেশেRead More


আজ সিলেটে যে যে এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক: সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য এটি করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। তিনি জানান- মহানগরের টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।


শিশু হামিমা বাঁচতে চায়, সাহায্য প্রার্থনা

নিউজ ডেস্ক: ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকার বাসিন্দা দিনমজুর মইনুল হক ও গৃহিনী রুফিয়া বেগমের কন্যা দেড় বছর বয়সী হামিমা বেগম জটিল রোগে আক্রান্ত। জন্ম থেকেই তার শারীরিক অবস্থা খারাপ। ডাক্তারী পরিক্ষায় তার হার্ডে ছিদ্র ধরা পড়েছে। সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ সাহাব উদ্দিন ও ঢাকাস্থ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের নবজাতক, শিশু ও স্টাকচারাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইনটেন্সিভিস্ট ব্রিগ্রে. জেনা. প্রফেসর নুরুন নাহার ফাতেমা (অবঃ) এর তত্তাবধানে চিকিৎসাধীন। ডাক্তাররা হামিমা বেগমের দ্রুত অপারেশনের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন। এতে অসহায় হয়ে পড়েছেনRead More


তুরস্ক-ইতালি রুটে অভিবাসীপ্রত্যাশী বেড়ে দ্বিগুণ

বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্ক-ইতালি সমুদ্র পথে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তুরস্কের দাবি, গ্রিসের কট্টরপন্থি সরকার অভিবাসনপ্রত্যশীদের ফিরিয়ে দিচ্ছে বলেই এমন ঘটনা ঘটছে। এজিয়ান সাগরে গ্রিস অভিবাসনপ্রত্যাশীদের অবরুদ্ধ করে রেখেছে বলেও অভিযোগ করেছে তুরস্ক। তারা বলছে, দীর্ঘপথ পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের দক্ষিণ ইতালিতেও যেতে বাধ্য করছে গ্রিস। ইউরোপ যেতে মানবপাচারকারীদের হাতে হাজার হাজার ইউরো দেয়ার পর ঝুঁকিপূর্ণ যাত্রায় খুব বেশি খাবার-দাবার কেনার সামর্থ্যও থাকে না অভিবাসনপ্রত্যাশীদের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, গেল এক সপ্তাহে সমুদ্র পথে তুরস্ক থেকে ইতালির ক্যালাব্রিয়ায় পৌঁছেছে ৬৯৫ অভিবাসনপ্রত্যাশী। ২০২২ সালেRead More


ফিজিতে সরকারিভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ

বিদেশবার্তা২৪ ডেস্ক: দ্বীপ রাষ্ট্র ফিজিতে কম খরচে সরকারিভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে দেশটিতে বাংলাদেশি কর্মী যাবে। বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজির বিভিন্ন রেস্টুরেন্ট এবং দোকানে অভিজ্ঞ শেফ ও ম্যানেজার’সহ বেশ কিছু পদে ৩০ কর্মী (পুরুষ) নিয়োগ দেয়া হবে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে চলতি বছরের ১০ মার্চের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীর স্ব স্ব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১. পদের নাম: সিনিয়র/হেড বেকার , পদের সংখ্যা: ৩টি, বেতনঃ প্রতিবছর ৩০Read More


এজিয়ান সাগরে নৌকাডুবি, দুই অভিবাসীর মরদেহ উদ্ধার

বিদেশবার্তা২৪ ডেস্ক: এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ কস-এ অভিবাসীবাহি নৌকাডুবির ঘটনায় অন্তত দুই অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০ অভিবাসী ছিল বলে নিশ্চিত করেছে এথেন্স কর্তৃপক্ষ। এর আগে চলতি সপ্তাহে তুরস্ক থেকে যাত্রা করা একটি অভিবাসী নৌকা এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইতালি উপকূলে ডুবে যায়। এতে অন্তত ৬৭ জন নিহত হয়। গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছেন, বুধবার প্রায় ৩০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন পুরুষ ও একজন নারী অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাদের বহনকারীRead More


রাজধানী ঢাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩

বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিজত হয়েছেন। এ ঘটনায় সোহেল নামে আরও একজন আহত হয়েছেন। তারা হচ্ছেন আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।


গ্রিসের কড়া নীতি নৌকাডুবিতে প্রভাব রয়েছে: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গত রবিবার ইতালি উপকূলে সংগঠিত মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় গ্রিসের কট্টর সীমান্ত নীতির প্রভাব থাকতে পারে। অভিবাসীরা রুট পরিবর্তন করে গ্রিসে না গিয়ে ইতালি আসার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। ইউরোপে জুড়ে বর্তমানে সর্বত্র আলোচনায় রবিবারের ইটালি উপকূলে নৌকাডুবিতে অভিবাসী নিহতের ঘটনা। এ দুর্ঘটনায় কমপক্ষে ৬৭জন নিহত হন। এবার এই ঘটনায় গ্রিসের কট্টর অভিবাসন নীতির প্রভাব থাকার দাবি করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি। ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর সাথে একটি সাক্ষাৎকারে পিয়ান্তেডোসি এই দাবি করেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন অভিবাসীরা তুরস্ক থেকে সমুদ্রপথেRead More