editor
সিসিক মেয়রের সাথে ব্রুনাই ও কসোভো’র রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজী হারিছ বিন ওথমান এবং কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গানার ইউরেয়া। শনিবার (৪ মার্চ ২০২৩ খ্রি.) সকালে নগর ভবনে দুই দেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান সিসিক মেয়র। সৌহার্দপূর্ণ আলোচনায় দেশ সমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রেখে সাংস্কৃতিক বিনিময় করার বিষয়ে আলোচনা হয়। এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগর সিলেটে ব্রুনাই দারুসসালাম ও কসোভো প্রজাতন্ত্রের পর্যটকরা আসতে পারেন। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে তারা মুগদ্ধ হবেন। একই সাথে সিলেটের সাথে বানিজ্যিক সর্ম্পক গড়েRead More
ভূমিকম্পের ঝুঁকিতে সিলেটসহ দেশের ১৩ এলাকা
নিউজ ডেস্ক: দেশের ১৩টি এলাকা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূগর্ভস্থ ফাটল বা চ্যুতি থাকার কারণে ওই কম্পন হতে পারে। সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা। সব এলাকাই ঢাকা থেকে কমপক্ষে ১০০ কিলোমিটার দূরে। কিন্তু সেখানে সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে তা ঢাকায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক জন শিক্ষকের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। দেশের ভূমিকম্পবিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ১০০ থেকে ২০০ কিলোমিটার দূরে সাত থেকে আট মাত্রার ভূমিকম্প হলে তীব্র কম্পন অনুভূত হতে পারে, যাRead More
ছাতকে ভয়াবহ আগ্নিকান্ড
নিউজ ডেস্ক: ছাতক উপজেলা সদরের থানার সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২০-৩০টি দোকান আগুনে পুড়ে গেছে। এঅগ্নিকাণ্ডের ঘটনায় বিপিল পরিমান ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। শনিবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ছুটে এসেছেন, দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য।আগুন লাগার পাশেই ছাতক পোস্ট অফিসের মুলভবনের অবস্থান। এখানে আগুনের লেলিহান শিখার কারণে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দমকল কর্মীর পাশাপাশি আশে পাশের লোকেরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য। প্রত্যক্ষদর্শীদের মতে, লেদ মেশিনের দোকানRead More
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন প্ল্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠানে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। নিহতদের মধ্যে একজনের নাম শামসুল আলম (৫০)। অপর চারজনের পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে একজনের বয়স আনুমানিক ৪০ বছর। আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২),Read More
সিলেটের নিচে ৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস!
নিউজ ডেস্ক: সিলেটে খুলছে নতুন অপার সম্ভাবনার দুয়ার। এ অঞ্চলের ভূ-গর্ভে তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস পাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দেশি-বিদেশি তিনটি জ্বালানি তেল-গ্যাস অনুসন্ধান ও জরিপকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে সিলেট অঞ্চলে জোরালোভাবে জরিপকাজও শুরু করে দিয়েছে। চলতি বছরের আগস্টের দিকে জরিপকাজের ফলাফল সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফসিএল) কাছে হস্তান্তর করা হবে। খবর ‘বণিক বার্তা’র। জানা গেছে, দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে সিলেট অঞ্চলে জোরালোভাবে জরিপকাজ চলছে। সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফসিএল) আওতাধীন স্থলভাগে গ্যাস ব্লক ১৩ ও ১৪-এর পাঁচটি এলাকায় এরই মধ্যে থ্রিডি সিসমিক সার্ভে শুরু করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়ামRead More
প্রবাসীদের সহায়তায় ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার উদ্বোধন
বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসীদের ইমিগ্রেশন, আইনি সহায়তায় ও কাফ পাত্রোনাতো সার্ভিসের লক্ষ্যে ইতালির রাজধানী রোমের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ত্রিবুরতিনাতে ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার উদ্বোধন করা হয়েছে। বাঙালিসহ বিভিন্ন ভাষাভাষীদের সেবা দিতেই সাইফুল ইসলাম, সাদিয়া আফরোজ সালমা ও আয়নাল ফকিরের যৌথ পরিচালনায় নতুন এ শাখার উদ্বোধন করা হয়। ভিয়া কুপরা ৪৪ (Via Cupra 44) ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন ন্যাশনাল কাফের প্রতিষ্ঠাতা এ কে জামান। এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকসহ প্রবাসী বাংলাদেশি ও ন্যাশনাল কাফ প্রেনেসটিনা, তুসকোলানা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে এ কে জামান বলেন,Read More
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস ইইউ’র
বিদেশবার্তা২৪ ডেস্ক: মিয়ানমারের সেনানির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল। শুক্রবার (৩ মার্চ) ভারতে চলমান রাইজিনা সংলাপের সাইডলাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইইউর উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেলের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন। বৈঠকে শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইইউর সমর্থন চাইলে বোরেল রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইইউর সহযোগিতার আশ্বাস দেন। প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশ যাতে একটি উল্লেখযোগ্য সময়ের জন্য অগ্রাধিকারমূলক আচরণ থেকে লাভবান হতে পারে সেজন্য বাংলাদেশের এ পুনরাবৃত্ত আহ্বান ইউরোপীয় ইউনিয়নের কাছে পৌঁছে দেন।Read More
রমজানের রোজা ফরজ হলো যেভাবে
মনযূরুল হক, অতিথি লেখক: রমজানে রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলিমগণ আইয়ামে বিয ও আশুরার রোজা রাখতেন। তবে তা তাদের ওপর ফরজ ছিলো না, বরং সুন্নত ছিল। আইয়ামে বিয বা প্রতিমাসের মাঝের তিনদিন রোজা ইসলামপূর্ব সময়ের স্বভাব অনুসারে রাখা হতো। মদিনায় হিজরতের পরে ইহুদিদের আশুরার রোজা পালন দেখে মহররম মাসে মুসলিমগণ তাদের চেয়েও একদিন বেশি রোজা রাখা শুরু করে। কিন্তু এসবই ছিলো ঐচ্ছিক, রাখার জন্য বাধ্য-বাধকতা ছিলো না। (শারহুন নাবাবি আলাল মুসলিম, ১/১৯৮, ইমাম নববি রহ., কিতাবুস সিয়াম, হাদিস ১১২৫) ইসলামি আকিদা-বিশ্বাস যখন মুসলমানদের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে গেল, নিয়মিত নামাজ আদায়েরRead More
২০২১ সালে ইইউ’র দেশগুলোর নাগরিক হয়েছেন প্রায় ৯ হাজার বাংলাদেশি
বিদেশবার্তা২৪ ডেস্ক: ২০২১ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মোট আট লাখ ২৭ হাজার বিদেশিকে নাগরিকত্ব দেয়া হয়েছে। এর মধ্যে আট বাংলাদেশিরা নাগরিকত্ব গ্রহণ করেছেন হাজার নয়শ। যা বিশ্বে অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশিদের অবস্থান ২১তম৷ ইউরোস্ট্যাটের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ মরক্কো৷ এই দেশটির মোট ৮৬ হাজার ১০০ জন ২০২১ সালে ইইউর বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়েছেন৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া৷ দেশটির মোট ৮৩ হাজার ৫০০ জন ইউরোপীয় ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ আর তৃতীয় অবস্থানে রয়েছে বলকান রাষ্ট্র আলবেনিয়া৷ এইRead More
এবার ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো
বিদেশবার্তা২৪ ডেস্ক: আর্জেন্টিনার পর এবার ঢাকায় নিজেদের দূতাবাস খুলছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। দেশটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। শুক্রবার (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঢাকায় দেশটির দূতাবাস খোলার ঘোষণা দেয়। ঘোষণায় মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মেক্সিকোর পররাষ্ট্রসচিব মার্সেলো এব্রার্ড এবং এ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস খোলার ঘোষণা দেন। এর আগে গত ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেডেরিকো সালাসRead More


