editor
বাংলাদেশ কাতারের কাছে আরো ১ মিলিয়ন টন এলএনজি চায়
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে কাতার বাংলাদেশের পাশে থাকবে। স্বল্পোন্নত দেশসমূহ বিষয়ক জাতিসংঘের পঞ্চম সম্মেলনের পাশাপাশি ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির উদ্ধৃত করে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতারের আমির বলেছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সবসময় বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে।’ মোমেন আরও বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমানRead More
হজযাত্রীদের জন্য সৌদি আরবের বিশেষ উদ্যোগ
বিদেশবার্তা২৪ ডেস্ক: করোনাকালের দুই বছর পর সর্ববৃহৎ হজের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বের ২০ লাখ হজযাত্রীর জন্য প্রস্তুত হচ্ছে পবিত্র মক্কা নগরী। তাই হজযাত্রীদের দ্রুত ইমিগ্রেশন নিশ্চিত করতে পাঁচ দেশের জন্য ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ কর্মসূচিকে আরো সুদৃঢ় করা হয়। দেশগুলো হলো বাংলাদেশসহ পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মরক্কো। এসব দেশের হজযাত্রীরা নিজ দেশের বিমানবন্দরেই ভিসা ইস্যু, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিমানে উঠবেন। ফলে সৌদি আরবে পৌঁছে তাঁদের বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। তা ছাড়া বাংলাদেশসহ পাঁচ দেশের হজযাত্রীদের ভিসার আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক করাRead More
ঢাকা দূতাবাসের সাবেক ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করল সৌদি আরব
নিউজ ডেস্ক: ঘুষ নিয়ে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার অভিযোগে ঢাকার সৌদি দূতাবাসের দুই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগের সাবেক প্রধান ও উপরাষ্ট্রদূত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি এবং কনস্যুলার বিভাগের উপপ্রধান খালেদ নাসের আয়েদ আল-কাহতানি। আজ রোববার সৌদি আরবের ‘আরব নিউজ’ সংবাদপত্রের প্রতিবেদনে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, এই দুই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়াল ঘুষ নিয়েছেন যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৫৪ কোটি টাকার সমান। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের ভিসা দেওয়ারRead More
সাংবাদিক ছামির মাহমুদ আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন
নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের কোষাধ্যক্ষ, জাগোনিউজ২৪ডটকম এর নিজস্ব প্রতিবেদক (সিলেট ব্যুরো প্রধান) ও দৈনিক সিলেটের জমিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ছামির মাহমুদ সংক্ষিপ্ত সফরে আজ সোমবার যুক্তরাজ যাচ্ছেন। সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ৭ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা ৪০মিনিটে লন্ডনের হিথ্রো আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছবেন। তিন সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ছামির মাহমুদ আগামী ২৮ মার্চ পবিত্র উমরা হজ পালনের লক্ষে সৌদি আরব যাবেন। পবিত্র মক্কা ও মদিনায় ১০দিন অবস্থানের পর তিনি আগামী ৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে তিনিRead More
জুন-সেপ্টেম্বরের মধ্যেই সিসিক নির্বাচন
নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। সিটিগুলো হলো-সিলেট, গাজীপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা। রবিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা বলেন। মো. আলমগীর বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি আমাদের। যেটা আলোচনা হয়েছিল গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে এসব সিটি কর্পোরেশনের নির্বাচন করতে হয়। ইচ্ছা করলে ৬ মাসে শেষ করা যায়। মাঝামাঝি করা যায়, আগেও করা যায়। তিনি বলেন,Read More
সিলেটে গ্যাস সিলিন্ডারে অস্থিরতা
নিউজ ডেস্ক: সিলিন্ডার গ্যাস নিয়ে সিলেটে রীতিমত নৈরাজ্য চলছে। গেল মাসে এক লাফে ২৬৬ টাকা বাড়ানোর সাথে সাথে অতিরিক্ত আরো ১০০-১৫০ টাকা বেশী দামে বিক্রি হয় ১২কেজির সিলিন্ডার। চলতি মাসের শুরু থেকে সিলিন্ডার প্রতি ৭৬ টাকা কমানোর ৪ দিন অতিবাহিত হলেও আগের থেকেও বেশী দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ক্রেতাদের। বিক্রেতাদের কাছে অসহায় সিলিন্ডারের সাধারণ গ্রাহকগণ। এ নিয়ে পাইকারী ও খুচরা বিক্রেতাদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। জানা গেছে, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০-২৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন বিক্রেতারা। ১২ কেজি গ্যাসের একটি সিলিন্ডার তাঁরাRead More
রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু
বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজশাহীতে তিন দিনব্যাপী জেলা তাবলিগ ইজতেমা শুরু হয়েছে। ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে মহাগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবলিগ ইজতেমা শুরু হয়েছে। দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তাবলিগ ইজতেমার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন রাসিক মেয়র। পরিদর্শনকালে রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
শিশুর নাম নির্বাচনে চাই সতর্কতা
ইসলাম ডেস্ক: শিশু জন্মগ্রহণ করার পর তার আকিকা করা ও নাম রাখা পিতা-মাতার দায়িত্ব। শিশুর জন্মের পর সপ্তম দিন আকিকা ও নাম রাখা সুন্নত। হাদিসে জন্মের পর পরই নাম রাখার কথা বলা হয়েছে, আবার জন্মের পর তৃতীয় দিবসে নাম রাখার কথাও উল্লেখ আছে। শিশু জন্মগ্রহণ করার পর তার আকিকা করা ও নাম রাখা পিতা-মাতার দায়িত্ব। শিশুর জন্মের পর সপ্তম দিন আকিকা ও নাম রাখা সুন্নত। হাদিসে জন্মের পর পরই নাম রাখার কথা বলা হয়েছে, আবার জন্মের পর তৃতীয় দিবসে নাম রাখার কথাও উল্লেখ আছে। তবে নাম যখনই রাখা হোক নাRead More
মালদ্বীপে বাংলাদেশি লিটনকে হত্যার পর সাগরে ফেলে দেওয়া হয়
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপপ্রবাসী বাংলাদেশি লিটন (৩৫) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার (৩ মার্চ) মালদ্বীপের একটি ফৌজদারি আদালতে দেশটির নাগরিক মোহাম্মদ নিজামকে (৪৫) হাজির করে তার বিরুদ্ধে অভিযোগে পত্র দেয়া হয়েছে। এর আগে, তাকে ৬০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। আদালতে দেয়া অভিযোগপত্রে বলা হয়, অর্থ আত্মসাত করতে লিটনকে হত্যা করে সাগরে ফেলে দেয় তার সহকর্মী মালদ্বীপের ওই নাগরিক। দীর্ঘ তদন্ত শেষে নিজামের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যাসহ ৩টি অভিযোগ এনেছে পুলিশ। নিহত বাংলাদেশি লিটন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার আমানপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি গত বছরের ডিসেম্বরে কর্মস্থল থেকেRead More
বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার চুক্তি নবায়ন করছে মিশর
বিদেশবার্তা২৪ ডেস্ক: মিশরে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বহাল রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে দেওয়া পরিপত্রে এ তথ্য নিশ্চিত করেছে। বিগত ২০২২ সালের এপ্রিল মাসে এক বছরের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের জন্য এই সুবিধা দিয়েছিল মিশর। মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও ২ বছরের জন্য চুক্তি নবায়ন করতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধপত্র পাঠায় বাংলাদেশ দূতাবাস। অনুরোধের প্রেক্ষিতে সম্প্রতি মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া সরকারি পরিপত্রে কায়রোতে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তRead More


