Main Menu

editor

 

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান তিন দিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন। নেপাল হয়ে তিনি ঢাকা আসবেন। ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্র জানায়, গত অক্টোবরে আইপিএসের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ এশিয়ায় প্রথম সফর করছেন অ্যান-মারি। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন অ্যান-মারি ট্রিভেলিয়ান। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও বৈঠক হওয়ার কথা। এর বাইরে নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাRead More


মহানবী (সা.) যে নারীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন

নিউজ ডেস্ক: মুমিনদের জন্য পরকালে জান্নাতের সুসংবাদ রয়েছে। এই প্রসঙ্গে হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআলা বলেন, আমি সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি, যা কোনো চক্ষু দেখেনি। কোনো কান শুনেনি। কোনো মানব তা কল্পনাও করেনি।’ অতঃপর আবু হুরায়রা (রা.) বলেছেন, তোমরা চাইলে এই আয়াত পাঠ কোরো, ‘কেউ জানে না তাদের জন্য চক্ষুশীতলকারী কী লুকিয়ে রাখা হয়েছে …’ (সুরা : সাজদা, আয়াত : ১৭) (বুখারি, হাদিস : ৪৭৭৯) আল্লাহর আনুগত্য নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তাই মুমিন নারী বা পুরুষদের মধ্যেRead More


কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি, গতকাল (০৭ মার্চ, ২০২৩) কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি৫) একটি পার্শ্ব বৈঠকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি) -এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অধীনে ‘এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রাথমিক স্তরের ড্রপ-আউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাতার ন্যাশনাল কনফারেন্স সেন্টারের একটি হলে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট -এর পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষেRead More


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সম্প্রীতি বাংলাদেশ-এর শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক: সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ গতকাল ০৭ মার্চ মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রীতি বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সংগঠনের পক্ষে আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, যুগ্ম আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), যুগ্ম আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান সম্প্রীতি বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, সম্প্রীতি বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশRead More


কুলাউড়া থানার সুজন তালুকদার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার তিনি জেলার মধ্যে অভিন্ন মানদন্ডের আলোকে ফেব্রুয়ারী মাসের সাজা, ওয়ারেন্ট, মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম সহ ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ এস আই হিসেবে এই স্বীকৃতি পান।  এছাড়া ও জেলার মধ্যে কুলাউড়া থানার এএসআই আবু তাহের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন । বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গত ফেব্রুয়ারী মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হন কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার। ( ৭Read More


মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত রহিমকে এয়ার টিকেট হস্তান্তর

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশী কর্মী রহিমকে দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি এয়ার টিকেট হস্তান্তর করা হয়েছে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ রহিমের হাতে এ টিকিট তুলে দেন। এসময় হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। প্রসঙ্গে, প্রবাসী বাংলাদেশী রহিম মালদ্বীপের পার্শ্ববর্তী হুলোমালে শহরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন ও পায়ে গুরুতর আঘাত পান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার, মির্জাপুর উপজেলায়। তিনি আগামীকাল ৭’ই মার্চRead More


ইতালিতে প্রবাসী শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ এসোসিয়েশনের যাত্রা ‍শুরু

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় উত্তর ইতালির প্রায় ৮টি প্রদেশের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলো এসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ ইতালি। এ উপলক্ষ্যে ভেনিসের মারঘেরায় একটি হল রুমে শিক্ষার্থীদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পরিচিতি সভা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং শিক্ষার্থীদের সার্বিক সমস্যা সমাধানসহ যেকোন সময় যে কোন প্রয়োজনে দূতাবাসে ও মিলান কনসুলেট এ টোকেনবিহীন সেবা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ইতালিতে শিক্ষার্থীদের জীবন যাত্রা সহজ এবং সাবলীল করতে বিভিন্ন ধরনের পরামর্শও দিয়েছেন উপস্থিত দূতাবাস কর্মকর্তা ও ইতালিয়ান অতিথিগণ।Read More


সেহরির আগে স্বপ্নদোষ হলে যা করবেন

শায়েখ উমায়ের কোব্বাদী, অতিথি লেখক: সেহরি মানে শেষ রাতের খাবার। সেহরি শব্দের অর্থ ভোরের খাবার। রোজা রাখার উদ্দেশ্যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে পানাহার করা হয়, সেটাকে ইসলামের পরিভাষায় সাহরি বলে। রোজা রাখার নিয়তে সাহরি খাওয়া সুন্নত। সাহরি অত্যন্ত বরকতময় খাবার। সাহরি খাওয়ার অনেক ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত আছে।’ (বুখারি, হাদিস : ১৯২৩) রাসুল (সা.) বলেছেন, ‘আহলে কিতাব তথা ইহুদি-খ্রিস্টান আর মুসলমানদের রোজার মধ্যে শুধু সাহরি খাওয়াই পার্থক্য। অর্থাৎ তারা সাহরি খায় না আর আমরা সাহরি খাই।’ (মুসলিম, হাদিস :Read More


গ্রিসে সেই ট্রেন দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এক মো. ইদ্রিস মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত সাহেব মিয়ার ছেলে। রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইদ্রিস মিয়ার ভাই ইলিয়াস মিয়া এই প্রতিবেদককে বলেন, আমার ভাই ২০১৪ সালে প্রথমে গ্রিসে যান। মাঝখানে তিনি তিনবার আসা-যাওয়া করেছেন। সবশেষ তিনি ২০২০ সালে গ্রিসে গিয়েছেন। তিনি সেখানে ব্যবসা করতেন। গত শুক্রবার ওনার বন্ধু আমাদেরকে ফোন করে মৃত্যুর সংবাদ জানিয়েছেন। তারা বলেছেন বাসা থেকে আমার ভাইয়ের কাপড় নিয়ে গিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহ শনাক্তRead More


অবৈধ ভিসা বাণিজ্য: সৌদিতে ৭ বাংলাদেশি গ্রেফতার

বিদেশবার্তা২৪ ডেস্ক: ঘুষের বিনিময়ে অবৈধ পন্থায় বাংলাদেশের কর্মীদের কাজের ভিসা দেওয়ার জন্য পাঁচ দশমিক চার কোটি সৌদি রিয়ালের (প্রায় ১৫৪ কোটি টাকার) সমপরিমাণ অর্থ নেওয়ার অভিযোগে সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা ঢাকায় দেশটির দূতাবাসের দুই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। অবৈধ ওই ভিসা বাণিজ্যে জড়িত থাকার অপরাধে সাত বাংলাদেশিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা গত শনিবার তাদের টুইটে এ তথ্য জানিয়েছে। নাজাহাকে উদ্ধৃত করে সৌদি দৈনিক আরব নিউজ ও আল-মারসদের খবরে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আবদুল্লাহ ফালাহ মুদাহি আল-শামারি ঢাকায় সৌদি দূতাবাসের সাবেকRead More