editor
প্রবাসী স্বামী টাকা দেন না, শিশুপুত্রকে ভিক্ষুকের কোলে ফেলে গিয়েছিলেন মা!
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে রেখে যাওয়া শিশুর মায়ের খোঁজ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৯টার দিকে শিশুটির মাসহ পরিবারের লোকজন সদর থানায় আসেন ভিক্ষুকের কাছে রেখে যাওয়া শিশুপুত্রকে ফিরিয়ে নিতে। তবে প্রকৃত অভিভাবকরা ওই শিশুকে ফিরিয়ে নিতে পারবেন আদালতের মাধ্যমে। শিশুটি এখন বেলাল হোসেন-নিশি আক্তার নামে এক নিঃসন্তান দম্পতির কাছে রয়েছে। তারা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে, ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া শিশুটির মায়ের নাম সুরমা বেগম। তার আরও তিন মেয়ে আছে। শিশুপুত্রটির বয়স তিন মাস। নাম রেখেছেন মাহিন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নেরRead More
মগজ খেকো অ্যামিবার সংক্রমণে ফ্লোরিডায় এক ব্যক্তির মৃত্যু
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’র সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মগজ খেকো এই অ্যামিবা নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত। শুক্রবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বাসিন্দা বিরল মস্তিষ্ক খাওয়া অ্যামিবাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগী ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাক পরিষ্কারের পর মস্তিষ্ক খাওয়া এই অ্যামিবাতে সংক্রমিত হন। নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত এই অ্যামিবা নাক দিয়ে মস্তিষ্কে সংক্রমিত হয়ে থাকে। তবে পানির মাধ্যমে এটি পান করা বিপজ্জনক নয়। এRead More
নারী-পুরুষের দায়েমি ফরজ ও সুন্নতগুলো জেনে নিন
ধর্ম ডেস্ক: দায়েমি ফরজ অর্থ: এমন ফরজ যা প্রতিনিয়ত, প্রতিদিন এবং সার্বক্ষণিক ভাবে পালন করা আবশ্যক। নারী-পুরুষের প্রকৃতি ও সৃষ্টিগত কিছু পার্থক্য ছাড়া উভয়ের উপর অবশ্য পালনীয় ফরজ বিধানগুলো প্রায় একই রকম। নিম্নে কুরআন-হাদিসের নির্যাস থেকে উভয়ের জন্য আলাদা আলাদাভাবে সার্বক্ষণিক পালনীয় ফরজ ও সুন্নত কাজগুলো তুলে ধরা হল- একজন পুরুষের দায়েমি ফরজ ৩ টি: ১। সবসময় ঈমানী হালতে থাকা। ২। সতর ঢেকে রাখা। ৩। মা-বোনকে পর্দায় রাখা। একজন মহিলার জন্য দায়েমি ফরজ ৫ টি: ১। সবসময় ঈমানী হালতে থাকা। ২। সতর ঢেকে রাখা। ৩। পর্দা করা। ৪। ছোট আওয়াজেRead More
জুমার দ্বিতীয় আজানের উত্তর দিতে হবে?
ধর্ম ডেস্ক: আজান শোনা ও আজানের উত্তর দেওয়া সুন্নত। শ্রবণকারীরা আজানের উত্তর মৌখিকভাবে দিতে হয়। এ প্রসঙ্গে রাসুল (সা.) হাদিসে বলেন, ‘যখন তোমরা আজান শুনবে, তখন জবাবে মুয়াজ্জিনের মতো তোমরাও তা বলবে।’ (বুখারি, হাদিস: ৬১১) অনেকে জানতে চান, জুমার দ্বিতীয় আজন অর্থাৎ খুতবার আজানের উত্তর দেওয়া ও দোয়া পড়া জায়েজ আছে কিনা? এ বিষয়ে আলেমদের মতামত হলো- ফেকাহবিদদের নির্ভরযোগ্য মতানুযায়ী জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বরে উপবিষ্ট থাকেন, তখন এই আজানের উত্তর মৌখিক না দেয়াটা উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারে। (আদ্দুররুল মুখতার:Read More
ছোটদেরও সালাম দিতেন নবীজি (সা.)
ধর্ম ডেস্ক: একজনের সঙ্গে অন্যজনের সাক্ষাৎ হলে একে অন্যের কল্যাণ কামনায় সালাম দিয়ে কথা শুরু করে মুসলিমরা। স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সালামের আদেশ দিয়েছেন। কারও ঘরে প্রবেশের সময় আল্লাহ তায়ালা মুমিনদের সালামের নির্দেশ দিয়েছেন, বর্ণিত হয়েছে, ‘যখন তোমরা ঘরে ঢুকবে নিজেদের লোকদের সালাম করবে কারণ এটা সাক্ষাতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বরকতপূর্ণ ও পবিত্র দোয়া। (সুরা নুর, আয়াত : ৬১) আরেক আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! নিজ ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ করো এবং তার বাসিন্দাদের সালাম দাও।’ (সুরা নুর, আয়াতRead More
মিশিগানে মুক্তিযোদ্ধাসহ ১৬ সাংবাদিককে সম্মাননা
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মুক্তিযোদ্ধাসহ বাংলা গণমাধ্যমে কর্মরত ১৬ সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ কমউনিটির কল্যাণে অবদান রাখায় মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের একুশের অনুষ্ঠানে সাংবাদিকের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেনকে। প্রবাসে সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির কল্যাণে নিরলসভাব কাজ করে অসামান্য অবদান রাখায় ডা. সৈয়দ শওকত হোসেনকে সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকতRead More
ফেব্রুয়ারি মাসে ১৬ হাজার ৭০৫ কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৭ টাকা ধরে) প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা। এর আগের মাস জানুয়ারির চেয়ে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম। তবে গত বছরের (২০২১ সালের ফেব্রুয়ারি) একই সময়ের চেয়ে ৬ কোটি ৬৮ লাখ ডলার বেশি। বুধবার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি বছরের সদ্য বিদায়ী মাস ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। সে হিসাবে আলোচ্যRead More
ফ্রান্সে অভিবাসী পাচারের দায়ে কুয়েতি নাগরিকের ৪ বছরের সাজা
বিদেশবার্তা২৪ ডেস্ক: ২০২১ সালে পাইমপোল উপসাগর দিয়ে অভিবাসীদের ইংল্যান্ডে পাচার চেষ্টার দায়ে এক কুয়েতি নাগরিককে চার বছরের কারাদণ্ড দিয়েছে ফরাসি আদালত। সংশ্লিষ্ট অভিবাসীদের সাক্ষাৎকার ও তদন্তের ভিত্তিতে রায়টি দেয়া হয়েছে৷ মানব পাচার, সম্ভাব্য মৃত্যু ঝুঁকি এবং অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার কুয়েতের ওই নাগরিককে চার বছরের জেল দিয়েছে ফ্রান্সের সাঁ-ব্রিউক অঞ্চলের ফৌজদারি আদালত। রায়ে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের উদ্দেশে বেআইনি পথে অভিবাসীদের পাচার চেষ্টা করেন৷ ফ্রান্সের কোত দারমোর উপকূল থেকে এই যাত্রা করা হয়েছিল। এই ঘটনায়, ২০২১ সালের ৭ জুলাই রাত থেকে ৮Read More
মানবপাচারকারী চক্র ভেঙে দেয়ার দাবি গ্রিক পুলিশের
বিদেশবার্তা২৪ ডেস্ক: মানব পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের নেতৃস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে গ্রিক পুলিশ৷ গ্রিক পুলিশের দাবি, নেতৃস্থানীয় দুই সদস্যকে গ্রেপ্তারের ফলে মানবপাচারে জড়িত চক্রটি ভেঙে গেছে৷ রবিবার গ্রিসের রাষ্ট্রীয় বেতার ইআরটি পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইআরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গ্রিক-তুর্কি সীমান্ত দিয়ে অন্তত ৭৩ জন অনিয়মিত অভিবাসী গ্রিসে এনেছে এই চক্রটি৷ এর জন্য প্রত্যেক অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে চার হাজার ২০০ ইউরো করে অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী, সীমান্তরক্ষীরা গত বছর গ্রিসে এভরোস ও তুরস্কে মেরিচ নামে পরিচিতি নদীবর্তী সীমান্ত থেকে দুই লাখRead More
মুখ সেলাই করে আমরণ অনশন নাউরুতে আটকা দুই বাংলাদেশির
বিদেশবার্তা২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া দুই বাংলাদেশি প্রায় ১০ বছর ধরে দ্বীপরাষ্ট্র নাউরুতে বন্দিজীবন পার করছেন। এ থেকে মুক্তি পেতে মুখ সেলাই করে আমরণ অনশন শুরু করেছেন তারা। সেখান থেকে তাদের বন্দি জীবনের কথা সম্প্রতি আল জাজিরাকে জানিয়েছেন এই দুই বাংলাদেশি। জানা গেছে, । ভুক্তভোগী এই দুই বাংলাদেশির নাম মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম। নৌকায় অস্ট্রেলিয়া যাওয়া ব্যক্তিদের ২০১৩ সাল থেকে দ্বীপে বন্দি করে রাখে অস্ট্রেলিয়া। প্রায় দেড়শ শরণার্থীকে ওই দুই দ্বীপে পাঠিয়েছে অস্ট্রেলয়া। কাউকে কাউকে আবার পাঠিয়ে দেয়া হয় পাপুয়া নিউগিনির দ্বীপেও। এই ব্যক্তিদের কখনই আশ্রয় দেবে নাRead More


