Friday, March 3rd, 2023
তুরস্ক-ইতালি রুটে অভিবাসীপ্রত্যাশী বেড়ে দ্বিগুণ
বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্ক-ইতালি সমুদ্র পথে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। তুরস্কের দাবি, গ্রিসের কট্টরপন্থি সরকার অভিবাসনপ্রত্যশীদের ফিরিয়ে দিচ্ছে বলেই এমন ঘটনা ঘটছে। এজিয়ান সাগরে গ্রিস অভিবাসনপ্রত্যাশীদের অবরুদ্ধ করে রেখেছে বলেও অভিযোগ করেছে তুরস্ক। তারা বলছে, দীর্ঘপথ পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের দক্ষিণ ইতালিতেও যেতে বাধ্য করছে গ্রিস। ইউরোপ যেতে মানবপাচারকারীদের হাতে হাজার হাজার ইউরো দেয়ার পর ঝুঁকিপূর্ণ যাত্রায় খুব বেশি খাবার-দাবার কেনার সামর্থ্যও থাকে না অভিবাসনপ্রত্যাশীদের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, গেল এক সপ্তাহে সমুদ্র পথে তুরস্ক থেকে ইতালির ক্যালাব্রিয়ায় পৌঁছেছে ৬৯৫ অভিবাসনপ্রত্যাশী। ২০২২ সালেRead More
ফিজিতে সরকারিভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ
বিদেশবার্তা২৪ ডেস্ক: দ্বীপ রাষ্ট্র ফিজিতে কম খরচে সরকারিভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে দেশটিতে বাংলাদেশি কর্মী যাবে। বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজির বিভিন্ন রেস্টুরেন্ট এবং দোকানে অভিজ্ঞ শেফ ও ম্যানেজার’সহ বেশ কিছু পদে ৩০ কর্মী (পুরুষ) নিয়োগ দেয়া হবে। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে চলতি বছরের ১০ মার্চের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীর স্ব স্ব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১. পদের নাম: সিনিয়র/হেড বেকার , পদের সংখ্যা: ৩টি, বেতনঃ প্রতিবছর ৩০Read More
এজিয়ান সাগরে নৌকাডুবি, দুই অভিবাসীর মরদেহ উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক: এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ কস-এ অভিবাসীবাহি নৌকাডুবির ঘটনায় অন্তত দুই অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০ অভিবাসী ছিল বলে নিশ্চিত করেছে এথেন্স কর্তৃপক্ষ। এর আগে চলতি সপ্তাহে তুরস্ক থেকে যাত্রা করা একটি অভিবাসী নৌকা এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইতালি উপকূলে ডুবে যায়। এতে অন্তত ৬৭ জন নিহত হয়। গ্রিসের উপকূলরক্ষীরা জানিয়েছেন, বুধবার প্রায় ৩০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন পুরুষ ও একজন নারী অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাদের বহনকারীRead More
রাজধানী ঢাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩
বিদেশবার্তা২৪ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিজত হয়েছেন। এ ঘটনায় সোহেল নামে আরও একজন আহত হয়েছেন। তারা হচ্ছেন আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের চিকিৎসা চলছে।
গ্রিসের কড়া নীতি নৌকাডুবিতে প্রভাব রয়েছে: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গত রবিবার ইতালি উপকূলে সংগঠিত মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় গ্রিসের কট্টর সীমান্ত নীতির প্রভাব থাকতে পারে। অভিবাসীরা রুট পরিবর্তন করে গ্রিসে না গিয়ে ইতালি আসার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। ইউরোপে জুড়ে বর্তমানে সর্বত্র আলোচনায় রবিবারের ইটালি উপকূলে নৌকাডুবিতে অভিবাসী নিহতের ঘটনা। এ দুর্ঘটনায় কমপক্ষে ৬৭জন নিহত হন। এবার এই ঘটনায় গ্রিসের কট্টর অভিবাসন নীতির প্রভাব থাকার দাবি করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি। ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর সাথে একটি সাক্ষাৎকারে পিয়ান্তেডোসি এই দাবি করেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন অভিবাসীরা তুরস্ক থেকে সমুদ্রপথেRead More
প্রবাসী স্বামী টাকা দেন না, শিশুপুত্রকে ভিক্ষুকের কোলে ফেলে গিয়েছিলেন মা!
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে রেখে যাওয়া শিশুর মায়ের খোঁজ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৯টার দিকে শিশুটির মাসহ পরিবারের লোকজন সদর থানায় আসেন ভিক্ষুকের কাছে রেখে যাওয়া শিশুপুত্রকে ফিরিয়ে নিতে। তবে প্রকৃত অভিভাবকরা ওই শিশুকে ফিরিয়ে নিতে পারবেন আদালতের মাধ্যমে। শিশুটি এখন বেলাল হোসেন-নিশি আক্তার নামে এক নিঃসন্তান দম্পতির কাছে রয়েছে। তারা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গেছে, ভিক্ষুকের কাছে ফেলে যাওয়া শিশুটির মায়ের নাম সুরমা বেগম। তার আরও তিন মেয়ে আছে। শিশুপুত্রটির বয়স তিন মাস। নাম রেখেছেন মাহিন। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নেরRead More
মগজ খেকো অ্যামিবার সংক্রমণে ফ্লোরিডায় এক ব্যক্তির মৃত্যু
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’র সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মগজ খেকো এই অ্যামিবা নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত। শুক্রবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বাসিন্দা বিরল মস্তিষ্ক খাওয়া অ্যামিবাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগী ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাক পরিষ্কারের পর মস্তিষ্ক খাওয়া এই অ্যামিবাতে সংক্রমিত হন। নেগেলেরিয়া ফাউলেরি নামে পরিচিত এই অ্যামিবা নাক দিয়ে মস্তিষ্কে সংক্রমিত হয়ে থাকে। তবে পানির মাধ্যমে এটি পান করা বিপজ্জনক নয়। এRead More
নারী-পুরুষের দায়েমি ফরজ ও সুন্নতগুলো জেনে নিন
ধর্ম ডেস্ক: দায়েমি ফরজ অর্থ: এমন ফরজ যা প্রতিনিয়ত, প্রতিদিন এবং সার্বক্ষণিক ভাবে পালন করা আবশ্যক। নারী-পুরুষের প্রকৃতি ও সৃষ্টিগত কিছু পার্থক্য ছাড়া উভয়ের উপর অবশ্য পালনীয় ফরজ বিধানগুলো প্রায় একই রকম। নিম্নে কুরআন-হাদিসের নির্যাস থেকে উভয়ের জন্য আলাদা আলাদাভাবে সার্বক্ষণিক পালনীয় ফরজ ও সুন্নত কাজগুলো তুলে ধরা হল- একজন পুরুষের দায়েমি ফরজ ৩ টি: ১। সবসময় ঈমানী হালতে থাকা। ২। সতর ঢেকে রাখা। ৩। মা-বোনকে পর্দায় রাখা। একজন মহিলার জন্য দায়েমি ফরজ ৫ টি: ১। সবসময় ঈমানী হালতে থাকা। ২। সতর ঢেকে রাখা। ৩। পর্দা করা। ৪। ছোট আওয়াজেRead More
জুমার দ্বিতীয় আজানের উত্তর দিতে হবে?
ধর্ম ডেস্ক: আজান শোনা ও আজানের উত্তর দেওয়া সুন্নত। শ্রবণকারীরা আজানের উত্তর মৌখিকভাবে দিতে হয়। এ প্রসঙ্গে রাসুল (সা.) হাদিসে বলেন, ‘যখন তোমরা আজান শুনবে, তখন জবাবে মুয়াজ্জিনের মতো তোমরাও তা বলবে।’ (বুখারি, হাদিস: ৬১১) অনেকে জানতে চান, জুমার দ্বিতীয় আজন অর্থাৎ খুতবার আজানের উত্তর দেওয়া ও দোয়া পড়া জায়েজ আছে কিনা? এ বিষয়ে আলেমদের মতামত হলো- ফেকাহবিদদের নির্ভরযোগ্য মতানুযায়ী জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বরে উপবিষ্ট থাকেন, তখন এই আজানের উত্তর মৌখিক না দেয়াটা উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারে। (আদ্দুররুল মুখতার:Read More


