Main Menu

editor

 

বেনাপোল স্থলবন্দরে যাত্রী পারাপার হবে ৪০ সেকেন্ডে

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াতের জন্য স্থাপিত হয়েছে ই-গেট। আগামী শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এই গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানা গেছে, দেশে স্থলবন্দরগুলোর মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টে স্থাপিত এই ইমিগ্রেশন সিস্টেম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। এতে যাত্রী প্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫-১০ মিনিট সময় লাগতো। পাসপোর্ট না থাকলে কেউ ই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রথম পর্যায়ে ছয়টি গেট বসানো হয়েছে।Read More


নৌকাডুবিতে ৬৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ ইতালিতে

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির দক্ষিণ উপকূলের কাছে সম্প্রতি উত্তাল সাগরে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৭জন নিহত হয়েছে। ওই নৌকাটিতে দেড়শ থেকে দুইশত অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তবে নৌকাটির অনেক যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। গত রবিবার ইতালির দক্ষিণ উপকূলে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যায়৷ এতে এখন পর্যন্ত ৬৭ জনের লাশ মিলেছে, যাদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে৷ কিন্তু মৃতের সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হচ্ছে৷ আফগানিস্তানের তালেবান সরকার বলছে, দুর্ঘটনায় দেশটির নাগরিকই মারা গেছেন ৮০ জন৷ এখন পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছেন ৮০ জন৷ দুর্ঘটনায় পড়ার পাঁচদিন আগে তারা তুরস্ক থেকে যাত্রা করেন৷Read More


বৃটেনের কমিউনিটি লিডার ও শীর্ষ ব্যাবসায়ী মাহমাদুর রশিদের মৃত্যুতে শোক প্রকাশ

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর আলহাজ্ব মাহমাদুর রশিদ চলে গেছেন না ফেরার দেশে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট শহরে মিরাবাজার এলাকার আগপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন।)   মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে তুহিন রশীদ, মাসুদ রশীদ, তাহের রশীদ ও তাজেক রশীদ এবং নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন ইউকে বিডি পরিবার এর পক্ষ থেকে একযুক্তRead More


ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে লাশ হলেন বাবা ও ছেলে!

নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে লাইটেস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোলাপগঞ্জের নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর সিএনজি অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাস (লাইটেস) গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেইRead More


কাতারে `বাগেরহাট এসোসিয়েশনের মিনি পিকনিক

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও “বাগেরহাট এসোসিয়েশন” এর আয়োজনে কাতারে অবস্থানরত বাগেরহাট প্রবাসীদের নিয়ে মিনি পিকনিক অনুষ্ঠিত হয়েছে কাতারের আল ওয়াকরা সমুদ্র সৈকতে। গতশুক্রবার(২৪ ফেব্রুয়ারি ২০২৩) দিন প্রবাসীদের মিলন মেলায় প্রানবন্ত হয়ে উঠে আল ওয়াকরা সমুদ্র সৈকতের খেলার মাঠ । চমৎকার ফুটবল খেলা উপহার দেয় অংশগ্রহনকারী অপেশাদার দুটি দল। অনেক দিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল, বাস্কেটবল খেলায় মেতে উঠে এসোসিয়েশনের সদস্যরা। সকালের নাস্তা, চা কপি, দুপুরের খাবার, বিকেলের নাস্তার আয়োজন শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাফেজ আরিফ বিল্লাহRead More


মালদ্বীপ প্রবাসীদের সাথে হাই কমিশনারের মতবিনিময়

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল গত ২৫-২৬ ফেব্রুয়ারি দেশটির ধীফুসি দ্বীপ পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এসময় হাইকমিশনের কাউন্সেলর (শ্রম )মো: সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জসিম উদ্দিন ও আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। ধিফুসি দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল পরিদর্শন করা হয় ও তাদের খোঁজ খবর নেয়া হয়। এছাড়াও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি বিদ্যালয়ে প্রায় একশত প্রবাসী বাংলাদেশী কর্মীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদRead More


তুরস্ক থেকে দলে দলে নিজ দেশে ফিরে যাচ্ছেন সিরীয় শরণার্থীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর গত দু’সপ্তাহে দেশটি থেকে নিজ দেশে ফিরে গেছেন প্রায় ৪০ হাজার সিরীয় শরণার্থী। এসব অভিবাসীদের প্রায় সবাই সিরিয়ার আলেপ্পো প্রদেশের বাসিন্দা। গৃহযুদ্ধের আঁচ থেকে আত্মরক্ষার্থে শরণার্থী হিসেবে তুরস্কে আশ্রয় নিয়েছিলেন। তুরস্কের একাধিক সরকারি কর্মকর্তা এবং সিরিয়ার একটি সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার মাজেন আলৌস রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্পের পর আশ্রিত শরণার্থীদের চলাচলের ওপর যাবতীয় কড়াকড়ি শিথিল করেছে সরকার। তারপর থেকেই শরণার্থী ক্যাম্প থেকে দলে দলে থেকে নিজ দেশে ফিরে যাচ্ছেন সিরীয় শরণার্থীরা। আলেপ্পো প্রদেশের অধিকাংশ এলাকা গত কয়েক বছর ধরেRead More


আবারও বাড়লো বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধনের সময়

বিদেশবার্তা২৪ ডেস্ক: দ্বিতীয় দফায় বাংলাদেশি হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৪৬৭Read More


ইতালিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ব্রেসিয়া প্রবাসীরা

বিদেশবার্তা২৪ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে পালন করেছেন ব্রেসিয়া প্রবাসীরা। শ্রদ্ধা জানাতে স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন। রবিবার স্থানীয় পিয়াজ্জায় অনুষ্ঠানের শুরুতে ৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশার মধ্যে দিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা করেন। অস্থায়ী শহীদমিনারে পুস্পস্তর্পক অর্পণ করেন ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া , বিএনপি ব্রেসিয়া ,বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি ,মিলন বিশ্বাসের নেতৃত্বে বিজিপি সংগঠন,বাংলাদেশ উম্মুক্ত ঐক্য পরিষদ,বৃহত্তর ঢাকা সমিতি,কুমিল্লা সমাজ, বেঙ্গল কালচার,মাদারীপুরRead More


আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন চট্টগ্রামের সিদরাতুল মুনতাহা

আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন চট্টগ্রামের সিদরাতুল মুনতাহা

বিদেশবার্তা২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছেন মেধাবী ছাত্রী সিদরাতুল মুনতাহা। তিনি আমিরাতে মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে এ ভিসা লাভ করলেন। সিদরাতুল আবুধাবিতে এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে বর্তমানে দুবাইয়ের একটি স্বনাম ধন্য ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। চট্টগ্রামের রাউজানের অধিবাসী সিদরাতুল মুনতাহা আমিরাতের বিশিষ্ট সাংবাদিক, আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান এর একমাত্র কন্যা। প্রবাসে দেশের নাম উজ্জ্বল করা সিদরাতুল ভবিষ্যতেও ভাল ফলাফল করে দেশের নাম আরো উজ্জ্বল করার জন্য সকলের নিকট দোয়াRead More