Main Menu

editor

 

দক্ষিণ কোরিয়ায় অবৈধ অভিবাসীদের আটকের নির্দেশ

বিদেশবার্তা২৪ ডেস্ক: অবৈধ অভিবাসী আটকের নির্দেশ দিয়েছে কোরিয়া সরকার। আগামী দুই মাস অর্থাৎ ২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সরকার যৌথভাবে অবৈধ অভিবাসী আটকের নির্দেশ জারি করেছে। সরকারী নির্দেশ অনুযায়ী বিচার মন্ত্রণালয়, ন্যাশনাল পুলিশ এজেন্সি, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়, ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং কোরিয়া কোস্ট গার্ডসহ ৫ টি মন্ত্রণালয় একসাথে অবৈধ অভিবাসী আটকে একযোগে কাজ করবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে অবৈধ অভিবাসীরা ফেরত না যাওয়ায় সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ৭ নভেম্বর থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণাRead More


প্রথম ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব লন্ডন’ এর তারিখ ঘোষণা

বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম ‘আন্তর্জাতিক জালালাবাদ উৎসব লন্ডন ২০২৩’ আগামী ১২, ১৩ ও ১৪ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মিলন সফল করার উদ্দেশে কমিউনিটির সব পর্যায়ের নেতারাসহ সবার সহযোগিতা কামনা করা হয়। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ ছোটন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে- তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন ১২ মার্চ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেনুতে উদ্বোধনী অনুষ্ঠান। ওইদিনRead More


গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫

বিদেশবার্তা২৪ ডেস্ক: গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভারথাকোগিয়ান্নিস বুধবার ভোরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত দু’টি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল। যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষ্যে সাড়ে তিন’শ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এ দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুনRead More


পাথর উত্তোলনের দাবিতে জাফলংয়ে শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত

নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারীতে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত জাফলং ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু জাফলং ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষুব্ধ বারকি শ্রমিকরা।এসময় এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। এসময় এক প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগনেতা নাজমুল হোসাইন নাজিমের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন,Read More


সচল হচ্ছে সিলেটের ৮টি সহ অর্ধশত বন্ধ রেলস্টেশন

নিউজ ডেস্ক: জনবল সংকটের কারণে ধাপে ধাপে বন্ধ হয়ে যায় পূর্বাঞ্চল রেলের মোট ৪৮টি স্টেশন। এর মধ্যে ৪৭টি ‘বি’ ক্যাটাগরির এবং একটি ‘এ’ ক্যাটাগরির স্টেশন রয়েছে। তবে বন্ধ ঘোষণার পর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব রেলস্টেশন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রেল মন্ত্রণালয় সূত্র জানা গেছে, জনবল সংকট নিরসনের লক্ষে সম্প্রতি ৫৫৭ জন সহকারী স্টেশনমাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এবং শিগগিরই এ পদে আরও উল্লেখযোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়া মাঠ পর্যায়ে অন্যান্য শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন সেকশনে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কাজRead More


সিলেটের পুলিশ সুপারের নতুন চমক: ‘যোগ্যতা যার চাকুরী তার’

নিউজ ডেস্ক: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অনন্য এক নজির সৃষ্টি করলেন।কোন ধরণের অনিয়ম ছাড়া সিলেট জেলায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১৩১ জন কনস্টেবল নিয়োগ দিয়েছেন। ‘যোগ্যতা যার চাকুরী তার’ এমন একটি অসাধারণ শ্লোগানকে সামনে রেখে ১১ফেব্রুয়ারি থেকে টানা ০৩ দিন ব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারীরিকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এর আগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ৩৯৫৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টের জন্য মাঠে আহ্বান করা হয়। আবেদনকারীদের মধ্যে ২৫১২ জন চাকুরী প্রত্যাশী মাঠে উপস্থিত থেকেRead More


সময় শেষ হলেও শেষ হয়নি হাওর রক্ষা বাঁধের কাজ

নিউজ ডেস্ক: নির্ধারিত সময়ে শেষ হয়নি সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ। পানি উন্নয়ন বোর্ড পাউবো ৮০ শতাংশ কাজ শেষ করার দাবী জানালেও হাওর বাঁচাও আন্দোলনের দাবী এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ কাজ হয়েছে। এমন পরিস্থিতিতে কষ্টের সোনালী ফসল নিয়ে শঙ্কিত কৃষক। একদিকে, মার্চের ১ম সপ্তাহে শতভাগ কাজ শেষের প্রতিশ্রুতি পাউবো’র। অপরদিকে, বুধবার থেকে সাধারণ কৃষকদের নিয়ে আন্দোলনে নামছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ। জানা গেছে, অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে সিলেট অঞ্চলের প্রধান ফসল বোরো রক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ড পাউবোর কারিগরি সহযোগিতায় চলছে ‘হাওর রক্ষাRead More


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় মানিক আজম সজল (৪৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গরা। গত বুধবার সজলের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার সময় সন্ত্রাসীরা গুলি চালালে তিনি নিহত হন। সজলের মৃত্যুর খবরটি জানান দক্ষিণ আফ্রিকায় কর্মরত তার ভাই ফয়সাল সজীব। সজল দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের মোহসেন হাজীবাড়ির নূরুল আমিনের ছেলে। তার লাশ সোমবার দেশে আসার কথা রয়েছে। জানা যায়, ১৮ বছর ধরে সজল দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেটের ব্রুমফান্টের বুসাবিলা এলাকায় ব্যবসা করে আসছিলেন। তিনি ওই এলাকার কমিউনিটির নেতা। কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা গত বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সজলের ব্যবসাRead More


যুক্তরাষ্ট্রে পাসপোর্ট মেশিনের অভাব: হাজার হাজার ডলার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ

বিদেশবার্তা২৪ ডেস্ক:: প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশের কনস্যুলেট অফিস চালু হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও, পাসপোর্ট ছাপানোর সুবিধা নেই। ফলে আটটি অঙ্গরাজ্যের পাসপোর্ট নবায়ন করতে বাংলাদেশিদের যেতে হয় হচ্ছে ওয়াশিংটনে। কনস্যুলেটের শতভাগ সুফল পেতে দ্রুত পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। এ ব্যাপারে কনসাল জেনারেল জানান, ঢাকাএকটি পাসপোর্ট মেশিন পরিচালনার সব ব্যবস্থা করে দেবে, সেদিকে তাকিয়ে আছেন তারা। প্রবাসীরা জানান, ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আরকানসাস, মিশিসিপি, লুইজিয়ানা – এ আটটি অঙ্গরাজ্যের জন্য এ কনস্যুলেট অফিস খোলা হলেও নেই পাসপোর্ট মেশিন।Read More


ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

নিউজ ডেস্ক: আফগানিস্তানে আঘাত হেনেছে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারে মতো ভূমিকম্পে কাপল দেশটি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। তবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান। ভূমিকম্পকি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছেRead More