Main Menu

editor

 

হজের মৌসুমে প্রবাসীদের অস্থায়ীভাবে কাজের সুযোগ দিচ্ছে সৌদি

নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র হজের মৌসুমে হাজীদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে প্রবাসীদের কাজের সুযোগ দেবে সৌদি আরব। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করে থাকে সেসব এজেন্সি অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় এ ঘোষণায় এ তথ্য জানিয়েছে। সৌদি শ্রম মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা-মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে। এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদনRead More


হযরত বিলাল বাওয়া সিলেট যাচ্ছেন শুক্রবার

বিদেশবার্তা২৪ ডেস্ক: শায়খুল হাদিস শায়েখ জাকারিয়া (রহঃ) এর অন্যতম খলিফা হযরত মাওলানা বিলাল বাওয়া দাঃ বাঃ লন্ডন থেকে শুক্রবার (১৯ মে) সিলেট আসছেন। সিলেট সুলতানপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর তত্ত¡বাবধানে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় দ্বীনি জলসায় তিনি বয়ান পেশ করবেন। ১৯ মে শুক্রবার বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা হুমাযুন চত্বর আল-কারিম জামে মসজিদে বাদ এশা তালিম এস্তেমায় হযরত মাওলানা বিলাল বয়ান পেশ করবেন। উক্ত বয়ানে সকল ধর্মপ্রাণ দ্বীনি মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা মুজাহিদ কমিটির সদরRead More


বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ জুন একমাত্র টেস্ট দিয়ে মাঠে গড়াবে দুই দলের এই সিরিজ। ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ জুন একমাত্র টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ঈদের পর। ৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি ম্যাচ হবে সিলেটে। বাংলাদেশে এই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুই দফায় আসবে আফগানিস্তান দল। ১০ জুন প্রথম দফায় এসে শুধু একমাত্র টেস্টটিRead More


শাহজালাল রহ: দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক আর নেই

নিউজ ডেস্ক: সিলেটের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মহাপরিচালক, ইসলামী আলোচক, গবেষক এবং ইসলামি চিন্তাবিদ শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাদ মাগরিব তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কওমি মাদরাসার সর্বোচ্চ সম্মিলিত শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসাথে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামেয়া আয়েশা সিদ্দিকার প্রিন্সিপাল মাওলানা মুখলিসুর রাহমান রাজাগঞ্জি। তিনি বলেন, বুধবার বাদ মাগরিব হুজুর স্ট্রোক করেন। সাথে সাথে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতRead More


ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক বিতরণ

নিউজ ডেস্ক: শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, ঢাকার প্রধান সমন্বয়ক ও বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, শীঘ্রই সিলেটে ১০০ বেডের বার্ণ ইউনিট স্থাপন করা হবে।এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্ছেন।প্রধানমন্ত্রী যতদিন থাকবেন, দেশ ততদিন উন্নত থাকবে। ডা:সামন্ত লাল সেন বুধবার (১৭ মে) সকালে ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে গতবছর ৪ এপ্রিল গ্যাস বেলুন দুর্ঘটনায় আহত দুই ছেলে মেয়ের বাবা জোর্তিময় দেব ঝন্টু কে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লক্ষ টাকারRead More


মায়ের সেবা নফল ইবাদতের থেকেও উত্তম যে কারণে

ধর্ম ডেস্ক: মা-বাবার সেবা নফল ইবাদতের চেয়েও গুরুত্বপূর্ণ—এ বিষয়ে আবু হুরায়রা (রা.) থেকে একটি চমৎকার হাদিস রয়েছে। তিনি বলেন, বনী ইসরাঈলের এক ব্যক্তির নাম ছিলো ‘জুরাইজ’। একদিন সে ইবাদতে লিপ্ত ছিলো, এ সময় তার মা এসে তাকে ডাকল। তিনি তখন নফল নামাজ পড়ছিলো। তাই সে মায়ের ডাকে সাড়া দিলো না। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ! (একদিকে) আমার মা, আর (অন্যদিকে) আমার নামাজ, (আমি কী করি?)। বর্ণনাকারী বলেন, অবশেষে তিনি তার নামাজকে অগ্রাধিকার দিলেন। এবং তার মা ফিরে গেলেন। পরে তিনি দ্বিতীয়বার এলেন এবং বলেন, হে জুরাইজ! আমিRead More


যে ৫ টি অভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন বিশ্বনবী সা.

ধর্ম ডেস্ক: পৃথিবীতে যত অশান্তি-অনাচার এর জন্য দায়ী মূলত মানুষের পাপাচার ও স্বেচ্ছাচারী জীবনযাপন। সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, জল–স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল। (সুরা-৩০ রুম, আয়াত: ৪১)। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সব সময় পাপাচার এবং এমন সব বদভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন যার কারণে জীবনে অশান্তি ও আল্লাহর শাস্তি নেমে আসে। পাঁচ বদভ্যাস এক হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. বলেন, একবার রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণে বলেন, হে মুহারেজিন দল! পাঁচটি অভ্যাসের ব্যাপারে আমি আল্লাহ তায়ালার কাছে মুক্তি চাই,Read More


বিশ্বের সেরা পাসপোর্ট এখন আমিরাতের

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা পাসপোর্টের তালিকায় স্থান করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা নোমাড ক্যাপিটালিস্ট। সংস্থাটির বিবৃতিতে বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের পাসপোর্টের একটি তালিকা দিয়েছে নোমাড। এই দেশগুলো হলো : ১. সংযুক্ত আরব আমিরাত ২. লুক্সেমবার্গ ৩. সুইজারল্যান্ড ৪. আয়ারল্যান্ড ৫. পর্তুগাল ৬. জার্মানি ৭. চেক রিপাবলিক ৮. নিউজিল্যান্ড ৯. সুইডেন ১০. ফিনল্যান্ড। সেরা পাসপোর্টের তালিকায় স্থান পাওয়ায় আমিরাতের পাসপোর্টধারীরা মোট ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ এবং অন অ্যারাইভাল ভিসাRead More


বাংলাদেশে ‘অংশগ্রহনমূলক নির্বাচনের’ বিষয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

বিদেশবার্তা২৪ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দফতরের সফররত একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে কোন বিশেষ দলের অংশগ্রহনের বিষয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট নয়, তবে, যুক্তরাষ্ট্র চায় অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। মার্কিন উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার শনিবার রাজধানীতে বাসসের কূটনৈতিক প্রতিবেদক তানজিম আনোয়ারকে বলেন, ‘নির্বাচন অংশগ্রহনমূলক হবে কি না সে বিষয়ে আমরা কোন মন্তব্য করছি না। আমরা (বাংলাদেশে) নির্বাচনের পরিবেশের ওপরই গুরুত্ব দিচ্ছি।’ তিনি বলেন,‘ নির্বাচনে তারা অংশ নেবে কি নেবে না রাজনৈতিক দলগুলো নিজেরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন অংশগ্রহনমূলক হতে হবে কিনা আমরা এ ব্যাপারে কোন মন্তব্যRead More


আপারডাবী টাওনশীপের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি নূর আলম

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে আগামী মঙ্গলবার ১৬ই মে’র প্রাইমারি নির্বাচনে পেনসিলভেনিয়ার আপারডাবী টাওনসীপের ড্রিস্ট্রিক ৬ এর কাউন্সিল পদে নূর আলম চৌধুরীর একজন প্রার্থী। তিনি হলেন একজন প্রথম প্রজন্মের বাংলাদেশী আমেরিকান। বর্তমানে তিনি পেনসিলভেনিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার (একটি অলাভজনক সম্প্রদায়-ভিত্তিক সংস্থার) বর্তমানে নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক পদে এবং পূর্বের কমিটিতেও ছিলেন। মসজিদ আল মদিনার ইভেন্ট সাব কমিটির একজন সক্রিয় সদস্য (একটি অলাভজনক ধর্মীয় সংস্থার) এবং বাংলাদেশ স্পোর্টস এ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্লাব, আপার ডার্বির প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে থেকে আপনাদেরকে সেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তিনি জয়ী হলেRead More