editor
ব্রিটেনে জমে উঠেছে পিতৃত্ব ব্যবসা
বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটিশ পুরুষেরা অভিবাসী শিশুদের বাবা হিসেবে নিজের নাম ব্যবহারের অনুমতি দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার পাউন্ড৷ বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য৷ অভিবাসী নারীদের অনেকেই জানিয়েছেন, প্রায় ১১ লাখ টাকার বিনিময়ে তাদের সন্তানের জন্মসনদে একজন ব্রিটিশ নাগরিককের নাম নিবন্ধন করিয়েছেন। এই ধরনের জালিয়াতির মাধ্যমে নবজাতক শিশুরা ব্রিটিশ নাগরিকত্ব ও মায়েরা বৈধতা পেয়ে থাকেন। “আমি একজন ব্রিটিশ পাসপোর্টধারী নাগরিক। আপনি যদি সন্তানসম্ভবা হন এবং আপনার শিশুর জন্য যদি বাবা খোঁজেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।” “আমি চার মাসের সন্তানসম্ভবা। আমার ২৫-৪৫ বছর বয়সি একজন [ব্রিটিশ] নাগরিক বাবার প্রয়োজন। সম্প্রতি,Read More
হাঙ্গেরি, অস্ট্রিয়ার মানবপাচার: ফ্রান্সে গ্রেপ্তার ৬
নিউজ ডেস্ক: অভিবাসী পাচারে জড়িত একটি বড় চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ফরাসি কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন ফ্রান্স ও একজন মরোক্কোর নাগরিক। তাদের বিরুদ্ধে আইন অমান্য করে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়ায় অভিবাসীদের পারাপারের অভিযোগ রয়েছে। বৃহত্তর প্যারিস অঞ্চলের ভাল দ্যো মার্ন ডিপার্টমেন্ট এবং পূর্ব ফ্রান্সের রাঁস শহর থেকে গত সপ্তাহে এসব ব্যক্তিদের গ্রেপ্তার করে ফরাসি কর্তৃপক্ষ। ক্রেতেই অঞ্চলের প্রসিকিউটির কার্যালয় শুক্রবার, (১২ মে) জানায়, “সন্দেহভাজন পাচারকারীরা প্রধানত হাঙ্গেরি এবং অস্ট্রিয়াকে ব্যবহার করে অনিয়মিত অভিবাসীদের শেনজেন জোনের অন্য দেশগুলোতে যেতে সাহায্য করত। ২০২২ সালের মে থেকে অক্টোবরের মধ্যে তারা সাত থেকেRead More
উত্তম জীবনসঙ্গী পাওয়ার আমল
ধর্ম ডেস্ক: সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে সঙ্গীর একটু যত্ন-বন্ধুত্বপূর্ণ আচরণ দেহমনকে প্রফুল্ল করে তোলে। একজন মানুষকে আরও কর্মঠ ও উদ্যমী করে তোলে। একজন মানুষের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনে উত্তমসঙ্গী অপরিহার্য। প্রত্যাশা থাকলেও শতভাগ পূরণ হয় না অনেকের ক্ষেত্রে। এতে করে অনেকের জীবনে বিষাদও নেমে আসে। তাই জীবনসঙ্গী গ্রহণের আগে আল্লাহর কাছে কল্যাণকর সঙ্গীর জন্য দোয়া করা আবশ্যক। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নবী মুসা (আ.)-এর কাহিনি বর্ণিত হয়েছে। সেখানে মুসা (আ.)-এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গীনিরও ব্যবস্থা করেRead More
শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের জানাজায় লাখো মুসল্লির ঢল
নিউজ ডেস্ক: লাখো মুসল্লির উপস্থিতিতে সিলেটের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেম, শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) জানাজা সম্পন্ন হয়েছে। জানাযা শেষে হযরত শাহজালাল রহ. মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে ও দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ। মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির জানাজায় অংশ নিতে বুধবার রাত থেকেই মুসল্লিরা মাদরাসা প্রাঙ্গণে আসতে শুরু করেন। শাহী ঈদগাহ ময়দানে লাশ নিয়ে যাওয়ার আগেই পুরো ময়দান কানায় কানায় পূর্ণRead More
সিলেটের চা বাগানের বিদ্যালয়ে জাবেদ আহমদের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
নিউজ ডেস্ক: সিলেটের খেওয়াছড়া চা বাগানের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চা শ্রমিক পরিবারের প্রায় ৭৫ জন কোমলমতি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, পানির বোতল, খাতা, কলম ও পটেটো চিপস বিতরণ করা হয়। বুধবার (১৭ মে) দুপুরে খেওয়াছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী, সিলেটেরকন্ঠ ডটকম’র প্রধান সম্পাদক, তরুণ সমাজসেবক জাবেদ আহমদ’র উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব শ্রদ্ধাভাজন অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)। প্রধান অতিথির বক্তব্যে ডা.স্বপ্নীল বলেন, কোমলমতি শিশুদের জন্য এতো সুন্দরRead More
পুলিশ ঘিরে রেখেছে ইমরান খানের বাড়ি, ফের গ্রেফতারের শঙ্কা
নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামানপার্কের বাসভবনের বাইরে প্রায় এক হাজার পুলিশ অবস্থান করছে। স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, যেকোনো সময় ইমরান খানকে আবার গ্রেফতার করা হতে পারে। শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খানও। তিনি জানিয়েছেন, পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। বুধবার (১৭ মে) সন্ধ্যার পর এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। বর্তমানে তিনি লাহরের জামান পার্কের বাড়িতে অবস্থান করছেন। যদিও মাত্র কয়েকদিন আগে ইমরান জামিনে মুক্তি পেয়েছেন। তাছাড়া এদিনও তার জামিনের মেয়াদ বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পিটিআই প্রধান লিখেন, পরবর্তী গ্রেফতারের আগে এটাইRead More
কুয়েতে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির
নিউজ ডেস্ক: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৫৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৫ মে) দেশটির ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুসের বাড়ি বাংলাদেশের যশোরে। তিনি জেলার রুপদিয়া উপজেলার কোতোয়ালি সদর থানার কসুয়া ইউনিয়নের বাসিন্দা। নিহতের ভাগনে ফয়সাল জানান, প্রায় দেড় যুগ ধরে কুয়েতে বসবাস করছেন তিনি। দেশটিতে একটি সুপার মার্কেটে কাজ করতেন আব্দুল কুদ্দুস। দেশে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি জানান, ঘটনার দিন সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যানRead More
যুক্তরাষ্ট্র আ.লীগ সভাপতি সিদ্দিকুর হাসপাতালে
নিউজ ডেস্ক: যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ নাজনীতিক ড. সিদ্দিকুর রহমান হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৬ মে মঙ্গলবার নিউ জার্সির রবার্ট উড জনসন ইউনিভিারসিটি হাসপাতালে সিদ্দিকের পায়ের একটি সার্জারি করা হয়েছে। অপারেশন সফলও হয়েছে। কিন্তু অপারেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে তার হার্টের সমস্যা ধরা পড়ে। ডাক্তারদের পরামর্শে তিনি হাসপাতালে অবজারভেশনে রয়েছেন। বর্তমানে তার সকল শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। অনেকে বলছেন, এনেসথেসিয়ার প্রতিক্রিয়ায় এটা হতে পারে। বুধবার সকল চেক আপের পর চিকিৎসকারা তাকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এর আগে মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, আল্লাহ’র রহমতে ভালোRead More
বাংলাদেশি ড. নীনা আহমেদ সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদে বিজয়ী
নিউজ ডেস্ক: পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে ‘সিটি কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ পদে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ড. নীনা আহমেদ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ২৭ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে বাংলাদেশি আমেরিকান ড. নীনাসহ ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। যেহেতু ফিলাডেলফিয়া ডেমোক্র্যাটিক সিটি সেই কারনে চূড়ান্ত নির্বাচনে সাধারনত এসব আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী দেয় না তাই নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে আনুষ্ঠানিক রেজাল্টের জন্যে। সিটি মেয়রের মতোই পুরো সিটির ভোটে কাউন্সিলম্যান অ্যাট লার্জ পদপ্রার্থীগণকে বিজয়ী হতে হয় অর্থাৎ মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারিRead More
সৌদি আরবে গৃহকর্মীদের জন্য স্বাস্থ্যবীমা অনুমোদন
নিউজ ডেস্ক: সৌদি আরবের মন্ত্রীদের কাউন্সিল দেশটির গৃহকর্মীদের স্বাস্থ্যবীমার আবেদন মঙ্গলবার অনুমোদন করেছে। সৌদি আরবের কোন ব্যক্তি যদি তার বাড়িতে ৪ জন বার তার বেশি সংখ্যক গৃহকর্মী নিয়োগ দেয়, সেক্ষেত্রে এই স্বাস্থ্যবীমা কার্যকর হবে। জেদ্দার আল-সালাম প্রাসাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান বাদশাহ সালমান সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে থাকা গৃহকর্মী ও তাদের নিয়োগ দাতাদের মধ্যকার চুক্তিতে ইনস্যুরেন্স বা বীমার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। ইনস্যুরেন্সের বাস্তবায়ন হলে নিয়োগকর্তা ও গৃহকর্মী- দু পক্ষই সুরক্ষা পাবে। এখন এ ধরণের গৃহকর্মীদের জন্যRead More


