editor
তুরস্কে দ্বিতীয় দফা নির্বাচন এখনো নিশ্চিত করেনি সুপ্রিম ইলেক্টোরাল বোর্ড
নিউজ ডেস্ক: তুরস্কে রোববার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে। সোমবার সকাল পর্যন্ত যে পরিমাণ ভোট গণনা করা হয়েছে, তাতে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বিরোধী জোটের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন ক্ষমতাসীন নেতা রিসেপ তাইয়েপ এরদোগান। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, এখন পর্যন্ত যে পরিমাণ ভোট গণনার বাকি আছে, তাতেও প্রয়োজনীয় ভোট পেয়ে জিতে যেতে পারেন ৬৯ বছর বয়সি এরদোগান। বিশেষ করে প্রবাসী ভোটারদের বেশির ভাগ ভোট এখনো গণনার বাকি আছে। আর প্রবাসী ভোটারের বড় অংশ পেয়েRead More
বাড়তি প্রটোকল পাবে না বিদেশি রাষ্ট্রদূতরা : পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাস্তা-ঘাটে চলার জন্য কয়েকটা দেশকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হচ্ছে। উন্নত দেশে এটা দেওয়া হয় না। আমেরিকা, ইইউ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না।’ পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সম্প্রতি আরও অনেকে এ সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮Read More
আজমিরীগঞ্জে আকিজ বিড়ির গুদামে চুরি, রাতের আঁধারে নিষ্পত্তি
নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে আকিজ বিড়ির ডিলারের গুদাম থেকে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের বিড়ি চুরি করা হয়েছে৷ চোর সনাক্তের পর রাতের আঁধারে চোরাই বিড়ি ফেরত দেয়া ও পঞ্চাশ হাজার টাকা মুচলেখা দেয়ার সিদ্ধান্তে বিষয়টি স্থানীয় কয়েকজনের মাধ্যমে শালিশে নিষ্পত্তি করা হয়েছে। রবিবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় পৌর শহরের মুন সিনেমা হল সংলগ্ন হারুন মিয়ার বিল্ডিংয়ে আকিজ বিড়ি কোম্পানীর ডিলারের অফিস রুমে বিষয়টি শালিশে নিস্পত্তি করা হয়। এর আগে গত শনিবার (১৩ই মে) সকালে একই ভবনের আকিজ বিড়ি রাখার গুদামঘরের দুটি তালা ভাঙ্গা দেখে চুরির বিষয়টি নজরে আসেRead More
আল-মুছিম স্কুল এন্ড কলেজে উপহার দিলেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব নেছার আলী লিলু
নিউজ ডেস্ক: আল-মুছিম স্কুল এন্ড কলেজে সাউন্ড বক্স প্রদান করলেন আলহাজ্ব ইসরাইল আলী হেলথ সেন্টারের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশ্বনাথের শাহাবাজপুর গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব নেছার আলী লিলু। উল্লেখ্য ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্মর উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১ মার্চ ২০২৩ বুধবার। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আল-মুছিম স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও আল-মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিকRead More
এরদোয়ান এগিয়ে, ভোট গড়াল দ্বিতীয় দফায়
নিউজ ডেস্ক: তুরস্কের আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচনের প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্পষ্ট ব্যবধানেই এগিয়ে রয়েছেন। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার দিকে বেসরকারি ভাবে রিসেপ তাইয়েপ এরদোগানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে, ৯৭ শতাংশ ভোটগণনা শেষে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি।খবর ডেইলি সাবাহর। এতে এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৩৫ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রানঅফ বা দ্বিতীয় দফায় ভোট হবে ২৮ মে। ধারণাRead More
’সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রীর সূদুরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে’
নিউজ ডেস্ক: সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী চিন্তাভাবনা রয়েছে। যার ফলশ্রুতিতে তাঁর নির্দেশে সাংবাদিকদের ডাটাবেজ প্রস্তুতি করা হচ্ছে, নীতিমালা তৈরি হচ্ছে। অচিরেই প্রেস কাউন্সিলকে আধুনিকায়ন করে সেবার মান বৃদ্ধি করা হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসন আয়োজিত সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে আজ রবিবার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেRead More
ঘূর্ণিঝড়ের সময় যেসব আমল করবেন
মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী, অতিথি লেখক: প্রাকৃতিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আল্লাহ তায়ালার ইচ্ছারই বহিঃপ্রকাশ। এসব মানুষের জীবনে বিপদ ঢেকে আনে। তাই অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এবং বন্যা ও অন্যান্য দুর্যোগের ক্ষয়-ক্ষতি থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে দোয়া করা চাই। পাশাপাশি সম্ভবপর ব্যবস্থা ও আশ্রয় নেওয়া আবশ্যক। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘আকাশ ও পৃথিবী সৃষ্টিতে, তার নির্দেশে বায়ুর দিক পরিবর্তনে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা আল-বাকারা, আয়াত নং- ১৬৪)। তবে মানুষের গুনাহ ও কৃতকর্মের কারণেই এ ধরনের বিপর্যয় ঘটে থাকে। সমাজে অন্যায়-অনাচার বেড়ে গেলেইRead More
জাপানে বাসা থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক: জাপানে আহমদ শাকিল (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত বুধবার জাপানের কানাগাওয়া কেন এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাকিলের বাড়ি মুন্সিগঞ্জ জেলরা গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামে। বাবার না তোতা মিয়াঁ। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি । শনিবার দুপুর ১টায় গামো মসজিদে জানাজা শেষে ইবারাকি মুসলিম কবরস্থানে শাকিলকে দাফন করা হয়। শাকিল আহমেদ ২০১৮ সালে পড়াশোনা করতে জাপান যান। পড়াশোনা শেষ করে চলতি বছরের এপ্রিল মাসে একটি কোম্পানিতে যোগ দেন তিনি।
ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মরিশাস
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও মরিশাস দুই দেশের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণে পর্যটন, শিক্ষা, কৃষি, যোগাযোগ, কানেকটিভিটি এবং আইসিটি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে আগ্রহী। শনিবার (১৩ মে) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মরিশাসের সফররত প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের সাক্ষাৎকালে তারা এ অভিন্ন মতামত ব্যক্ত করেন। বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বৈঠকে উভয় রাষ্ট্রপ্রধান ব্যবসা-বাণিজ্যসহ দুই দেশের সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগের ওপর জোর দেন। ৬ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে যোগদানের জন্য বর্তমানে তিন দিনের সফরে ঢাকায় থাকা মরিশাসের প্রেসিডেন্ট, ভারত মহাসাগরীয় রিমRead More
মিশরে ডিপ্লোম্যাটিক ফুটবল টুর্নামেন্ট, প্রথমবারের মতো বাংলাদেশ
বিদেশবার্তা২৪ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে ১২ মে জামালেক দ্বীপে অবস্থিত আল-জাজিরা স্পোর্টিং ক্লাবে ডিপ্লোম্যাটিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। পঞ্চমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ গঠিত দলসমূহের সঙ্গে শিরোপা জেতার লড়াইয়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। ‘বিশ্বকে একত্রিত করছে মিশর’, এই স্লোগানের ব্যানারে ৩০টি দলের সাতটি গ্রুপের মধ্যে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে বি-গ্রুপে যেখানে আছে মালয়েশিয়া, ইতালি, আমেরিকা এবং ব্রাজিল। অপরদলগুলো হলো ভারত, পাকিস্তান, জার্মান, জাপান, বুলগেরিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হাংগেরী, যুক্তরাজ্য, সেনেগাল, আর্জেন্টিনা, স্পেন, ফিনল্যান্ড, ভিয়েতনাম ও মিশর। কায়রোস্থ জার্মানRead More


