Main Menu

editor

 

লিভারপুল ও চেস্টারে দুই বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাজ্যে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনে বাংলাদেশিরা দিন দিন ভালো করছেন। এরই ধারাবাহিকতায় গত ৫ মে স্থানীয় সরকার নির্বাচনে লিভারপুল এবং তার পার্শ্ববর্তী চেস্টার সিটি থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি। বিপুল ভোটের ব্যবধানে লিভারপুলের এইজ হিল থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন পাটোয়ারী। একই পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করে চেস্টার সিটির আপটন এলাকা কাউন্সিলার নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার। নাজমুল হোসেন পাটোয়ারী লিভারপুল লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বাবা মুক্তিযোদ্ধা এস এম আবুল হাসেমRead More


কানাডায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন হবিগঞ্জের ফাহিম

নিউজ ডেস্ক: কানাডায় পড়তে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা ইয়াসিন মোহাম্মদ খান ফাহিম (২৬)। মৃত্যুর ১৭ দিন পর শুক্রবার (১২ মে) তার মরদেহ উপজেলার আন্দিউড়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়। পরে দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফাহিমের কফিনবন্দি মরদেহ গ্রহণ করেন তার স্বজনরা। বেলা ১১টার দিকে ফাহিমের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছালে গ্রামের শত শত মানুষ তাকে এক নজর দেখতে ও শেষ বিদায় জানাতে ভিড় করেন। সেখানে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। ইয়াসিন মোহাম্মদ খান ফাহিমের বাবা জসিম উদ্দিনRead More


মূল আঘাত মিয়ানমারে, ঝুঁকি কেটেছে বাংলাদেশের

নিউজ ডেস্ক: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিটুই অঞ্চল দিয়ে প্রভাবিত হবে। রোববার (১৪ মে) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকিরRead More


ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া পাপলুর সন্ধান মিলেছে

নিউজ ডেস্ক: পরিবারকে নিয়ে ওমরায় গিয়ে হারিয়ে যাওয়া স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত সৌদ আল আরেফিনের (পাপলু) সন্ধান মিলেছে। শুক্রবার (১২ মে) রাতে তার সন্ধান পাওয়া গেছে। ডিমনেশিয়া (স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়া) রোগে আক্রান্ত সৌদ আল আরেফিন (পাপলু) গত সোমবার (৮ মে) মা ও ভাইকে নিয়ে পবিত্র কাবা তাওয়াফ করার সময় হারিয়ে যান। স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্তের কারণে নিজেও খোঁজ নিয়ে আসতে পারছিলেন না পরিবারের কাছে। চারদিন খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি তার পরিবার। ইতোমধ্যে (গত ১০ মে) ‌‘ওমরায় গিয়ে পরিবারকে খুঁজে পাচ্ছেন না পাপলু’ শিরোনামে প্রথম সংবাদ প্রকাশ করে জনপ্রিয়Read More


তিনি কি পারবেন!

চৌধুরী হাফিজ আহমদ: এরদোয়ান রিসেপ তাইয়িব সাহেব আজকে এক কঠিন পরিক্ষায় থাকবেন , তাহার হাতে কি সালতানাতের চাবি থাকবে , যে সালতানাত ইতিহাসের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও ঈর্ষনীয় , তিনি যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছেন তা হয়ত অনেকের পক্ষে সম্ভব হতনা। এমন এক জায়গা থেকে হাফিজ সাহেব তুর্কি কে শাসন করতেছেন যেখানে ছিল একদম সকল নেশার আস্তানা ,এই মাত্র কয়দিন আগে ও আমার মনে পরে ইস্তানবুল এয়ারপোর্টে ছিল না সালাত আদায়ের কোন ব্যবস্তা মহিলারা হিজাব তো দূরে থাক উলঙ্গ হয়ে চলতে বাধ্য হত , পুরুষেরা দাড়ি রাখতে পারতোনা , নামে মাত্রRead More


কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনার সুপারিশ

বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানো ও অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১১ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, বৈঠকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জনবল নিয়োগ নিয়ে আলোচনা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বৈঠকে জানায়, দেশের বিভিন্ন টিটিসিতে এখন সাড়ে তিন হাজার জনবলের চাহিদা আছে; কিন্তু অনুমোদন পাওয়া গেছে ১৮০ জনের। জনবলের অভাবে অনেক প্রতিষ্ঠান চালু করাRead More


ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

বিদেশবার্তা২৪ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় মো. আহাদ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আবু ছিদ্দিক নামের আরও এক বাংলাদেশি। বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের ইবরি জেলার আল ইকরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে অপর এক প্রবাসী তাদের পরিবারের কাছে ফোনে ঘটনাটি জানায়। হতাহত দুজনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের চর ফলকন গ্রামে। নিহত মো. আহাদ (৩৭) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত মো. ছিদ্দিক (৩২) আবু তাহেরের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। আহাদের বাবা আব্দুর রশিদ জানান,Read More


সৌদিতে সড়কে ছেলের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। মৃত্যুর খবরে নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের লাশের অপেক্ষার প্রহর গুনছেন পরিবার। নিহত রিয়াদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের শুয়াগঞ্জ এলাকার ঢুলিপাড়া গ্রামের মুদি দোকানদার বাচ্চু মিয়ার একমাত্র ছেলে। এক ভাই এক বোনের মধ্যে রিয়াদ বড়। রিয়াদের বাবা বাচ্চু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে হারিয়ে এখন আমি নিঃস্ব। ভাগ্যবদলের আশায় ছেলেকে প্রবাসে পাঠাই। কিন্তু সড়ক দুর্ঘটনায় সে চলে গেল। সড়ক দুর্ঘটনার আগে ছেলে তার মা’কে বলেছিল মা ওমরাহ্‌ করতে যাই। এরপর থেকেRead More


রোমানিয়া থেকে চার মাসে ৭৯ বাংলাদেশিসহ প্রায় ৩০০ জনকে ডিপোর্ট

বিদেশবার্তা২৪ ডেস্ক: ২০২৩ সালের প্রথম চার মাসে ২৯৬ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ‘ডিপোর্ট’ বা জোরপূর্বক ফেরত পাঠিয়েছে রোমানিয়া৷ এই অভিবাসীদের মধ্যে ৭৯ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন দপ্তর৷ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করে রোমানিয়া পুলিশের জেন্ডারমেরি শাখা, অভিবাসন দপ্তর ও সীমান্ত পুলিশের কর্মকর্তারা৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭৩ জনকে রোমানিয়ার বিমানবন্দর থেকে বিমানযোগে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ২৩ অভিবাসীকে ফ্রন্টেক্স অথবা রোমানিয়া পুলিশের তত্ত্ববধানে নিজ দেশে পাঠানো হয়েছে৷ ফেরত পাঠানো ব্যক্তিদেরRead More


বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৪ টা থেকে ২ ঘন্টা ব্যাপী বানিয়াচং উপজেলা সিএনজি স্টেশন, বানিয়াচং-হবিগঞ্জ সড়ক ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইনে রাস্তায় যত্রতত্র গাড়িপার্কিংয়ের দায়ে ২ জন চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যাতিত এবং ২ জন করে সহযাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোর দায়ে ৬ জনকে ৫হাজার ৫’শ টাকাRead More