editor
দুবাই থেকে জীবিত বাড়ি ফেরা হলো না আলমের
নিউজ ডেস্ক: দুবাইয়ে একটি দুর্ঘটনায় মারা গেছেন হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী মো. নূর আলম। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় দুবাইয়ে একটি তেলের ট্যাঙ্কারে কাজ করার সময় দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডে মারা যান তিনি। এ ঘটনায় আরো কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নূর আলমের খালাত ভাই মো. আব্দুল আউয়াল। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুবাইয়ে অবস্থানরত নূর আলমের স্বজনরা ঘটনাস্থলে গিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নূর আলমের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নিউজ ডেস্ক: ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রেনের নিচে পড়ে মহিলার শরীর থেতলে গেছে এবং দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে হয়ে পড়েছে। রাত ১০টা পর্যন্ত বিচ্ছিন্ন হওয়া মাথাটি পাওয়া যায়নি। যে কারণে মহিলার পরিচয়ও পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা বা ৯টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে পড়ে এ মহিলার মৃত্যু হয়েছে। তবে মহিলা কীভাবে ট্রেনের নিচে পড়লেন এ ব্যাপারে কোনোRead More
২০ মে কি বলবেন মেয়র আরিফ?
খলিলুর রহমান : আওয়ামী লীগ সরকার বিরোধী প্রধান দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। ক্ষমতায় থাকাবস্থায় শাসকদল আওয়ামী লীগের তিন তিনবারের জননন্দিত মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে একাধারে দুই বার পরাজিত করে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র নির্বাচিত হয়েছেন এবং বর্তমানেও রয়েছেন মেয়র পদে সমাসীন। তাঁর দ্বিতীয় দফার মেয়দ শেষে আগামী ২১ জুন সিসিক নির্বাচন। আসন্ন নির্বাচনেও প্রথমাবস্থায় মেয়রপদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন আরিফ। কিন্তু তাঁর এ আগ্রহে তুমুল বাধা হয়ে দাঁড়ায় নিজদল বিএনপি। দলীয় সিদ্ধান্ত বর্তমান আওয়ামী সরকারের অধীন কোনো নির্বাচনেই যাবে না বিএনপি। এতেRead More
হজের সফরে যেসব জায়গায় দোয়া কবুল হয়
ধর্ম ডেস্ক: হজের সফর দোয়া কবুলের মোক্ষম সময়। হজ বা ওমরাহর জন্য ইহরামের নিয়ত করা থেকে শুরু করে হজ ও ওমরাহ সম্পন্ন করে বাড়িতে ফিরে আসার পরেও ৪০ দিন পর্যন্ত হাজির দোয়া কবুল হতে থাকে। হজের সফরে এমন কিছু সময় ও স্থান রয়েছে, যে সময় ও স্থানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। দোয়া করার প্রসিদ্ধ কিছু স্থান উল্লেখ করা হলো- হারাম শরিফ হারাম শরিফের সীমা বায়তুল্লাহর পশ্চিমে জেদ্দার পথে শুআইদিয়া পর্যন্ত ১০ মাইল, পূর্বে জেরুসালেমের পথে ৯ মাইল, দক্ষিণে তায়েফের পথে ৭ মাইল এবং উত্তরে মদিনা শরিফের পথে ৫ মাইল।Read More
ফরমালিন দিয়ে ফল পাকালে আল্লাহ যে শাস্তি দেবেন
ধর্ম ডেস্ক: গ্রীস্মকালে আম, জাম, কাঁঠাল, লিচু, বাহারি ফলমূলে ভরে উঠে চারপাশ। শরীরে ভিটামিট বাড়াতে সহায়তার পাশাপাশি দেহমনে প্রশান্তি আনে ফলমূল। পবিত্র কোরআনে ফলমূলকে জান্নাতি খাবার বলে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হয়েছে, ‘আমি তাদের দেব ফলমূল এবং মাংস, যা তারা চাইবে। (সুরা : তুর, আয়াত : ২১) আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘সেখানে আছে ফলফলাদি, খেজুর ও আনার।’ -(সুরা : আর রহমান, আয়াত : ৬৮) বর্তমানে মৌসুমী ফলে ফরামালিন মেশানোর মতো গর্হিত কাজ করতে দেখা যায় অনেককে। এতে মারাত্মক স্বাস্থ্যহানির আশঙ্কা বলে জানানো হয় চিকিৎসকদের পক্ষ থেকে। এ ছাড়া ফরমালিনRead More
সুদান থেকে জেদ্দায় পৌছেছে আর ১৭৬ বাংলাদেশি
নিউজ ডেস্ক: সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় আনা হয়েছে আরও ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে। সৌদি আরবের স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে বিমানযোগে তারা জেদ্দায় এসে পৌঁছান। এর আগে, দুপুরে জেদ্দায় আসেন আরও ৭৫ বাংলাদেশি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস সূত্র জানায়, তিনটি আলাদা ফ্লাইটে বুধবার (১০ মে) সুদান থেকে সৌদি আরবে মোট ৪৭৮ জন বাংলাদেশি আসার কথা রয়েছে। জেদ্দা থেকে পরবর্তীতে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দা আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদেরRead More
প্যারিসে হয়ে গেল দুই দিনব্যাপী ’পজিটিভ বাংলাদেশ’ সম্মেলন
নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে দুইদিন ব্যাপী পজিটিভ বাংলাদেশ শিরোনামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসের কেম্পানিল হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ইউরোপ প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের সদস্যরা। সম্মেলনে সাংবাদিকতার স্বাধীনতা, রেমিট্যান্স যোদ্ধাদের ইতিবৃত্ত, ’পজিটিভ’ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ইউরোপ, মধ্যপ্রাচ্য, কানাডা ও আফ্রিকা মহাদেশ থেকে ১৭টিRead More
কারাগারে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই কিশোরী
নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে হত্যা মামলায় গ্রেফতার হওয়া সেই কিশোরী। কিশোরীর নাম মুক্তা আক্তার। বুধবার কারাগারের একটি কক্ষে বসে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়। এর আগে মঙ্গলবার একটি হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরীক্ষার্থী মুক্তা আক্তার জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে। সে এবার দীননাথ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন মেয়েটিকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। বুধবার অন্যান্য শিক্ষার্থীদের মতো একই সময়ে কারাগারেRead More
সিলেট লেখক ফোরামের উপদেষ্টা হলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী
নিউজ ডেস্ক: দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীকে সিলেট লেখক ফোরামের সম্মানিত উপদেষ্টা করা হয়েছে। ফোরামের বিগত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে উপদেষ্টা মনোনীত করা হয় করা হয়। গত ৯ মে সিলেটের লালাবাজার এলাকার টেংরাস্থ আল-মুছিম স্কুল এন্ড কলেজে ফোরাম আয়োজিত সাহিত্য উৎসব সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এ ঘোষণা দেন। উল্লেখ্য ফোরামের উদ্যোগে ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি, বিলেতের প্রবীণ কমিউনিটি নেতা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বর্ষিয়ান সাংবাদিক, খ্যাতিমান লেখক ও কবি কে এমRead More
ওমরাহ করতে গিয়ে সিলেটের যুবক নিখোঁজ
নিউজ ডেস্ক: পরিবারকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের দাউদপুর গ্রামের বাসিন্দা সৌদ আল আরেফিন পাপলু নিখোঁজ হয়েছেন। মা ও ভাইকে নিয়ে গত ৮ মে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এরপর আশপাশে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে নিখোঁজের বিষয়টি সৌদি পুলিশকে জানানো হয়। পাপলুর পরিবার জানায়, পাপলু স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। কিছুদিন আগে তিনি স্মৃতিভ্রষ্ট বা ডিমনেশিয়া রোগে আক্রান্ত হন। এ কারণে মুহূর্তের মধ্যে তিনি সবকিছু ভুলে যান। পাপলুর ফুফাতো ভাই রাসেল কালাম জানান, মক্কাতে কাবাRead More


