editor
আইসিটি বিভাগের সঙ্গে ‘আমি প্রবাসী’র সমঝোতা স্মারক স্বাক্ষর
নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘আমি প্রবাসী লিমিটেড’। বুধবার (২১ জুন) রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে সরকারি ও বেসরকারি দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্বাক্ষর হয়। ‘আমি প্রবাসী’ অ্যাপ বিদেশগামী কর্মীদের সহায়তার জন্য সম্পূর্ণভাবে বাংলাদেশি প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের দিয়ে তৈরি। বিশ্বে এমন অ্যাপ এটাই প্রথম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় প্রবাসীদের ডাটা ব্যাংক সংরক্ষণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা জানান আইসিটিRead More
প্রবাসী ভারতীয়দের কোন জাদুতে বশ করেছেন মোদী
নিউজ ডেস্ক: আগামী শুক্রবার (২৩শে জুন) ওয়াশিংটন ডিসি-র রোনাল্ড রেগন সেন্টারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা অনুষ্ঠিত হবে তাতে হাজির থাকার জন্য আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা দলে দলে ভিড় করছেন। এই অনুষ্ঠান শুধু ‘আমন্ত্রিত অতিথি’দের জন্য, তারপরও এক একটা টিকিটের জন্য চলছে হাহাকার! এর ঠিক আগের দিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, সেখানেও দর্শক গ্যালারির একটা আসন সিনেটর ও কংগ্রেসম্যানরা যাতে নিজের কোটা থেকে বরাদ্দ করে দেন সে দেশের ভারতীয়রা সে জন্য তাদের ব্যতিব্যস্ত করে মারছেন। হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাউডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনRead More
সিসিকের ৪২টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা
নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪২ ওয়ার্ড মোট ২৭২ জন প্রার্থী সাধারণ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ৪২ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করেছেন নগরবাসী। ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সৈয়দ তৌফিকুল হাদী বিজয়ী হয়েছেন ১নম্বর ওয়ার্ডে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। যেখানে কাউন্সিলের হিসেবে ভোটাররা সৈয়দ তৌফিকুল হাদী বিজয়ী হন ভোটারদের ভোটে। হাদী সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। দলের আদেশ অমান্য করে নির্বাচন করায় তাকে দলকে আজীবন বহিস্কার করে বিএনপি। নিয়ে সৈয়দ তৌফিকুল হাদী তৃতীয় বারেরRead More
সংরক্ষিত আসনে নির্বাচিত হলেন যারা
নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৪টি সংরক্ষিত আসনে মোট ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করেছেন মাহানগরবাসী। সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ ওয়ার্ডে নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হলেন- ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন। ২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। যিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করেছেন। ৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলরRead More
দ্বিগুণ ভোটের ব্যবধানে আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র নির্বাচিত
নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে ১০ বছরের ডুবন্ত নৌকাকে উদ্ধার করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ছিলেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল। সর্বশেষ খবর পাওয়াRead More
ওয়াশিংটনের সঙ্গীত উৎসবে বন্দুকধারীর হামলা, নিহত ২
নিউজ ডেস্ক: ওয়াশিংটনের একটি সঙ্গীত উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে বন্দুকধারী জনাকীর্ণ জায়গাটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। ইলেক্ট্রনিক ডান্স ফেস্টিভালে যোগ দিতে জর্জ অ্যাম্ফিথিয়েটার এলাকায় শত শত মানুষ জড়ো হয়েছিল। হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। স্থানীয় সময় গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটে পুলিশের কাছে গুলি চালানোর রিপোর্ট আসে। গ্রান্টRead More
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় লরি চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। শনিবার (১৭ জুন) সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলেবু জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। তবে হতাহতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশ জানায়, গত শুক্রবার (১৬ জুন) বিকাল সোয়া ৫টার দিকে স্থানীয় এক লরি চালক দুইজন বাংলাদেশি নাগরিককে নিয়ে নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বান জেলা থেকে জেলেবুর কুয়ালা ক্লাওয়াংয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুকিত তাঙ্গা নামক একটি সড়কের মাঝামাঝি পৌঁছানোর পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।Read More
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন
নিউজ ডেস্ক: সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ইয়াওমুল আরাফার মাধ্যমে মূল হজ শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার)। খবর খালিদ টাইমস ও গলফ নিউজের। সৌদির সুপ্রিম কোর্ট রবিবার এক বিবৃতিতে জানিয়েছে , রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুনRead More
যুক্তরাষ্ট্রে জুনেটিনথ উৎসবে গোলাগুলিতে নিহত ১, আহত ২২
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উইলোব্রুকের একটি পার্কিং লটে এই হামলার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকেই অনেকেই দিবসটি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্থানটি কানায় কানায় পূর্ণ ছিল। গুলির শব্দে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। উল্লেখ্য,Read More
হজের সময় ছবি তোলা নিয়ে নতুন নির্দেশনা
ধর্ম ডেস্ক: হজের সময় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ছবি তোলার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। হজের বরকতময় সময়গুলোর সদ্ব্যবহার করতে এবং ইবাদতের প্রতি মনোনিবেশ করার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, হজের আনুষ্ঠানিকতা পালনের সময় ছবি তোলার কিছু শিষ্টাচার রয়েছে, হজ পালনকারীদের এসবের প্রতি যত্ন নেওয়া উচিত। হজযাত্রীদের পবিত্র এই স্থানগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে নিষেধ করা হয়েছে টুইটবার্তায়। এছাড়াও ইবাদত পালনের সুবিধার্থে হজযাত্রীদের যাতায়াতের পথে বাধা সৃষ্টি না করতে বলা হয়েছে।Read More


