editor
বার্লিনে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ ও রৌপ্য জয়
বিদেশবার্তা২৪ ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনের বিশেষ অলিম্পিকে দারুণ সময় কাটছে বাংলাদেশের। এখন পর্যন্ত ৭টি স্বর্ণ ও রৌপ্য পদক জিতে পদক তালিকার ভালো অবস্থানে বাংলাদেশ। বিশেষ করে সাঁতারে তিনটি স্বর্ণের সাথে অর্জন হয়েছে একটি রৌপ্য ও ব্যাডমিন্টনেও এসেছে কাঙ্খিত ১টি স্বর্ণপদক। সাঁতার এর ১০০ মি: ব্রেস্টস্ট্রোকে লেভেল এ এর এমও ওয়ান এর স্বর্ণ পদক পান মো: ওয়াদুদ কবির তনম, একই লেভেলের এম ও ফোর গ্রুপের ২৫ মিটার ফ্রিস্টাইলে রৌপ্য জেতেন সাঁতারু মো: পায়িম মিয়া। ফ্রিস্টাইল রিলের ৪গুণ ২৫ মিটারে ছেলেদের গ্রুপের এম ও ওয়ানে স্বর্ণ জেতেন আরিফ আরমার রোহান, মোঃ ওয়াদুদRead More
নবীজির সা. রওজা জিয়ারতের সময় যেসব ভুল করবেন না
ধর্ম ডেস্ক: মসজিদে নববী জিয়ারতের সময় হজ ও ওমরা পালনকারীরা কিছু কিছু ভুল করে থাকেন। এই ভুলগুলো থেকে বেঁচে থাকা জরুরি। এমন কিছু ভুল হলো- >> ধর্মীয় বিষয়ে সঠিক ধারণা না থাকায় কেউ কেউ মনে করেন মসজিদে নববী জিয়ারত করা হজের অনুষঙ্গ। মসজিদে নববী জিয়ারত না করলে হজ আদায় হবে না। আবার কেউ কেউ মসজিদে নববী জিয়ারতকে হজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এমন ধারণ ঠিক নয়। কারণ, হজ ও মসজিদে নববী জিয়ারত – একটির সঙ্গে অপরটির কোনও সম্পর্ক নেই। মসজিদে নববী জিয়ারত ছাড়াও হজ আদায় হয়ে যাবে। তবে মসজিদেRead More
শরণার্থীদের কাজের সুযোগ দেবে অ্যামাজনসহ ৪০ প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক: ইউরোপে আশ্রয়ের অনুমতি এবং শরণার্থী মর্যাদা পাওয়া ব্যক্তিদের নিজেদের নিয়োগ ও প্রশিক্ষণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৪০টি বহুজাতিক প্রতিষ্ঠান৷ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যামেরিকান ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, বিলাসবহুল হোটেল চেইন হিলটন এবং ম্যারিয়টসহ বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠান এই প্রতিশ্রুতি দিয়েছে৷ সোমবার (১৯ জুন) প্যারিসে অনুষ্ঠিত হয় এ বিষয়খ একটি মিনি-সামিট। সামিটে অংশ নেয়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের ইউরোপীয় শাখাগুলোতে শরণার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। শরণার্থী ও উদ্বাস্তুদের সহায়তায় প্রতিষ্ঠিত এনজিও প্লাটফর্ম টেন্ট ফর রিফিউজি পার্টনারশিপের সদস্যদের তালিকায় আছে অ্যামাজন, হোটেল চেইন হিলটন এবং ম্যারিয়টের মতো বড় প্রতিষ্ঠানগুলো। টেন্টRead More
খুতবা না শুনে শুধু জুমার নামাজ পড়া যাবে?
ধর্ম ডেস্ক: জুমার নামাজের জন্য খুতবা শর্ত বা ফরজ। খুতবা ব্যতীত জুমার নামাজ হয় না। উপস্থিত মুসল্লিদের জন্য শোনা ওয়াজিব। খুতবা চলাকালে নিরর্থক কাজে ব্যস্ত থাকা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, জুমার দিন খুতবার সময় যদি তুমি তোমার সঙ্গীকে ‘চুপ করো’ বলাও অনর্থক। (বুখারি, হাদিস নং: ১/১২৮) হাদিস দ্বারা সুদৃঢ়ভাবে প্রমাণিত হয়, খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শোনা ওয়াজিব ও কথাবার্তা বলা হারাম। অনুরূপ খুতবার সময় সুন্নত-নফল নামাজ পড়াও বৈধ নয়। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন, তখন নামাজRead More
সুইস ব্যাংক থেকে ১ বছরে বাংলাদেশিরা সরিয়েছেন ১০,৫৩৭ কোটি টাকা
নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক থেকে আমানত তুলে নিয়েছেন বাংলাদেশিরা। দেশটির সুইস ব্যাংকে বিস্ময়কর গতিতে কমেছে বাংলাদেশিদের আমানত। মাত্র এক বছরে সুইস ব্যাংকগুলো থেকে ১০ হাজার ৮০১ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। ২০২১ সালে ব্যাংকটিতে বাংলাদেশিদের আমানত ছিল ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ, ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ফ্রাঁতে। গত এক বছরের ব্যবধানে বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় ৮২ কোটি সুইস ফ্রাঁ বা ৯৪ শতাংশ কমেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে। এক বছরে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে বাংলাদেশিরা কী করেছেন, এরRead More
রোমানিয়ায় আটক বাংলাদেশিসহ ৯২ অভিবাসনপ্রত্যাশী
বিদেশবার্তা২৪ ডেস্ক: অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিয়ে শেনজেন এলাকায় প্রবেশের চেষ্টারর সময় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৯২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। তিনটি গাড়িতে লুকিয়ে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন আটককৃতরা। গাড়িগুলো চালাচ্ছিলেন তুর্কি ও রোমানীয় নাগরিকেরা৷ গত ১৮ জুন রোমানিয়া সীমান্ত পুলিশের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে বিভিন্ন দেশের ৯২ জন অভিবাসীকে তিনটি গাড়ি থেকে আটক করা হয়েছে। এসব ব্যক্তিরা অনিয়মিতভাবে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন। তুর্কি ও রোমানিয়ার নাগরিকদের চালিত গাড়িগুলোর ভেতর বিভিন্ন উপায়ে লুকিয়ে ছিলেন তারা৷ Read More
কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের ব্যবস্থা নেয়ার আশ্বাস
নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ পরবর্তী কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি। প্রধানমন্ত্রীর কাতার সফরকালে তার সঙ্গে আমিরের সাক্ষাতে এ আশ্বাস দেয়া হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪-১৫ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে দেশটি সফর করেন। তার আগে গত ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায়Read More
অবশেষে দেশে আসছে সৌদি প্রবাসী হাবিবুরের মরদেহ
নিউজ ডেস্ক: দীর্ঘ দুই মাস ধরে সৌদি আরবের মর্গে পড়ে থাকা মৃত প্রবাসী হাবিবুরর রহমানের লাশ আগামীকাল বুধবার (২১ জুন) ভোরে দেশে আসছে। সৌদির একটি ফ্লাইটে তার লাশ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হবে। প্রয়াত হাবিবুরর রহমানের ভাতিজা ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এই প্রতিবেদককে জানান, তার চাচার লাশ অবশেষে আসছে। এ কাজে সহায়তা করছে প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। পুরো খরচ তারাই বহন করছে। তারা আজ রাতে তার চাচার লাশ নেয়ার জন্য ঢাকায় আসবেন। পরে ঢাকায় অবস্থান করে ভোরেRead More
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের
নিউজ ডেস্ক: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সাংবাদিকরা। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক এম ফরহাদ হোসেন ও মাইটিভি প্রতিনিধি আশারাফুল মামুন। আরও বক্তব্যRead More
বার্লিনে স্পেশাল অলিম্পিক গেমসে স্বর্ণ জয় বাংলাদেশের
নিউজ ডেস্ক: বার্লিনের বিশেষ অলিম্পিক গেমসের ছেলেদের ২০০ মিটার স্প্রিন্ট ও বোচে ইভেন্টেও এসেছে স্বর্ণ। একই ইভেন্টের রৌপ্য পদকও পেয়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা। বার্লিনের বিশ্ব স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য পেতে শুরু করেছে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন এ্যাথলেটরা। ২০০ মিটার দৌড়ে স্প্রিন্টার বিপ্লব জিতে নেন সোনা। একই লেভেলের ডিভিশনে রৌপ পদক পায় তানজুম।। সোনার পদক ইভেন্ট বোচেতেও এসেছে কাঙ্খিত সাফল্য। এমও টু এবং এম টোয়েন্টি ওয়ান টিমের মোহাম্মদ নাইম ইসলাম ও তৌহিদ ইমাম তামিম সোনা উপহার দেন এম ও টু আর এম টায়েন্টি ওয়ানকে। গেমসের অন্যান ইভেন্টও এসেছে জয়। হ্যান্ডবলের নারীদের প্রথম ম্যাচেRead More


