Main Menu

editor

 

জার্মানিতে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশি নারী ফুটবল দলের স্বর্ণপদক জয়

বিদেশবার্তা২৪ ডেস্ক: বার্লিনে চলমান বিশেষ অলিম্পিকের ৭ম দিনের গেমসের এবার ফুটবলেও স্বর্ণ জিতল বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনটিতে লেভের ত্রি এর সেভেন এ সাইড ফুটবলে বাংলার মেয়েরা ফাইনালের প্রতিপক্ষ ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের মাইফেল্ডে ফাইনালের এই ম্যাচে শুরু থেকেই বাংলার মেয়েদের চাপে রাখে শক্ত প্রতিপক্ষ ইসরায়েল। শরীর ও গোলে শট নেয়ার ভাল সামর্থ থাকায় কিছুটা এগিয়ে ছিল ইসরায়েল। তবে তাদের সমস্ত আক্রমণ ঠেকিয়ে দেয় বাংলাদেশের রক্ষণভাগ। খেলার প্রথমার্ধে গোলশুন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যুহ ভেদ করতে সক্ষম হয় বাংলাদেশ। পেয়ে যায় প্রথম গোল। এক সময়Read More


মিশিগানে মধ্যরাতে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণ, হতাহত ১৭

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মধ্যরাতে একটি স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে দু’জন। আহত হয়েছে অন্তত ১৫ জন। শনিবার (২৪ জুন) মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবর্ষণের ঘটনার আগে সাগিনাও কাউন্টিজুড়ে ‘বিভিন্ন স্থানে একাধিকবার’ বিশাল জনতাকে হালকা করার জন্য ছড়িয়ে দেয় পুলিশ। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরিRead More


বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌদি প্রবাসী আলিমের

বিদেশবার্তা২৪ ডেস্ক: দেশে ফিরে বিয়ের পিড়ীতে বসার কথা ছিল সৌদি আরব প্রবাসী আলিম উদ্দিনের (২৮)। এজন্য বিমানের টিকিটও কিনে রেখেছিলেন তিনি। জুলাইয়ের ১ তারিখ দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতেও বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। শনিবার (২৪ জুন) স্থানীয় সকালে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন আলিম উদ্দিন। নিহত আলিম উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে। আলিমের বাবা জানান, প্রায় চার বছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতেRead More


নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে প্রবাসীদের বাংলা নববর্ষ উদযাপন

বিদেশবার্তা২৪ ডেস্ক: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট অফিস। বর্ণিল আয়োজনে কনস্যুলেট অফিসে উৎসব মুখর পরিবেশের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলামসহ কনস্যুলেট অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী রথিন্দ্রনাথ রায়, দিনাত জাহান মুন্নিসহ একাধিক শিল্পী। শিল্পীদের গানে আমন্ত্রিত অতিথিরা নেচে গেয়ে উদযাপন করেন। এতে বাংলাদেশ কনস্যুলেট অফিস ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগRead More


সাধ্যের বাহিরে এবার কোরবানীর গরু

সৈয়দ রাসেল আহমদ : মুসলিম উম্মাহ’র জন্য পশু কোরবানি অন্তত গুরুত্বপূর্ণ একটা ফজিলতের বিষয়। তাই প্রতিবছর ঈদুল আযহায় উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষেরাও মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী দিয়ে থাকেন। বিত্তশালী মানুষেরা বিভিন্ন আকারের গরু কোরবানী দিলেও মধ্যবিত্ত মানুষেরা ছোট আকারের গরু অথবা কমপক্ষে একটি ছাগল দেয়ারও চেস্টা করেন। তবে এবছর এখন পর্যন্ত বাজার ঘুরে কোরবানীর পশুর যে দাম দেখা গিয়েছে তাতে মধ্যবিত্ত তো দূরের বিষয় বিত্তশালী মানুষেরাও কোরবানি দিতে হিমশিম খেতে হবে বলে মনে হচ্ছে। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চিকনাগুল গরুর বাজার ঘুরে দেখা যায়, কয়েক হাজার দেশি-বিদেশী গরুRead More


সিলেটে টানা জয় পেয়ে চমক দেখালেন ৪ কাউন্সিলর

নিউজ ডেস্ক: সিলেটে টানা জয় পেয়ে চমক দেখিয়েছেন ৪ কাউন্সিলর। ২০০২ খ্রিষ্টাব্দে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবার নিয়ে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচবারই জয়ের মালা পরেছেন চার কাউন্সিলর। এ চার কাউন্সিলরের তিনজন আওয়ামী লীগ ও একজন বিএনপির বহিষ্কৃত নেতা। টানা পাঁচবারের মতো নির্বাচিত কাউন্সিলরের মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু সিলেট পৌরসভার শেষ কমিশনারসহ টানা ষষ্ঠবারের মতো ভোটাররা তার ওপর আস্থা রেখেছেন। ১৯৯৫ খ্রিষ্টাব্দে পৌরসভা থাকাকালীন প্রথম কমিশনার নির্বাচনে প্রার্থী হন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য শান্তনু দত্ত শন্তু। এরপর পৌরসভা থেকে সিলেট সিটিRead More


কোরবানির আগে হঠাৎ ঋণগ্রস্ত হলে করণীয়

ধর্ম ডেস্ক: ইসলামপূর্ব যুগেও অন্যান্য নবীর উম্মতরা কোরবানি করতেন। এর সূচনা হয়েছিল আদিপিতা হজরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিলের মাধ্যমে। তবে বর্তমান সমাজে প্রচলিত কোরবানি মূলত মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম খলিলুল্লাহ ও ইসমাঈল আলাইহিস সালামের অনুকরণে পালন করা হয়। জায়েদ ইবনে আরকাম রা: বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সা:-কে জিজ্ঞাসা করেছিলেন, ‘ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কী? রাসূল সা: উত্তরে বললেন, ‘এটি হলো তোমাদের পিতা ইবরাহিম আ:-এর সুন্নত তথা আদর্শ।’ (ইবনে মাজাহ) আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোরবানির দিন আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহরRead More


এমসি কলেজে বহিরাগতদের হামলায় আহত এক শিক্ষার্থী

নিউজ ডেস্ক: এমসি কলেজে বহিরাগতদের হামলায় আহত হয়েছেন শামসুল হুদা ইমরান নামে এক শিক্ষার্থী। তিনি ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে ইমরান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে এমসি কলেজ ছাত্র হোস্টেলের ৫ম ব্লকের সামনে এ ঘটনা ঘটে। আহত ইমরান জানান, বৃহস্পতিবার রাতে পঞ্চম ব্লকের পাশে চিৎকার শুনে দেখি চতুর্থ ব্লকের এক শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে বহিরাগত কিছু যুবকের। এসময় ওই শিক্ষার্থী আমাকে জানায়, সাইকেলে নিয়ে হোস্টেলে ফেরার সময় বহিরাগতরা তাকে সাইকেল থেকে নামিয়ে কোনো কারণ ছাড়াই মারতে শুরু করে। এঘটনার প্রতিবাদ করেলেRead More


ওমানে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

নিউজ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় আবদুল মন্নান (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। নিহত প্রবাসী মন্নান হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাওলানা সেকুল ইসলামের বাড়ির মৃত মুহাম্মদ মিয়ার ছেলে। তার ৮ ও ৩ বছর বয়সি দুটি মেয়ে রয়েছে। সড়ক দুর্ঘটনায় মন্নানের মৃত্যুর খবর শুক্রবার সকালে নিশ্চিত করেছেন ইউপি সদস্য নাছিমা আক্তার। জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টা দিকে প্রবাসী আবদুল মন্নান একটি পিকআপ গাড়ি চালিয়ে যাওয়ার পথে ওমানের ওয়ালিয়াদ মুদাবী স্থানে অপর একটি গাড়ি ধাক্কাRead More


থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি অভিবাসী আটক

নিউজ ডেস্ক: থাইল্যান্ডে ১৯ অবৈধ অভিবাসী বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। এসময় চার থাই নাগরিককেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃত এসব বাংলাদেশি মালয়েশিয়া যাচ্ছিলেন। বলে শুক্রবার (২৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশ থেকে সোংখলা প্রদেশ হয়ে একদল অবৈধ অভিবাসীকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার গোপন গোয়েন্দা তথ্য পায় পুলিশ। আর এই তথ্যের ভিত্তিতেই ব্যাং ক্লাম জেলায় পুলিশ পাঁচটি গাড়ি আটকায় এবং ১৯ বাংলাদেশিসহ ২৩ জনকে আটকRead More