editor
আরাফার দিন রোজা রাখার ফজিলত
ধর্ম ডেস্ক: বছরের যেকোনো সময়ই নেক আমল করা যায়। নফল রোজা রাখা যায়। তবে কিছু কিছু সময়ের আমল আল্লাহ তায়ালার কাছে অনেক প্রিয় এবং এর সওয়াবও বেশি। তেমনি একটি আমল হলো আরাফার দিবসের রোজা। এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার আগের এবং পরের এক বছরের গুনাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইয়াওমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, তিনি এর দ্বারা আগের এক বছরের ও পরের এক বছরের গুনাহ মাফ করবেন’। (সহীহ মুসলিম, হাদীস নং- ১১৬২)। আরাফার এ রোজা ফরয ওয়াজিব বা মুস্তাহাব এরকম কিছু না।Read More
প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোযারুজ্জামান চৌধুরী। রোববার (২৫ জুন) দুপুর ১২ টায় তিনি গণভবনে পৌঁছান এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে সিলেট সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার একটা আত্মীক সর্ম্পক আছে। তারা যেমন জাতির জনককে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন। ভালোবাসেন নৌকা। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগরRead More
হজের আনুষ্ঠানিকতা শুরু, সৌদিতে সমবেত ২০ লক্ষাধিক মুসলমান
নিউজ ডেস্ক: ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি আরবে তাঁবুর শহর হিসেবে খ্যাত মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ রোববার থেকে হজ পালনের পাঁচ দিনব্যাপী এই আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশসহ ১৬০টি দেশের ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এই আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রতিটি মুসলিম নারী ও পুরুষের জন্য সারাজীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ, অর্থাৎ অবশ্যই পালনীয়। হজ পালনের উদ্দেশে হজযাত্রীরা আগামী ১২ জিলহজ পর্যন্ত (সৌদি আরবে সময় অনুযায়ী) পর্যায়ক্রমে মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা, মিনা ও মক্কায় অবস্থানRead More
সুনামগঞ্জ কমছে নদ-নদীর পানি, কেটেছে বন্যার শঙ্কা
নিউজ ডেস্ক: কয়েক দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রায় এক সপ্তাহ পর কমতে শুরু করেছে নদ-নদীর পানি। স্বস্তি ফিরে পেয়েছে এলাকার মানুষ। সুনামগঞ্জে শনিবার সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে। গতকাল সকাল থেকে আবারও শুরু হয়েছে অতিরিক্ত গরম। বৃষ্টি না হওয়ায় তলিয়ে যাওয়া সড়ক থেকে নামতে শুরু করেছে পানি। এতে হাওরবাসীদের মনে স্বস্তি ফিরেছে। জানা যায়, গত ১৫ জুন থেকে সুরমা নদীর পানি জেলার সব কটি হাওর উপচে লোকালয়ে প্রবেশ করে। ফলে নিম্নাঞ্চলে গ্রামগুলোতে পানির চাপ বেড়ে যায়।Read More
হজের ইহরাম বাঁধার আগে যেসব ভুল করবেন না
ধর্ম ডেস্ক: হজ ও ওমরার প্রধান ফরজগুলোর একটি হলো ইহরাম বাঁধা বা পুরুষের জন্য দুইটি সেলাইবিহীন সাদা কাপড় পরা এবং নারীদের জন্য নিজেরদে স্বাভাবিক পোশাক পড়া। হজ-ওমরা পালনকারীদের মক্কার উদ্দেশে বের হওয়ার সময় মিকাত (নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা জায়েজ নয়। হজের ইহরাম বাঁধার সময় হজ পালনকারীদের কিছু ভুল হয়ে থাকে। এসব থেকে বেঁচে থাকা জরুরি। এমন কিছু ভুল হলো- >> শাইখ মুহাম্মদ বিন উছাইমীন রহ. বলেন, কিছু কিছু মানুষ মনে করেন, মসজিদুল হারাম থেকে ইহরাম বাঁধা ওয়াজিব। এজন্যRead More
মিনায় যে আমল করেন হাজিরা
ধর্ম ডেস্ক: তাঁবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তর। এতে অংশ গ্রহণের মাধ্যমে হজের অনু্ষ্ঠানিকতা শুরু হয়। হজের পাঁচ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করা। এখানে অংশ গ্রহণ করা এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা সুন্নত। মিনায় অবস্থানের পর পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ, কোরবানিসহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। পৃথিবীর নানা ভাষার মুসলিমের মুখে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হবেRead More
মিকাতের আগে ইহরাম বাঁধতে না পারলে কী করবেন?
ধর্ম ডেস্ক: ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থানকে শরিয়তের পরিভাষায় মিকাত বলা হয়। হজ ও ওমরা পালনের নিয়তে যারা মক্কার উদ্দেশে গমন করেন, তাদের মিকাত (নির্ধারিত স্থান) অতিক্রম করার আগে ইহরামের কাপড় পরে নিতে হয়। ইহরাম না পরে মিকাত অতিক্রম করা জায়েজ নয়। মিকাতের আগেই ইহরাম কেউ যদি মিকাতের বাইরে থেকে ইহরাম না বাঁধতে পারে তবে তার ওপর দম ওয়াজিব হবে। আর যারা বিমানযোগে হজ ও ওমরা পালনে বাইতুল্লায় আসবেন, আকাশ পথের মধ্যেই যদি মিকাতের স্থান এসে যায়, সেক্ষেত্রে তারা রওনার পূর্বেই দেশ থেকে ইহরাম বেঁধে রওয়ানা হবেন। কারণ হজ ও ওমরারRead More
স্বাস্থ্য সুরক্ষায় হজযাত্রীরা যা করবেন
ধর্ম ডেস্ক: হজ মৌসুমে সৌদি আরবে একত্রিত হন সারা বিশ্বের মুসলিমেরা। বিশ্ব মুসলিমের এই জনসমাগম পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় জমায়েত হিসেবে স্বীকৃত। এই বিপুল সমাগম, তাপমাত্রা অনভ্যস্ত পরিবেশ ও শারীরিক পরিশ্রম অনেকের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে। সুস্থ শরীরে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পালনের ক্ষেত্রে কিছু ডাক্তারি পরামর্শ মেনে চলা উচিত। এতে করে নির্বিঘ্নে পুরো হজ সম্পাদন করা সম্ভব হবে। যেকোনও ধরনের ঝামেলা ও ভোগান্তি এড়িয়ে চলা যাবে। এমন কিছু চিকিৎসা টিপস হলো- শারীরিক পরিশ্রমের প্রস্তুতি এবং মানসিকতা শারীরিক এবং আর্থিক সক্ষমতার সমন্বয়ে হজ পালন করতে হয়। হজের সময় হজ পালনকারীদেরRead More
বিশ্ব অলিম্পিক দিবসে সক্রিয় বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন
বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বিশ্ব অলিম্পিক দিবস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে ক্রীড়া ফেডারেশনগুলো নিজ নিজ ব্যানার, প্ল্যাকার্ড সহ অলিম্পিক জার্সি পরে জড়ো হতে থাকে একের পর এক। এতে বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন সহ প্রায় ১৫ টি ফেডারেশনের সহস্রাধিক সদস্য অংশগ্রহন করেন। আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের বিশ্বব্যাপি পাঠানো নির্দেশনা অনুযায়ী আয়োজিত এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “লেটস মুভ” বা “চলো যাই”। সকাল ৯ টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ব অলিম্পিক দিবস উদযাপনেরRead More
ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলাদেশী গানের উৎসব
বিদেশবার্তা২৪ ডেস্ক: ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলা গানের আয়োজন করে ‘এসোসিয়েশন কালাচারাল ফ্রানকো বাংলাদেশ’। দিনব্যাপী প্যারিসের গার্দো নর্দে বাংলাদেশীদের বিনোদন দিতে ফেত দ্যা লা মিউজিক বা সংগীত দিবসে এ আয়োজন করা হয়। প্যারিসের জনপ্রিয় নৃত্যশিল্পী সংগঠনের সাধারন সম্পাদক খান নুভার উদ্যগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন সংগীত প্রিয় প্রবাসীরা। এসময় নোভা বলেন, বাংলাদেশর সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দোয়ায় আমাদের লক্ষ্য। সেকারণেই আমাদের এ আয়োজন। আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক। সকলের জন্য উন্মুক্ত এই কনসার্টে প্যারিসের স্থানীয় শিল্পিরা অংশ নেন। । শাহ গ্রুপ, ফায়া এবং তান্দুরিRead More


