editor
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে বৃষ্টি
নিউজ ডেস্ক: ঈদের দিনের আনন্দতে বাগড়া দিতে সকাল থেকে সিলেটে ঝরছে বৃষ্টি। সেই বৃষ্টি সহসা থামার সম্ভাবনা নেই বলে জানা গেছে। আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশজুরে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ঈদুল আজহার দ্বিতীয় দিনে অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় এই অবস্থারRead More
সিলেটে ঈদের দিন সড়কে ঝরলো নারীর প্রাণ
নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি চাঁনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে কোনো এক সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে কী গাড়ির দ্বারা এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নিহত নারীর বয়স অনুমানিক ৩৫ বছর। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জালালাবাদ থানাপুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লাশ উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন।
নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চোধুরী সিলেট নগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কোরবানির ঈদ মানে ত্যাগের আনন্দ। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। তাহলেই ব্যক্তি সমাজ এবং দেশ উপকৃত হওয়ার পাশাপাশি পরকালেরও কল্যাণ হবে। নবনির্বাচিত মেয়র বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক- এই কামনা করছি। তিনি নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়ে বলেন,Read More
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি
নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশজুরে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ঈদুল আজহার দ্বিতীয় দিনে অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় এই অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্নRead More
সাংবাদিক নাদিম হত্যায় দায়ীদের শাস্তি দাবী সিলেট লেখক ফোরামের
নিউজ ডেস্ক: সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার ও দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানিয়েছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জাকির হোসেন, সাধারন সম্পাদক এডভোকেট ডক্টর জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক প্রমূখ। তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারকে ক্ষতিপুরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোন সাংবাদিক হত্যা ও নির্যাতনের স্বীকার যাতে না হন সে ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
রোটারি মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রাখছে: পিডিজি শহীদ আহমদ চৌধুরী
নিউজ ডেস্ক: পিডিজি শহীদ আহমদ চৌধুরী বলেছেন, রোটারি পুরো বিশ্বে মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে। মানুষের মৌলিক নিশ্চিত করার জন্য রোটারি প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-চিকিৎসা-স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রোটারির অনবদ্য অবদান শতাব্দীর সেরা আশীর্বাদ। একটি আলোকিত পৃথিবী নির্মাণে রোটারির প্রতি বছরের কর্মসূচি নতুন দিগন্তের সূচনা করবে। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর উদ্যোগে ২০২৩-২০২৪ রোটারি বর্ষ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত সোমবার (২৬ জুন) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউরRead More
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, জেনে নিন সময়সূচি
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশে পবিত্র ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। এরপর এক ঘণ্টা পরপর ৪টি এবং শেষ জামাত ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ওই জামাতগুলো নিম্নোক্ত আলেমরা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালনRead More
পেনসিলভেনিয়ায় বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা
বিদেশবার্তা২৪ ডেস্ক: ওয়াশিংটন থেকে আগত বাংলাদেশ দূর্তাবাস কর্মকর্তা আতিয়ার রহমান (ফাস্ট সেক্রেটারী) এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ২৪ শে জুন রোজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপার ডার্বি, আল মদিনা মসজিদে অবস্থান করে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করেন। এ সময় দূর্তাবাস কর্মকর্তাবৃন্দ অভিবাসী বাংলাদেশিদের প্রায় ৪০০শতেরও অধিক নো ভিসা, নবায়নের জন্য বাংলাদেশী পার্সপোটের আবেদন পত্রগ্রহণ, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন করাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করেন। একদিনের এই ঝটিকা কার্যক্রমের সমাপ্তি পর্বে মসজিদ কমিটির পক্ষ থেকে কাউন্সিলার শেখ সিদ্দিক ওয়াশিংটন থেকে আগত দূর্তাবাস কর্মকর্তাবৃন্দ এবংRead More
দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত
বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় দক্ষিণ অফ্রিকার সোয়াটুত শহরে নিজ দোকানে ডাকাতের গুলিতে নিহত হন তিনি। নিহত হারুনুর রশিদ (৪৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার মৃত আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তার অপর বড় দুই ভাই আবুল কাশেম ও হাফেজ আবদুল বারিও দক্ষিণ অফ্রিকায় থাকেন। এছাড়া নিহত হারুনুর রশিদের দুই ভাতিজা ও এক ভাগ্নেও দক্ষিণ আফ্রিকাতে রয়েছেন। নিহতের পরিবার সূত্রে জানাRead More
প্রধানমন্ত্রীর আম উপহার পেলেন মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকরা
বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ দেশটির রাজা ইয়াং দি পারতুয়ান আগং এবং মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে কূটনৈতিক উপহার হিসেবে উৎকৃষ্ট মানের দেশী আম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ জুন) মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষে যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা আম গ্রহণ করেন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে এক হাজার কেজি আম বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন কূটনীতিক উপপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।সেই সাথে মালয়েশিয়া বসবাসরত প্রবাসী সাংবাদিকবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম উপহার হাতেRead More


