কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের ব্যবস্থা নেয়ার আশ্বাস
নিউজ ডেস্ক:
ফিফা বিশ্বকাপ পরবর্তী কাতারে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন দেশটির আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি। প্রধানমন্ত্রীর কাতার সফরকালে তার সঙ্গে আমিরের সাক্ষাতে এ আশ্বাস দেয়া হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুরে সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪-১৫ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে দেশটি সফর করেন। তার আগে গত ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন সরকারপ্রধান।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More


