Main Menu

editor

 

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় লরি চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। শনিবার (১৭ জুন) সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলেবু জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। তবে হতাহতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশ জানায়, গত শুক্রবার (১৬ জুন) বিকাল সোয়া ৫টার দিকে স্থানীয় এক লরি চালক দুইজন বাংলাদেশি নাগরিককে নিয়ে নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বান জেলা থেকে জেলেবুর কুয়ালা ক্লাওয়াংয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুকিত তাঙ্গা নামক একটি সড়কের মাঝামাঝি পৌঁছানোর পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।Read More


সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

নিউজ ডেস্ক: সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ইয়াওমুল আরাফার মাধ্যমে মূল হজ শুরু হবে ২৭ জুন (মঙ্গলবার)। খবর খালিদ টাইমস ও গলফ নিউজের। সৌদির সুপ্রিম কোর্ট রবিবার এক বিবৃতিতে জানিয়েছে , রবিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও ২৮ জুনRead More


যুক্তরাষ্ট্রে জুনেটিনথ উৎসবে গোলাগুলিতে নিহত ১, আহত ২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২২ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উইলোব্রুকের একটি পার্কিং লটে এই হামলার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকেই অনেকেই দিবসটি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্থানটি কানায় কানায় পূর্ণ ছিল। গুলির শব্দে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে। উল্লেখ্য,Read More


হজের সময় ছবি তোলা নিয়ে নতুন নির্দেশনা

ধর্ম ডেস্ক: হজের সময় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ছবি তোলার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। হজের বরকতময় সময়গুলোর সদ্ব্যবহার করতে এবং ইবাদতের প্রতি মনোনিবেশ করার জন্য হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, হজের আনুষ্ঠানিকতা পালনের সময় ছবি তোলার কিছু শিষ্টাচার রয়েছে, হজ পালনকারীদের এসবের প্রতি যত্ন নেওয়া উচিত। হজযাত্রীদের পবিত্র এই স্থানগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে নিষেধ করা হয়েছে টুইটবার্তায়। এছাড়াও ইবাদত পালনের সুবিধার্থে হজযাত্রীদের যাতায়াতের পথে বাধা সৃষ্টি না করতে বলা হয়েছে।Read More


সিলেটে পুষ্টি চাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ফোর্টিফাইড চাল নিয়মিত খেলে শরীরের দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ থেকেও মুক্তি মেলে। যেমন ডায়াবেটিস ও কিডনি রোগের ঝুঁকি কমে। এ চালে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট আছে। যা শরীরে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকেও মুক্তি দিতে পারে। রোববার (১৮ জুন) বিকেলে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে পুষ্টি চাল বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন,বিশ্ব খাদ্য কর্মসুচী (WFP) প্রাইভেট সেক্টরের (রাইস ফোরটিফিকশন) পোগ্রাম পলিসি অফিসার সাঈদা নিয়াজ পর্না। তিনি বলেন,সাধারণ চালের সঙ্গে ভিটামিন-এ, ভিটামিন-বি১, ভিটামিন-বি১২, ভিটামিন-বি৯ (ফলিক অ্যাসিড), আয়রন এবং জিঙ্ক উপাদান সমৃদ্ধ দানাদার চাল বা কার্নেল উৎপাদনRead More


সিলেটে বন্যার আশংকা

নিউজ ডেস্ক: উজানের বৃষ্টি আর ভারত থেকে পানি সুরমা ও কুশিয়ারা নদীতে ঢুকায় সিলেটের প্রতিটি নদ-নদীর বৃদ্ধি পাচ্ছে। সিলেটের নদ-নদীগুলোর সবকটি পয়েন্টর পানি বিপদসীমা ছুঁইছুঁই। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি গতকাল বিপদসীমা ছাড়িয়েছে। রবিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরম নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ এ পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ১২.৮৬ সে.মি। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের বিপদসীমা হচ্ছে ১২.৭৫ সি.মি। এছাড়া সিলেটের অন্যান্য নদ-নদীর পানিও বিপদসীমা ছুঁইছুঁই অবস্থা। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুরমা নদীর সিলেট পয়েন্টের রবিবার (১৮Read More


জান্নাত নাহিদ ইতির ওপর হামলা; ত্রাণ সামগ্রী লুট

সমাজসেবী জান্নাত নাহিদ ইতির ওপর হামলা করে তার ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায় আওয়ামীলীগ গুন্ডারা। ১৮ জুন ২০২৩ তারিখে এই ঘটনাটি ঘটে। জানা যায়, সমাজসেবী ও নারী উদ্যোক্তা জান্নাত নাহিদ ইতি তার সহকর্মীদের নিয়ে ঢাকার মহাখালী রেলের বস্তিবাসীদের মধ্যে শুকনো খাবার এবং কাপড় বিতরণ করার জন্যে বের হলে রেলগেটে তাদেরকে আওয়ামী সন্ত্রাসীরা পথরোধ করে। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাস ফিরোজ ও সোহেলের নেতৃত্বে আওয়ামীলীগ গুন্ডারা সমাজসেবী ও নারী উদ্যোক্তা জান্নাত নাহিদ ইতির ওপর অতর্কিত হামলা করে তার ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। এব্যাপারে জান্নাত নাহিদ ইতির কাছে জানতে চাইলেRead More


জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার পিকনিকের তারিখ নির্ধারণ

বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার বার্ষিক পিকনিক আগামী ৯ জুলাই নর্থ হলিউড ম্যাগনলিয়া পার্কে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসের শালিমার রেস্টুরেন্টে আবুল হাসনাত রায়হানের সভাপতিত্বে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেবুল। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ জুলাই নর্থ হলিউড ম্যাগনলিয়া পার্কে বাৎসরিক বনভোজনের স্থান নির্ধারণ করা হয়। এতে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীদের সপরিবারে পিকনিকে অংশগ্রহনের অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বার্ষিক পিকনিক উপলক্ষ্যে আয়োজিত সভায়Read More


জিলহজ মাস শুরুর আগেই কোরবানির প্রস্তুতি নেবেন যেভাবে

ধর্ম ডেস্ক: কোরবানির মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই উদ্দেশ্য হয়ে থাকে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘কোরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং কোরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া-পরহেজগারী বা আল্লাহভীতিই তাঁর কাছে পৌঁছে। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন—যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা কর। এ কারণে যে, তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও।’ (সুরা হজ, আয়াত, ৩৯) সক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেয়; সে ব্যক্তির ব্যাপারে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোর হুশিয়ারি ঘোষণা করেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকেRead More


লেবাননে ই-পাসপোর্ট সেবা চালু

বিদেশবার্তা২৪ ডেস্ক: লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। শনিবার (১৭ জুন) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং প্রবাসী বাংলাদেশিসহ সব নাগরিকের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন। এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের ই-পাসপোর্টসহ বিভিন্ন আধুনিক সেবা ও সুবিধা গ্রহণ করতেRead More