editor
হজের ৫ দিন যেসব আমল করতে হয়
ধর্ম ডেস্ক: হজকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কা নগরীতে একত্রিত হন পুরো বিশ্বের মুসলিমরা। এ যেন পবিত্র কোরআনের সুরা হজে আল্লাহ তায়ালার পক্ষ থেকে ইবরাহিম আলাইহিস সালামকে বলা বাণীর বাস্তবায়ন। যেখানে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃশকায় উটের পিঠে করে, তারা আসবে দূরদুরান্তের পথ অতিক্রম করে।’ (সুরা হজ : ২৭) আল্লাহ তায়ালার এই আদেশের পর খলিলুল্লাহ হজরত ইবরাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, এটা তো জনমানবহীন প্রান্তর। এখানে ঘোষণা শোনার মতো কেউ নেই। যেখানে ঘনবসতিRead More
সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ
নিউজ ডেস্ক: গেলো বছরের জুনে ভয়াবহ বন্যার ভয়াবহতা মনে করে এখনো আঁতকে ওঠেন সুনামগঞ্জের মানুষ। ২০২২ সালের ১৬ জুন দিনভর মুষলধারে বৃষ্টি হয়। পরদিন ১৭ জুন ভোররাত থেকে ভয়াবহ বন্যায় জীবন নিয়ে শুরু হয় টানাটানি। এই বন্যায় প্রাণ হারিয়েছেন অনেকে। শনিবার দুপুর পর্যন্ত উজানের পাহাড়ি সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক ডুবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেই জুন মাস যেন আবারও ভয়াবহ রূপে ফিরেছে সুনামগঞ্জের মানুষের মাঝে। জুনের মাঝামাঝি সময়ে এসে সেই মুষলধারে বৃষ্টি। বাড়ছে নদ-নদীর পানি। ফলে আবারো বন্যা চোখ রাঙানি দিচ্ছে ভাটির জনপদ সুনামগঞ্জের মানুষকে। গত কয়দিনের টানা বৃষ্টি ওRead More
আমিরাতে আজ থেকে মধ্যাহ্ন বিরতি শুরু
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আজ বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি চালু করা হয়েছে। মিনিস্ট্রিরি অব হিউম্যান রিসোর্স (MOHRE) সবার মোবাইল ফোনে মেসেজ দিয়ে সতর্ক বার্তা পাঠাচ্ছে যে, আমিরাতের শ্রম নীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়। মানব সম্পদমন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে উল্লেখ করেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে। মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্তRead More
মালয়েশিয়ায় আগুনে আরও এক বাংলাদেশির মৃত্যু
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ বাংলাদেশির মধ্যে আরও একজন মারা গেছেন। তিনি হচ্ছেন যশোরের মনির উজ্জামান (৪২)। এ নিয়ে কারখানাটিতে আগুনে তিন বাংলাদেশি মারা গেলেন। স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) সকাল ৯টা ৩০মিনিটে সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির। এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটে দুই বাংলাদেশি মারা যান। দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মনির। বাকি ৩ জন, একইRead More
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলমান নারী ফেডারেল বিচারক বাংলাদেশি নুসরাত
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে মার্কিন আদালতের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। গেল বছর ২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা। নুসরাতের ফেডারেল বিচারক হওয়ার মনোনয়নকে স্বাগত জানিয়ে গতRead More
সিলেটে আগামী ২৪ ঘন্টায় আরও ভূমিকম্পের সতর্কবার্তা!
নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়িঘর । সিলেটে টানা বৃষ্টিতে বন্যার শংকার মাঝে এ ভূমিকম্পের ভীতি কাটার আগেই আগামী ২৪ ঘন্টায় ছোট-ছোট আরও ২/১ টি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দিয়েছেন। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে লিখেন, ‘বাংলাদেশে আজ শুক্রবার সকাল ১০ টা বেজে ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে যে ভূমিকম্প অনুভূত হয়েছে আমেরিকান ভূ-ত্বাত্তিক অধিদপ্তরেরRead More
ছাত্রলীগের ৭ জনকে বহিস্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭ সদস্যকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ১৫ জুন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সংগঠনের ফেসবুক ভেরিফাইড পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আপলোড করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বহিস্কৃতরা হলো- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, জায়ফরনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, জুড়ী উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, আসরাফ উদ্দিন, আলীম উদ্দিন ওRead More
কোরবানির পশু কেনার পরে ত্রুটি দেখা দিলে যা করবেন
ধর্ম ডেস্ক: কোরবানির জন্য সুস্থ-সবল ও হৃষ্টপুষ্ট পশু জবাই করতে হয়। পশুতে যেন কোনও ত্রুটি না থাকে এ বিষয়টি খেয়াল রাখতে হয়। কারণ, কোরবানির পশু বড় ধরনের দোষ-ত্রুটি থেকে মুক্ত হতে হবে। হাদিসে এসেছে, ‘চার ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট; রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট; পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট ও আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে।’ ( ইবনে মাজাহ, হাদিস : ৩১৪৪) তবে কেউ যদি সুস্থ-সবল দেখে পশু কেনার পর কোনও কারণে এতে ত্রুটি দেখা দেয়, তাহলে এই পশু কোরবানির ক্ষেত্রে বিধান বিষয়ে আলেমরা বলেন, কোরবানিরRead More
মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরিকাঘাত, ভারতীয় নাগরিক গ্রেপ্তার
বিদেশবার্তা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যে একটি মুদি দোকানে ডাকাতির চেষ্টা ও এক প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের শাহ আলম জেলার কোতা কেমুনিংয়ের পার্সিয়ারান আঙ্গেরিক এরিয়ায় অভিযান চালিয়ে হারি নামে ওই যুবককে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, গত ৪ জুন সকাল ৯টার দিকে কোতা কেমুনিংয়ের পার্সিয়ারান আঙ্গেরিক এরিয়ার ৩১ নম্বর সেকশনের একটি দোকানে ডাকাতির ঘটনাটি ঘটে। মাতাল অবস্থায় দোকানে প্রবেশ করে হারি নামের ভারতীয় ওই যুবক। দোকান থেকে ঠান্ডা পানীয় নিয়ে টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করে সে। দোকানেRead More
এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্লিঙ্কেনের কাছে ৬ কংগ্রেসম্যানের চিঠি
বিদেশবার্তা২৪ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের পর এবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ছয়জন কংগ্রেস সদস্য। গত ৮ জুন ব্লিঙ্কেনকে লেখা চিঠিটি এক টুইট বার্তায় মঙ্গলবার (১৩ জুন) প্রকাশ করেন সেখানে স্বাক্ষরকারী মার্কিন কংগ্রেসম্যান উইলিয়াম আর কিটিং। চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটছে। এটি নিয়ে তারা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতরRead More


