editor
ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনূভূত
বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ক্ষতির শঙ্কা এবং আফটার শকের সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে দেশটির মিন্দোরো অঞ্চলসহ রাজধানী ম্যানিলা ভূমিকম্পে কেঁপে ওঠে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দোরোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড অনুসারে ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল। রাজধানী ম্যানিলায়ও কম্পন অনুভূত হয়েছে। ফিলিপাইন সিসমোলজি এজেন্সি বলেছে যে, তারা একটি ৬.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর থেকে ক্ষতি এবং আফটারশকের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থাRead More
মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু, দগ্ধ ৪
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ছাপাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও চার বাংলাদেশি। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ১৪ মিনিটে ফোনে আগুন লাগার খবর পান তারা। এরপর বান্ডারবারু বাঙ্গি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), সেমেনিহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) এবং সেরদাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি) থেকে ৩৬ জনRead More
হজের সময় মক্কা-মদিনার আবহাওয়া যেমন থাকবে
ধর্ম ডেস্ক: চলতি বছর হজ মৌসুমে মক্কা ও মদীনার অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদফতর। দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতর বলেছে, জিলহজ মাসের প্রথম ১৫ দিন মক্কায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মদিনাতেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯.৩ডিগ্রি সেলসিয়াস। আল-আখবার ২৪ এবং আজেল ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জিলহজ মাসের প্রথম ১৫ দিন বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে এবং জিলহজের বাকি দিনগুলোতে তা স্বাভাবিক থাকবে। জাতীয় আবহাওয়া অধিদফতরের পক্ষRead More
মার্কিন ডলারের মান ৪ সপ্তাহে সর্বনিম্নে
নিউজ ডেস্ক: মার্কিন ডলারের মান গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্নে পর্যায়ে নেমে গেছে। বুধবার মার্কিন এ মুদ্রার মান শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়, যা বিগত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আর এতেই মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে। কার্যদিবস শেষে ডলার সূচক শূন্য দশমিক ৩ শতাংশ নিম্নমুখী হয়ে ১০৩.০১ এ দাঁড়িয়েছে। এর আগে এটি ১০২ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছিল। গত চার সপ্তাহের মধ্যে মার্কিন ডলারের মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও ইউরোর মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্যRead More
সিলেটে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ১২ হাজার পশু
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য সিলেট বিভাগে ২ লাখ ১২ হাজার ৯৯৯টি পশু মজুদ রয়েছে। এটা প্রাণিসম্পদ বিভাগের হিসাব। এর বাইরেও ব্যক্তিপর্যায়ে আরও কিছু পশু রয়েছে। যেগুলো এই হিসাবের বাইরে রয়েছে। এমন তথ্য দিয়েছেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মু. আলমগীর কবির। প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে ২ লাখ ১২ হাজার ৯৯৯টি কোরবানিযোগ্য পশু রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ হাজার ৮৯৬টি, মৌলভীবাজার জেলায় ৩৫ হাজার ২৮, হবিগঞ্জে ৫৪ হাজার ৭০৮ এবং সুনামগঞ্জে ৫৭ হাজার ৩৬৭ কোরবানি যোগ্য পশু রয়েছে। সিলেট জেলায় ষাঁড় ২৮ হাজার ২৪৫টি, বলদ ১৩Read More
ভেনিসে ভৈরববাসীর আয়োজনে ভৈরবী মিলন মেলা
নিউজ ডেস্ক: ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে স্থানীয় সান জুলিয়ানো পার্কে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভৈরবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোরদের খেলাধুলা নারী পুরুষদের অংশগ্রহণে মজাদার ইভেন্ট ছাড়াও আকর্ষণীয় লটারির আয়োজনে প্রায় হাজার প্রবাসীদের উপস্থিতি মিলন মেলা শেষ পর্যন্ত একখন্ড বাংলাদেশে পরিণত হয়। প্রবাসে এমন আয়োজন প্রবাসী পরিবারদের বাড়তি আনন্দ যোগায়। এই প্রজন্মের ছেলে মেয়েরা খোজেঁ পায় বাংলাদেশের কালচার। নারী পুরুষ ও শিশু কিশোর সহ প্রবাসী পরিবারগুলো উপস্থিত হলে সবাইকে আয়োজনের পক্ষ থেকে দুপুরে আপ্যায়ন করানো হয়। ভৈরবের প্রবীণ কমিউনিটি নেতা আবুল কাসেমের সভাপতিত্বে সোহেল মিলাRead More
সৌদিতে আরও ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে আরও ছয় বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে সর্বমোট ১৭ বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল করলেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী। এছাড়া নতুন করে আরও ৭৯ হাজার ৪৪ হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ জন আর বেসরকারিভাবে গেছেন ৬৯ হাজার ৬৫৮ জন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজRead More
জেনেভায় প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ড আ. লীগের ফুলেল শুভেচ্ছা
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ এবং ১৫ জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে মঙ্গলবার বিকেলে সুইজারল্যান্ডের জেনেভায় এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। প্রধানমন্ত্রী জেনেভা এসে পৌঁছালে হোটেল লবিতে তাকে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জেড. নজরুল ইসলামRead More
হজযাত্রীদের ভিসা যথা সময়ে হয়ে যাবে: সৌদি রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক: চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের ৮০ শতাংশ ভিসা সম্পন্ন হয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেছেন, হজযাত্রীদের ভিসা যথা সময়ে হয়ে যাবে। মঙ্গলবার (১৩ জুন) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কক্সবাজারে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় সহায়তা ও সৈয়দপুরে চক্ষু চিকিৎসা সহায়তার বিষয়টি অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সৌদি দূতাবাস। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদির রোড টু মক্কা ইনিশিয়েটিভ সফল করতে ৮০ জন অফিসার ঢাকায় এসেছেন। হজযাত্রীদের ভিসা ও সেবা দিতে আমরা প্রস্তুত। তবেRead More
বাহরাইন থেকে দেশে ফিরল গুরুতর অসুস্থ ৪ বাংলাদেশি
নিউজ ডেস্ক: চলতি মাসের প্রথম আট দিনে বাহরাইন থেকে গুরুতর অসুস্থ চার প্রবাসী বাংলাদেশি কর্মীকে মেডিকেল এসকর্টসহ দেশে পাঠিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহায়তায় তাদের দেশে ফেরানো হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন ২০২৩ তারিখ দূতাবাসের উদ্যোগে বাহরাইন প্রবাসী গুরুতর অসুস্থ রোগী কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইসরাফিল সরকারকে একজন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। ইসরাফিল কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে ব্রেন স্ট্রোক করেন। দূতাবাস কর্তৃক বিডিএফ হাসপাতাল এবং বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগেরRead More


