editor
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ডায়াসপোরা নীতি তৈরির উদ্যোগ
বিদেশবার্তা২৪ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বৃদ্ধিতে জাতীয় ডায়াসপোরা নীতি তৈরির উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সুযোগ-সুবিধা বিনিময় বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে প্রথমবারের মতো জাতীয় ডায়াসপোরা নীতির প্রস্তুতকৃত খসড়ার ওপর কর্মশালায় এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর কারিগরি সহযোগিতায় খসড়াটি প্রস্তুত করেছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)। কর্মশালায় খসড়া নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন এইচডিআরসি এর মুখ্য পরামর্শক ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। সভায় বলা হয়,Read More
শ্রীমঙ্গলে কলেজ ছাত্রের দ্বিখন্ডিত লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) রাত ১২টায় শ্রীমঙ্গল শহরতলীর আইটার সিগন্যাল এলাকার সাওতালপাড়া এলাকা থেকে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র শান্ত দেবনাথের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা মৃতদেহের কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাত পাওয়া খোঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি হয়তো শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মৃতদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত শান্ত দেবনাথ জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামেরRead More
গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে সিলেটের নয়া ডিসি’র মতবিনিময়
নিউজ ডেস্ক: গণমাধ্যম প্রতিনিধিগণের সাথে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিলেটের নয়া ডিসি শেখ রাসেল হাসান। এসময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু,সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল,সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামিরRead More
দুই বাংলাদেশিকে পিটুনি দিয়ে সীমান্তে রেখে গেছে বিএসএফ
নিউজ ডেস্ক: ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে তিন দফা পিটুনি দিয়ে সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রেখে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ জুলাই) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জাহাঙ্গীর আলম (২৪) ও খুলনার রূপসার নতুন বাজার এলাকার হৃদয় শেখ (২৪) কাজের জন্য খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা আসার পথে টিকিট না থাকার কারণে কাঞ্চন কর্নার স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে তাদের গণপিটুনি দেওয়া হয়। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। সেখানে দুইRead More
কাউন্সিলরশূন্য সিসিক’র ৭নং ওয়ার্ড : দু’জনই জেল হাজতে
নিউজ ডেস্ক: কাউন্সিলরশূন্য হয়ে পড়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ড। বর্তমান ও নবনির্বাচিত জনপ্রতিনিধি দুই কাউন্সিলরই এখন কারাগারে। বর্তমান আওয়ামী কাউন্সিলর আফতাব হোসেন খানকে অস্ত্র মহড়ার মামলায় সোমবার এবং নববনির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আব্দুল্লাহকে দ্রুতবিচার আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েেছে। সদ্য সমাপ্ত সিসিক নির্বাচন চলাকালীন প্রচার প্রচারণায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা পাল্টাপাল্টি মামলায় উভয়কে কারাগারে পাঠানো হয়। নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সাঈদ মো. আব্দুল্লাহ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন এর আদালত হাজির হয়ে তাকে ও অপর ১০ আসামীকে জেলেRead More
সিলেট জেলা সোসাইটির আত্মপ্রকাশ: সভাপতি বদরুদ্দোজা, সম্পাদক ডা.স্বপ্নীল
নিউজ ডেস্ক: সাবেক সচিব এ এম বদরুদ্দোজাকে সভাপতি ও স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক . মামুন আল মাহতাব স্বপ্নীলকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা সোসাইটি নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার রাজধানীর গ্রীন রোডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের মধ্যে দিয়ে সামাজিক সংগঠনটি সূচনা হয়। সিলেট জেলার হাজার বছরের লালিত ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং জেলার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধা বিকাশ এবং তারুণ্যকে প্রগতিশীলতার পথে পরিচালিত করার উদ্দেশ্যে ঢাকায় বসবাসকারী সিলেট জেলার নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের অভিযাত্রা শুরু হয়েছে।Read More
হিরো আলমকে হুমকিদাতা গোলাপগঞ্জ থেকে আটক
নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে আটক করেছে পুলিশ। তার নাম আবু আহমেদ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায়Read More
অপ্রিয় সত্য- চৌধুরী হাফিজ আহমদ
প্রায় প্রত্যেক বছর অর্থাৎ কয়েক যুগ থেকে আমি দেখি মহররম মাস আসলে আশুরার পরিবর্তে আলেম উলামারা কারবালাকে প্রাধান্য দিতে , এমন করে কারবালা কে উপলক্ষ করেন এতে করে মুহাররমুল হারামের অর্থাৎ পবিত্র আশুরার মর্যাদা কে যে ক্ষুন্ন করছেন তা খেয়াল ই করেন নাহ , এই মাসে যে আশুরা , এবং আশুরা যে বরকত পূর্ণ তা বেমালুম ভুলতেই বসেছে প্রজন্ম ,এর উপরে রয়েছে তাজিয়া চাবুক মারা মাতম ইত্যাদি কু সংস্কার ,প্রায় ই শুনি নতুন প্রজন্ম কে বলতে আশুরায় কারবালা হয়েছিল , অথচ আশুরার সাথে কারবালার দুরতম কোন সম্পর্ক ই নাই ।Read More
সুদানে বিমান বিধ্বস্তে নিহত ৯, প্রাণে বাঁচল শিশু
বিদেশবার্তা২৪ ডেস্ক: সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন সৈন্য ছিল।সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেনাবাহিনীর বিবৃতিতে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের পরই থেকে পোর্ট সুদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্ষমতায় দ্বন্দ্ব দিয়ে শুরু এ সংঘর্ষের ১০০Read More
প্যাটারসন সিটি নির্বাচনে লড়বেন বাংলাদেশি আহেয়া খান
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিল নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহেয়া খান। আগামী ২০২৪ সালের মে মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার (২১ জুলাই) এক নির্বাচনী মতবিনিময় সভায় আহেয়া খান এ ঘোষণা দেন। মতবিনিময় সভায় হিস্পানিক, আফ্রিকান আমেরিকানসহ বিভিন্ন কমিউনিটির কয়েকশ নাগরিক উপস্থিত ছিলেন। তারা-ও আহেয়া খানকে নির্বাচন করতে অনুরোধ করেন। এছাড়া, প্যাটারসনে প্রবাসী বাংলাদেশিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এতে। সভায় আহেয়া খান বলেন, আপনাদের উপস্থিতি আমার নির্বাচনে অবতীর্ণ হবার প্রেরণা। আমি নির্বাচিত হতে পারলে প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ডRead More


